ilove Makkah Madinah

ilove Makkah Madinah ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে চাই
Makkah madina is love

31/05/2026
কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”   - সূরা আশ-শারহ ৯৪:৬জীবনের খারাপ সময় স্থা...
30/05/2026

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:

1.
“নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”
- সূরা আশ-শারহ ৯৪:৬

জীবনের খারাপ সময় স্থায়ী না। আজকের কঠিন সময়ই হয়তো আগামী দিনের শক্তি আর সফলতার কারণ হবে।

2.
“আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।”
- সূরা আর-রা’দ ১৩:১১

লাইফ বদলাতে চাইলে প্রথমে নিজের মাইন্ডসেট, অভ্যাস আর কাজ বদলাতে হবে। Change always starts from within.

3.
“আর আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।”
- সূরা হুদ ১১:১১৫

সবকিছু সাথে সাথে পাওয়া যায় না। ধৈর্য ধরে ভালো কাজ করে গেলে ফল একদিন অবশ্যই আসে।

4.
“খাও, পান কর, কিন্তু অপচয় করো না।”
- সূরা আল-আ’রাফ ৭:৩১

শুধু টাকার না, সময়, এনার্জি আর সুযোগের অপচয়ও মানুষকে পিছিয়ে দেয়।

5.
“যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।”
- সূরা আল-ইসরা ১৭:৩৬

সব বিষয়ে মতামত দেওয়া জরুরি না। আগে জানুন, বুঝুন, তারপর কথা বলুন।

6.
“নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
- সূরা আন-নিসা ৪:৩৬

অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। বিনয় এমন একটা গুণ, যা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

7.
“আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
- সূরা আত-তালাক ৬৫:৩

সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই সবচেয়ে উত্তম 🤍

➡️🌹 ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে-বুঝতে এবং মহা-জরুরী মাসয়ালাগুলো সহজে পেতে আমাদের ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করে সওয়াবের অংশীদার হন!

❁ রিযিক লাভের দোয়া ❁رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌহে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্...
29/05/2026

❁ রিযিক লাভের দোয়া ❁

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী

📖 আল-কাসাস | আয়াত ২৪

জুম্মা মোবারক ♥️♥️♥️
29/05/2026

জুম্মা মোবারক ♥️♥️♥️

ঈদ মোবারক। ♥️♥️😍😍 আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন, আমাদের কুরবানি গ্রহণ করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন।تَقَبَّل...
28/05/2026

ঈদ মোবারক। ♥️♥️😍😍

আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন, আমাদের কুরবানি গ্রহণ করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন।

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ♥️😍

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
27/05/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

۞قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِ...
26/05/2026

۞قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ

ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু। [১]

[১] এই আয়াতে মহান আল্লাহ তাঁর মহা ক্ষমাশীলতার কথা বর্ণনা করেছেন। إسرَاف 'ইসরাফ' অর্থ পাপের আধিক্য ও তার প্রাচুর্য। "আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না" এর অর্থ, ঈমান আনার পূর্বে অথবা তওবা ও ক্ষমা প্রার্থনা করার অনুভূতি সৃষ্টি হওয়ার পূর্বে যতই গুনাহ করে থাক, মানুষ যেন এই মনে না করে যে, আমি তো অনেক বড় পাপী, আমাকে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? বরং সত্য হৃদয়ে যদি ঈমান আনে বা নিষ্ঠার সাথে যদি তওবা করে, তবে মহান আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেবেন। আয়াত অবতীর্ণ হওয়ার কারণিক ঘটনা থেকেও এই অর্থই সাব্যস্ত হয়।

কিছু কাফের ও মুশরিক এমন ছিল, যারা প্রচুর হত্যা ও ব্যভিচারে লিপ্ত ছিল। এরা নবী করীম (সাঃ)-এর কাছে উপস্থিত হয়ে বলল যে, আপনার দাওয়াত তো সঠিক, কিন্তু আমরা অনেক পাপের পাপী। যদি আমরা ঈমান আনি, তবে এই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কি? এরই ভিত্তিতে এই আয়াত অবতীর্ণ হয়। (সহীহ বুখারী, তাফসীর সূরা যুমার) তবে এর অর্থ এই নয় যে, আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় খুব পাপ করে যাও। তাঁর যাবতীয় বিধি-বিধান ও ফরয কার্যাদির ব্যাপারে কোনই পরোয়া করো না এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা ও নিয়ম-নীতি নিষ্ঠুরতার সাথে লঙ্ঘন করে যাও। এইভাবে তাঁর ক্রোধ ও প্রতিশোধকে আহবান জানিয়ে তাঁর রহমত ও ক্ষমা পাওয়ার আশা করা একেবারে বোকামি ও খামখেয়ালী।

এটা হল নিম ফলের বীজ লাগিয়ে আঙ্গুর ফলের আশা রাখার মতই। এই ধরনের মানুষের স্মরণ রাখা উচিত যে, তিনি যেমন তাঁর বান্দাদের জন্য غَفُوْرٌ رَّحِيْمٌ তেমনি তিনি তাঁর অবাধ্যজনদের জন্য عَزِيْزٌ ذُو اْنْتِقَامٍ ও বটেন। তাই তো কুরআন কারীমের বিভিন্ন স্থানে এই উভয় দিককে এক সাথেই বর্ণনা করা হয়েছে। যেমন, ﴿نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ، وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ﴾ অর্থাৎ, আমার বান্দাদেরকে বলে দাও, নিশ্চয় আমিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু এবং আমার শাস্তিই হল অতি মর্মন্তুদ শাস্তি। (সূরা হিজর ১৫:৪৯-৫০ আয়াত) সম্ভবতঃ এটাই কারণ যে, এখানে আয়াতের আরম্ভ يَا عِبَادِيْ (হে আমার বান্দাগণ!) দিয়ে হয়েছে। যার দ্বারা এটাই প্রমাণিত হয় যে, যে ব্যক্তি ঈমান আনে অথবা সত্য হৃদয়ে তওবা করে প্রকৃত অর্থে সে তাঁর বান্দা হয়ে যাবে, তার পাপ যদি সমুদ্রের ফেনা বরাবরও হয়, তবুও তা মাফ হয়ে যাবে। তিনি তাঁর বান্দাদের জন্য অবশ্যই ক্ষমাশীল ও দয়াবান। যেমন, হাদীসে একশত মানুষের খুনীর তওবার ঘটনাও বর্ণিত হয়েছে। (বুখারীঃ আম্বিয়া অধ্যায়, মুসলিমঃ তওবা অধ্যায়)

📖 সূরা আয্‌-যুমার, আয়াত ৫৩

➡️🌹 ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে-বুঝতে এবং মহা-জরুরী মাসয়ালাগুলো সহজে পেতে আমাদের ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করে সওয়াবের অংশীদার হন!আমিন ইয়া রব 🤲🤲🤲🤲♥️

আরাফাহর দিনের আমল ও আগের রাতের প্রস্তুতি১. আরাফাহর আগের রাতের প্রস্তুতিমাগরিবের পর থেকে বেশি বেশি তাকবির, ইস্তিগফার ও দর...
26/05/2026

আরাফাহর দিনের আমল ও আগের রাতের প্রস্তুতি

১. আরাফাহর আগের রাতের প্রস্তুতি
মাগরিবের পর থেকে বেশি বেশি তাকবির, ইস্তিগফার ও দরুদ পাঠ করুন। জামাতের সাথে ইশার সালাত আদায় করুন। রাতে সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন।

২. দ্রুত ঘুমিয়ে পড়ুন
আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়ুন। ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করুন, দু’আ করুন। এরপর সাহরি করুন।

সারাদিনে কী কী আমল করবেন, তার একটি ছোট তালিকা করে নিতে পারেন। তারপর জামাতের সাথে ফজরের সালাত আদায় করুন।

৩. আরাফাহর রোজা পালন করুন

৪. আরাফাহর দিনের শ্রেষ্ঠ যিকির ও দু’আ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আরাফাহর দিনের শ্রেষ্ঠ যিকির হলো—
لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

সারাদিন এই যিকিরটি বেশি বেশি পড়ুন। সম্ভব হলে অন্তত ১০০ বার পড়ার চেষ্টা করুন।

৫. তাকবীরে তাশরীক পড়ুন
৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর তাকবীরে তাশরীক পড়ুন—
اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ

উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ:
আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ সবচেয়ে মহান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

৬. বেশি বেশি সাধারণ তাকবির পড়ুন

اللهُ أَكْبَرُ

উচ্চারণ: আল্লাহু আকবার
অর্থ: আল্লাহ সবচেয়ে মহান।

৭. মসজিদে সময় কাটানোর চেষ্টা করুন
যতটুকু সম্ভব মসজিদে অবস্থান করুন। ইতিকাফের নিয়্যাতে বসতে পারলে আরও ভালো।

৮. বেশি বেশি দু’আ করুন
দু’আর শুরু ও শেষে আল্লাহর প্রশংসা এবং নবীজি ﷺ–এর উপর দরুদ পড়ুন।

নিজের জন্য, পরিবার, মা-বাবা, উম্মাহ, মৃত মুসলিম, অসুস্থ, ঋণগ্রস্ত, মজলুম ও পথহারা মানুষদের জন্য দু’আ করুন।

৯. অন্তত একটি হাদিস পড়ুন

১০. সূরা বাকারাহর শেষ দুই আয়াত পড়ুন

১১. কুরআন তিলাওয়াত করুন
সময় ও সুযোগ অনুযায়ী কুরআন তিলাওয়াত করুন। চাইলে সূরা কাহফ, ইয়াসিন, মুলক, আর-রহমান ইত্যাদিও পড়তে পারেন।

১২. সামর্থ্য অনুযায়ী সাদাকাহ করুন
অন্তত ১ টাকা হলেও সাদাকাহ করুন।

১৩. বেশি বেশি দরুদ ও ইস্তিগফার পড়ুন

ইস্তিগফার
أَسْتَغْفِرُ اللهَ

উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

দরুদ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

উচ্চারণ:
আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, ওয়া আলা আলে মুহাম্মাদ।

অর্থ:
হে আল্লাহ, আপনি মুহাম্মদ ﷺ এবং তাঁর পরিবারের উপর রহমত বর্ষণ করুন।

চাইলে দরুদে ইবরাহিমও পড়তে পারেন।

১৪. অন্যান্য আমল

কমপক্ষে তিনবার সূরা ইখলাস পড়ুন, আয়াতুল কুরসী পড়ুন এবং যতটুকু পারেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন।

নিজে আমল করুন এবং দাওয়াহর নিয়্যাতে অন্যদের কাছেও পৌঁছে দিন।

Masaallah 😍🌹❤️♥️🤲❤️♥️
23/05/2026

Masaallah 😍🌹❤️♥️🤲❤️♥️

Address

Chattagram Bangladesh
Cumilla
3582

Alerts

Be the first to know and let us send you an email when ilove Makkah Madinah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ilove Makkah Madinah:

Share

Category