23/08/2026
শোকবার্তা
ঝাটিয়ারখীল নিবাসী জনাব আলী আকবর, আল-কারিম একতা সংঘ-এর (২০২৩–২৪) সভাপতি হাফেজ আশ্রাফুল ইসলাম আকিব-এর সম্মানিত পিতা আজ ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সবর করার তাওফিক দান করুন। আমিন।