PMO Bangladesh-প্রধানমন্ত্রীর কার্যালয় BD

PMO Bangladesh-প্রধানমন্ত্রীর কার্যালয় BD Official page of Prime Minister's Office of Bangladesh. Sharing varified updates

এ পেজ এ আপনাদের সকলকে স্বাগতম । এ পেজ এ আমরা আড্ডা দেওয়ার পাশাপাশি সাধারণ জ্ঞানের কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করে থাকি । এ পেজ এ Like দিয়ে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা।চা বাগান শ্রমিকদের কল্যাণে বর্ষাকালে কাজের সুবিধার্থে রেইনকোট দে...
18/08/2026

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পাচ্ছেন চা শ্রমিকরা।চা বাগান শ্রমিকদের কল্যাণে বর্ষাকালে কাজের সুবিধার্থে রেইনকোট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বেসরকারি তিনটি কোম্পানি থেকে ২০ হাজার রেইনকোট সংগ্রহ করা হয়েছে। শিগগিরই সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানে এসব রেইনকোট বিতরণ করা হবে।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান চা বাগানের নিপীড়িত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়ে ভাবছেন। চা শ্রমিকরা বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে বাগানে কাজ করেন। এতে তাঁদের নানা ধরনের কষ্ট পোহাতে হয়। তাঁদের সেই কষ্ট কিছুটা লাঘব করতেই প্রধানমন্ত্রী রেইনকোট বিতরণের উদ্যোগ নিয়েছেন।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া এসব রেইনকোট সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকদের মধ্যে দ্রুত বিতরণ করা হবে। এর মাধ্যমে বর্ষাকালে বৃষ্টির মধ্যেও শ্রমিকদের কাজের সময় কিছুটা সুরক্ষা নিশ্চিত হবে।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া মেধাবী তরুণ মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ত...
13/08/2026

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া মেধাবী তরুণ মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।
নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (Biochemistry and Molecular Biology) বিভাগের মাস্টার্স (থিসিস) শিক্ষার্থী, ২০১৯–২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক। সম্প্রতি তিনি সুইডেনের University of Skövde থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি (Full Free Scholarship) অর্জন করেন। কিন্তু বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য ছিল কঠিন। সেই সংকটের সময়ে প্রধানমন্ত্রীর এই সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একজন অতি সাধারণ পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া নাজমুলের এই পথচলা হোক হাজারো স্বপ্নবাজ তরুণের জন্য অনুপ্রেরণা।

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ...
27/07/2026

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রতিপাদ্য ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’ উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২–১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজন দেশের শিশু ও কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত একটি ...
19/07/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয়, আগামী মাসে সরকারের ‘প্রবাসী কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে।
আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জানানো হয়, প্রবাসী কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন নিশ্চিত করা এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহজলভ্য করা।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রবাসী কার্ডও সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ হিসেবে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।
প্রবাসী কার্ডধারীরা অন্তত ১০টি বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে-
১. দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার এবং বিশেষ ইমিগ্রেশন বুথে অগ্রাধিকারভিত্তিক সেবা।
২. আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি Meet & Greet সেবা।
৩. বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়।
৪. দেশে ও বিদেশে ন্যায্যমূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট Pick & Drop সেবা।
৫. সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ ছাড়।
৬. কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহনের সুবিধা।
৭. প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা।
৮. জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগসংক্রান্ত সেবায় অগ্রাধিকার।
৯. রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং কার্ডের মাধ্যমে সহজ অর্থ লেনদেনের সুযোগ।
১০. জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট, কনস্যুলার সেবা, ব্যাংকিং এবং অন্যান্য সরকারি সেবায় অগ্রাধিকার।
বৈঠকে আরও জানানো হয়, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার নির্দেশনা দেন।
একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে পর্যায়ক্রমে প্রবাসী কার্ডের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

21/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা | ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

21/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা | ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ধ...
21/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা এবং 'আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ' বিষয়ক সভায় সভাপতিত্ব করেন।

21/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।

তেজগাঁও, ঢাকা | ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

21/02/2026

Address

Prime Minister’s Office
Chunarughat Bazar
1215

Alerts

Be the first to know and let us send you an email when PMO Bangladesh-প্রধানমন্ত্রীর কার্যালয় BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share