CTG BLOOD BANK

CTG BLOOD BANK DONATE BLOOD SAVE LIFE SHARE SMILE

লাইক দিয়ে এক্টিভ থাকুন আমাদের অফিসিয়াল পেইজে।
(419)

CTG BLOOD BANK এর মাসিক সভা সম্পন্ন💞
25/09/2026

CTG BLOOD BANK এর মাসিক সভা সম্পন্ন💞

স্বেচ্ছাসেবী সংগঠন CTG BLOOD BANK পরিবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এব...
19/09/2026

স্বেচ্ছাসেবী সংগঠন CTG BLOOD BANK পরিবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবার আসছে চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার শাকপুরা।

আগামীকাল [২০.০৯.২৬] রোজ রবিবার শাকপুরা ইউনিয়ন জিয়া পর্ষদ এর আয়োজনে CTG BLOOD BANK এবং বোয়ালখালীর কল্যাণে আমরা এর সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এই কর্মসূচীর মাধ্যমে যে কোন মানুষ চাইলে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জেনে নিতে পারবেন।

আসুন সচেতন হই, নিজের রক্তের গ্রুপ জেনে নিই এবং রক্তের গ্রুপ জেনে রাখতে অন্যজনকেও উৎসাহিত করি।

স্থান: হাজী নুরুল হক ডিগ্রী কলেজ, শাকপুরা, বোয়ালখালী, চট্টগ্রাম।
সময়: সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

যোগাযোগ: 01647533112(সাজ্জাদ সাকিব)

17/09/2026

হাজারো চাহিদার ভিড়ে, সবটুকু পূরণ করার সামর্থ্য আমাদের নেই।
তবুও নিজের সামর্থ্যের সীমারেখায় দাঁড়িয়ে, কারও মুখে একটু হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

হয়তো খুব বেশি কিছু নয়—তবুও কারও কঠিন সময়ে পাশে দাঁড়ানোই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া।
- CTG BLOOD BANK

12/09/2026

#চট্টগ্রামে_বি_নেগেটিভ_রক্তের_প্রয়োজন।

বয়স্ক মহিলার কোমড়ের অপারেশনের জন্য আজ(১২/৯/'২৬) বিকাল ৩ টার মধ্যে এক ব্যাগ (বি-) রক্তের প্রয়োজন।

স্থান: মেট্রোপলিটন হস্পিটাল, গোলপাহাড় মোড়।
যোগাযোগ: 01820253394 (রোগীর ছেলে)
রেফারেন্স: ইয়াছিন আরাফাত

বাঁশখালীর স্মরণকালের ভয়াবহ বন্যায় একটি পরিবার হারিয়েছে তাদের একমাত্র আশ্রয়স্থল। মাথা গোঁজার শেষ ঠিকানাটুকুও কেড়ে নিয়েছে ...
10/09/2026

বাঁশখালীর স্মরণকালের ভয়াবহ বন্যায় একটি পরিবার হারিয়েছে তাদের একমাত্র আশ্রয়স্থল। মাথা গোঁজার শেষ ঠিকানাটুকুও কেড়ে নিয়েছে ভয়াবহ বন্যা।

ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইচ্ছে থাকলেও একসঙ্গে সব পরিবারের পাশে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের সামর্থ্য এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতার শক্তিতে অন্তত একটি পরিবারের নতুন ঘর নির্মাণের দায়িত্ব আমরা নিয়েছি।

এটি শুধু একটি ঘর নির্মাণের উদ্যোগ নয়—
এটি একটি পরিবারের আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।
বৃষ্টির রাতে যেন তাদের আর খোলা আকাশের নিচে থাকতে না হয়, সন্তানদের নিয়ে যেন তারা আবার নিরাপদ আশ্রয়ে ফিরতে পারে—আমাদের এই ছোট্ট প্রয়াস সেই স্বপ্ন পূরণেরই চেষ্টা।

আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা কাজটি শুরু করার সাহস পেয়েছি। এখন আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এই উদ্যোগটি সম্পূর্ণ করতে চাই।

বিস্তারিত জানতে - 01879-175160

আলহামদুলিল্লাহCTG BLOOD BANK এর সম্মানিত সহ-কার্যকরী সদস্য জনাব Masud IsLam SoBuj ভাই এর স্বেচ্ছায় ১৫তম র*ক্তদান। সবাই র...
30/08/2026

আলহামদুলিল্লাহ
CTG BLOOD BANK এর সম্মানিত সহ-কার্যকরী সদস্য জনাব Masud IsLam SoBuj ভাই এর স্বেচ্ছায় ১৫তম র*ক্তদান।

সবাই রোগী ও রক্তদাতার জন্য দোয়া করবেন।

07/08/2026

ঢাকা পিজি হাসপাতালে এক বাবার জন্য AB+ve পজেটিভ রক্তের প্রয়োজন।
|
#রক্ত স্বল্পতা রোগির জন্য আজ বিকাল ৪ টার মধ্যে এক ব্যাগ #এবি_পজেটিভ রক্তের প্রয়োজন।যারা দিতে পারবেন মানবতার সেবায় এগিয়ে আসুন।
স্থান:পিজি হাসপাতাল, ঢাকা
যোগাযোগ : 01846884701
রেফারেন্স : Farhad Mahamud kawsar

05/08/2026
27/07/2026

যে মুখগুলোর হাসিতে একসময় পুরো পাড়া মুখর থাকত, আজ সেই মুখেই অসহায়তার ছাপ। চোখে শুধু অনিশ্চয়তা আর একটি আশার অপেক্ষা।

তারা ছিল আমাদেরই আপনজন, নিজেদের পরিশ্রমে জীবন গড়ে তোলা মানুষ। কিন্তু আজ দুর্যোগে হারিয়েছেন মাথা গোঁজার আশ্রয়।

আসুন, আমরা তাদের পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি পরিবারের নতুন করে বেঁচে থাকার আশার আলো।
বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, মানবতার হাত বাড়িয়ে দিন।
সহযোগিতা পাঠাতে - 01646-164976

Address

Nasirabad
Chittagong
4500

Alerts

Be the first to know and let us send you an email when CTG BLOOD BANK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CTG BLOOD BANK:

Shortcuts

Share

Category