Taxes Zone-3, Chattogram.

Taxes Zone-3, Chattogram. কর অঞ্চল-৩,চট্টগ্রাম এর অফিসিয়াল পেজে আপনাকে স্বাগতম।সম্মানিত করদাতাদের অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য

০১-০৭-১৯৯২ইং তারিখে কর বিভাগ, চট্টগ্রামের ব্যাপক পুনর্গঠন ও সম্প্রসারণের ফলে চট্টগ্রামে কর অঞ্চল- ১, কর অঞ্চল-২, কর অঞ্চল-৩ নামে তিনটি কর অঞ্চল গঠন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অংশ বিশেষ, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী জেলা নিয়ে কর অঞ্চল-৩ এর অধিক্ষেত্র ছিল।

পরবর্তীতে ১৪-০৭-২০১১ইং তারিখে কর বিভাগ নতুন করে সম্প্রসারণের ফলে চট্টগ্রামের তিনটি কর অঞ্চল কে চারটি কর অঞ্চলে সম্প্রসারিত করা হয়। পূনঃগঠিত কর অঞ্চল-৩ এর অধিক্ষেত্র বিন্যাসে ব্যাপক পরিবর্তন আসে। পরিবর্তিত কর অঞ্চল-৩, চট্টগ্রামের সাংগঠনিক কাঠামোতে ৪ (চার) টি পরিদর্শী রেঞ্চ ও ২২ (বাইশ) টি সার্কেল রয়েছে। বর্তমানে কর অঞ্চল-৩, চট্টগ্রামের প্রধান কার্যালয় ‘সরকারী কার্য ভবন-২ (৩য় তলা), আগ্রাবাদ, চট্টগ্রামে অবস্থিত।

রাজস্ব আদায় পর্যালোচনা সভাকর অঞ্চল-৩, চট্টগ্রামআজ কর অঞ্চল-৩, চট্টগ্রামের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্য...
14/09/2026

রাজস্ব আদায় পর্যালোচনা সভা
কর অঞ্চল-৩, চট্টগ্রাম

আজ কর অঞ্চল-৩, চট্টগ্রামের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের সম্মানিত কর কমিশনার জনাব মোঃ শাহীন আক্তার হোসেন।
সভায় প্রতিটি সার্কেলের রাজস্ব আদায়, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন,অডিট নিষ্পত্তির গতি বৃদ্ধি,ডাবল এন্ট্রি,পি,এস,আর,১৪৭ ধারার আওতায় আইনি কার্যক্রম সহ বিবিধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সম্মানিত অতিরিক্ত কর কমিশনার জনাব বাপন চন্দ্র দাস ও সম্মানিত যুগ্ম কর কমিশনার জনাব এ,কে,এম শামসুল আলম বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন এ কর অঞ্চলের সার্কেল কর্মকর্তাবৃন্দ ও কর পরিদর্শকবৃন্দ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬০৫-০৮-২০২৬কর অঞ্চল-৩,চট্টগ্রাম এর পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পন
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
০৫-০৮-২০২৬

কর অঞ্চল-৩,চট্টগ্রাম এর পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পন

🌿 পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম 🌿চট্টগ্রাম জেলার মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর ও অন্...
25/07/2026

🌿 পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম 🌿

চট্টগ্রাম জেলার মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানে “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও র‌্যালিতে কর অঞ্চল-৩, চট্টগ্রাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতকরণ, পরিবেশের সৌন্দর্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে কর অঞ্চল-৩, চট্টগ্রাম-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

একটি পরিচ্ছন্ন, নিরাপদ, নান্দনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে আমাদের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার কোনো বিকল্প নেই।

আসুন, পরিচ্ছন্নতা হোক আমাদের অভ্যাস—
গড়ে তুলি নান্দনিক চট্টগ্রাম। 🌱

#পরিচ্ছন্ন_চট্টগ্রাম
#পরিচ্ছন্ন_করি_নগর_গ্রাম
#গড়ি_নান্দনিক_চট্টগ্রাম
্চল_৩_চট্টগ্রাম

কর অঞ্চল-৩, চট্টগ্রাম-এর পক্ষ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নবনিযুক্ত সম্মানিত সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ...
30/06/2026

কর অঞ্চল-৩, চট্টগ্রাম-এর পক্ষ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নবনিযুক্ত সম্মানিত সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব আহসান হাবিব মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার দূরদর্শী নেতৃত্বে রাজস্ব প্রশাসনের উৎকর্ষ সাধনের লক্ষ্যে কর অঞ্চল-৩, চট্টগ্রাম সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

— কর অঞ্চল-৩, চট্টগ্রাম

কর অঞ্চল–৩, চট্টগ্রাম এর যুগ্ম কর কমিশনার মিজ  তাছলিমা ইসলাম অতিরিক্ত কর কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় কর পরিবার, ক...
21/06/2026

কর অঞ্চল–৩, চট্টগ্রাম এর যুগ্ম কর কমিশনার মিজ তাছলিমা ইসলাম অতিরিক্ত কর কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় কর পরিবার, কর অঞ্চল–৩, চট্টগ্রামের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সম্মানিত কর কমিশনার জনাব মোঃ শাহীন আক্তার হোসেন মহোদয়।

এ সময় কর অঞ্চল–৩, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

04/06/2026

ট্যাক্স দিন, দেশকে এগিয়ে নিন

কর অঞ্চল-৩, চট্টগ্রামের নবনিযুক্ত সম্মানিত কর কমিশনার জনাব মোঃ শাহীন আক্তার হোসেন গতকাল ১৯-০৪-২০২৬ ইং তারিখে সম্মানিত বি...
20/04/2026

কর অঞ্চল-৩, চট্টগ্রামের নবনিযুক্ত সম্মানিত কর কমিশনার জনাব মোঃ শাহীন আক্তার হোসেন গতকাল ১৯-০৪-২০২৬ ইং তারিখে সম্মানিত বিদায়ী কর কমিশনার জনাব মোঃ মঞ্জুর আলম-এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম; সম্মানিত যুগ্ম কর কমিশনার মিজ তাছলিমা ইসলাম; সম্মানিত যুগ্ম কর কমিশনার জনাব এ কে এম শামশুল আলম; সদর দপ্তর (প্রায়োগিক) জনাব আওরঙ্গজেব খান; সদর দপ্তর (প্রশাসন) জনাব মোঃ নাদিম হোসেন এবং সদর দপ্তর (লিগ্যাল) মিজ শাহীন আক্তার।

২০২৪-২৫ অর্থবছরের সেরা কর্মকর্তা ও কর্মচারী সম্মাননাকর অঞ্চল-৩, চট্টগ্রাম এর ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব আদায়, কর্মতৎপরতা...
16/04/2026

২০২৪-২৫ অর্থবছরের সেরা কর্মকর্তা ও কর্মচারী সম্মাননা

কর অঞ্চল-৩, চট্টগ্রাম এর ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব আদায়, কর্মতৎপরতা ও উদ্ভাবনী কার্যক্রমসহ সার্বিক মূল্যায়নের ভিত্তিতে গত অক্টোবর, ২০২৫খ্রি. মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক আজ ৪ টি ক্যাটাগরিতে কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট ও ফুল প্রদান করেন সম্মানিত কর কমিশনার জনাব মো: মঞ্জুর আলম মহোদয়।

সম্মাননা প্রদান করা হয়:
১) জনাব মো: নাদিম হোসেন
উপকর কমিশনার (আদায় ও উদ্ভাবনীতে অসাধারণ অবদান এর জন্য)
২) জনাব অজয় কুন্ডু
কর পরিদর্শক (আদায় ও উৎসে কর মনিটরিং এ অসামান্য অবদানের জন্য)
৩) মিজ পম্পি দাস
প্রধান সহকারী (চালান ভেরিফিকেশন ও বকেয়া আদায় এ অসামান্য অবদান রাখার জন্য)
৪) জনাব হুমায়ুন কবির
নিরাপত্তা প্রহরী (রিটার্ন প্রসেস ও আদায়, ডাবল এন্ট্রি তে অসামান্য অবদান রাখার জন্য)

এ সময় উপস্থিত ছিলেন জনাব মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত কর কমিশনার; মিজ তাছলিমা ইসলাম, যুগ্ম কর কমিশনার; জনাব আওরঙ্গজেব খান, সদর দপ্তর (প্রায়োগিক), জনাব মো: নাদিম হোসেন, সদর দপ্তর (প্রশাসন), মিজ শাহীন আক্তার, সদর দপ্তর (লিগ্যাল) ও অত্র কর অঞ্চলের সকল কর্মকর্তাগণ।

সম্মানিত কর কমিশনার জনাব মো: মঞ্জুর আলম অত্র কর অঞ্চলের সদ্য প্রয়াত কর পরিদর্শক মরহুম মোহাম্মদ আব্দুল বারেক এর শোকাহত প...
28/03/2026

সম্মানিত কর কমিশনার জনাব মো: মঞ্জুর আলম অত্র কর অঞ্চলের সদ্য প্রয়াত কর পরিদর্শক মরহুম মোহাম্মদ আব্দুল বারেক এর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও পরিবারের খোঁজ খবর নিতে ঢাকাস্থ আফতাব নগরে তাঁর বাসায় যান। সাক্ষাতকালে শ্রদ্ধেয় কমিশনার ভাবি উপস্থিত ছিলেন।

🇧🇩 আজ ২৬শে মার্চ—মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ 🇧🇩এই গৌরবোজ্জ্বল দিনে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমা...
26/03/2026

🇧🇩 আজ ২৬শে মার্চ—মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ 🇧🇩

এই গৌরবোজ্জ্বল দিনে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা, সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কর অঞ্চল–৩, চট্টগ্রাম।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর অঞ্চল–৩, চট্টগ্রামের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন কর কমিশনার জনাব মোঃ মঞ্জুর আলম। এ সময় কর অঞ্চল–৩, চট্টগ্রামের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

CGO Building-2 (2nd Floor), Agrabad
Chittagong
4100

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+88031725897

Alerts

Be the first to know and let us send you an email when Taxes Zone-3, Chattogram. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Taxes Zone-3, Chattogram.:

Shortcuts

Share