Senior District Election Office, Comilla

Senior District Election Office, Comilla আঞ্চলিক সার্ভার স্টেশন, কুমিল্লা

নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের একটি অধস্তন অফিস হচ্ছে জেলা নির্বাচন অফিস। অফিসটি বর্তমানে কুমিল্লা মহানগরীর ছোটরা এলাকায় অবস্থিত। উক্ত অফিসের আওতায় ১৬টি উপজেলা নির্বাচন অফিস রয়েছে যার উপর সরাসরি নিয়ন্ত্রন আরোপ করা হয়। জেলা নির্বাচন অফিস নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা স্বাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন/উপ-নির্বাচন

ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তি, কর্তন, সংশোধন, স্থানান্তর, জাতীয় পরিচয়পত্র প্রস্ত্তত ও বিতরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত।

12/11/2017
ব্যালট পেপার ও অন্যান্য মালপত্র ভাগ হচ্ছে আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে বিতরণের জন্য
28/03/2017

ব্যালট পেপার ও অন্যান্য মালপত্র ভাগ হচ্ছে আগামীকাল কেন্দ্রে কেন্দ্রে বিতরণের জন্য

20/02/2017

৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন হবে।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী ২ মার্চের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।
১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনে ৬ মার্চ মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সসয় ১৩ মার্চ।

কুমিল্লা সিটি করপোরেশনে ২০১৬ সালের ২০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা ছিল। কিন্তু সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের আদেশে ওই সময় ভোট নেওয়া যায়নি। পরে এই জটিলতার অবসান হলেও বিদায়ী ইসি সময় স্বল্পতায় তফসিল ঘোষণা করেনি। ৬ ফেব্রুয়ারি কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

20/02/2017

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ মার্চ।
মনোনয়ন যাচাই-বাছাইয় ৫-৬ মার্চ।
মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ১৪ মার্চ ধার্য করেছে!

ভবনের উদ্বোধনী ফলক
23/01/2017

ভবনের উদ্বোধনী ফলক

23/01/2017

সুন্দর রাস্তায় চলা শুরু হয়েছে : কাজী রকিব
২০ জানুয়ারি ২০১৭
মো.জালাল উদ্দিন, কুমিল্লা

সুন্দর একটি রাস্তায় চলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।

আজ শুক্রবার বিকেলে কুমিল্লায় নবনির্মিত আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা একটি সুন্দর রাস্তায় চলার অভ্যাস শুরু করেছি, যেটা এ দেশে চলবে। বিদেশিদের মতো, বিদেশেও কিন্তু সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। আমরা ভালো দেশের ভালো নির্বাচনের মতো আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে পারব। যার ভোট সে দেবে, কেউ কারো ভোট দিতে পারবে না এবং জনগণের যে ভোট দেওয়ার অধিকার তাঁরাই ঠিক করবেন, কে জনপ্রতিনিধি হবেন, কেন জিতবেন। কাজেই সেই মোতাবেক, সেই দিন আসবে বলে আমি আশা করি।’

আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনে কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

পাঁচ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা নগরীর ছোটরায় গণপূর্ত বিভাগ চারতলা ভবনটি নির্মাণ করে।

আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে। এরই মধ্যে কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

http://www.ntvbd.com/bangladesh/106801/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87--%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80-%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC

সুন্দর একটি রাস্তায় চলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। আজ শুক্রবার বিকেলে কুমিল্লায় নবনির্মিত...

23/01/2017

সুন্দর রাস্তায় চলা শুরু হয়েছে : কাজী রকিব
২০ জানুয়ারি ২০১৭, ২০:৫৭
মো.জালাল উদ্দিন, কুমিল্লা

সুন্দর একটি রাস্তায় চলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
আজ শুক্রবার বিকেলে কুমিল্লায় নবনির্মিত আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা একটি সুন্দর রাস্তায় চলার অভ্যাস শুরু করেছি, যেটা এ দেশে চলবে। বিদেশিদের মতো, বিদেশেও কিন্তু সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। আমরা ভালো দেশের ভালো নির্বাচনের মতো আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে পারব। যার ভোট সে দেবে, কেউ কারো ভোট দিতে পারবে না এবং জনগণের যে ভোট দেওয়ার অধিকার তাঁরাই ঠিক করবেন, কে জনপ্রতিনিধি হবেন, কেন জিতবেন। কাজেই সেই মোতাবেক, সেই দিন আসবে বলে আমি আশা করি।’
আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনে কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।
পাঁচ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা নগরীর ছোটরায় গণপূর্ত বিভাগ চারতলা ভবনটি নির্মাণ করে।
আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে। এরই মধ্যে কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

কুমিল্লায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। ছবি : এনটিভি

ইসি সবাইকে সন্তুষ্ট করতে পারে নানিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | আপডেট: ১৯:৪৫, জানুয়ারি ২০, ২০১৭নির্বাচন কমিশনের কুমিল্লা আ...
23/01/2017

ইসি সবাইকে সন্তুষ্ট করতে পারে না
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | আপডেট: ১৯:৪৫, জানুয়ারি ২০, ২০১৭

নির্বাচন কমিশনের কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন কাজী রকিবউদ্দীন আহমদ। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: এমদাদুল হকনিজেদের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। নির্বাচন কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না।’
আজ শুক্রবার বিকেলে কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী রকিবউদ্দীন আহমদ এসব কথা বলেন। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের আমলে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। জেলা পরিষদ নির্বাচন হয়েছে। অতীতে এসব নির্বাচন কেউ করতে পারেনি। সিইসি আরও বলেন, ‘আমরা প্রযুক্তিগত উন্নতিতে বিশ্বাস করি। সে কারণে ইভিএম মেশিন চালু করেছি পরীক্ষামূলকভাবে। ওই মেশিনটার একটি দুর্বলতা ছিল। সে কারণে সেটি বন্ধ করে দিয়েছি। এখন আরও উন্নতমানের মেশিন করার উদ্যোগ নিয়েছি। দেশের ২০-২২টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এনে ওই কাজ করা হচ্ছে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এতে উপদেষ্টা আছেন। নতুন এ যন্ত্রের নাম ডিজিটাল ভোটিং মেশিন। এটা কেউ হ্যাক করতে পারবে না। যে ধরবে তাঁকে আটকে ফেলা যাবে।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আমাদের কোনো ব্যর্থতা নেই। নির্বাচন কমিশনের সফলতার সবকিছু রেকর্ডে আছে। যেসব কাজ শেষ হওয়ার পথে, সেগুলোও সফল হবে। পরের কমিশন এসে ওই কাজ শেষ করে এগিয়ে নিয়ে যাবে। যেসব এলাকায় নির্বাচন আইনগত কারণে হচ্ছে না, সেগুলো আমরা আইনগতভাবে মোকাবিলা করি। নতুন নির্বাচন কমিশন কেমন হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে। বর্তমান কমিশন অনেকগুলো নির্বাচন করেছে। আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না।’

সিইসি আরও বলেন, ‘এখন নির্বাচন অনেক মোড় নিয়েছে। ভবিষ্যতে নির্বাচন অত্যন্ত সুন্দর হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আমরা সেটা করেছি। সেখানে একজনের ভোট আরেকজন দিতে পারেনি। এ রকম পরিস্থিতি আমরা তৈরি করেছি।’

সিইসি বলেন, স্মার্টকার্ড দিয়েছি আমরা। ডেটাবেজ মেনটেইন করছি আমরা। খুবই শুদ্ধ ডেটাবেজ। কেউ দুবার ভোটার হতে পারবে না। ফিঙ্গার পিন ১০ আঙুলের নেওয়া হচ্ছে। নতুন কার্ডে ২৫টি বৈশিষ্ট্য আছে। এটা আন্তর্জাতিক মানের কার্ড। নকল করা যাবে না। কর্মকর্তাদের উন্নত মানের সেবা দিতে হবে। এখন কমিশনের অফিসগুলো ভালো। জনগণের সেবায় যেন গাফিলতি না হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল দিতে হলে মেয়াদের ৪০ দিন সময় থাকতে হবে। এখন ৪০ দিন হাতে নেই। পরের কমিশন নির্বাচন করবে। মামলা থাকায় আমরা এ নির্বাচন করতে পারিনি।’ কমিশন থেকে বিদায় নেওয়ার পর কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আই অ্যাম ফ্রি ম্যান।’

এর আগে সিইসি কুমিল্লায় নতুন আঞ্চলিক সার্ভার ভবনের উদ্বোধন করেন। ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবন তৈরি করা হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আবদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবদুল মোমেন ও কুমিল্লার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম

নিজেদের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। নির্বাচন কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে...

23/01/2017

'স্বচ্ছ নির্বাচন ও জাল ভোট ঠেকাতে আসছে ভোটিং মেশিন'
কুমিল্লা প্রতিনিধি ২০ জানুয়ারী, ২০১৭ ইং ২০:১১ মিঃ


প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, 'স্বচ্ছ নির্বাচন ও জাল ভোট ঠেকাতে আগামীতে আসছে এ ডিজিটাল ভোটিং মেশিন। বর্তমানে আমরা চিন্তা করেছি ভোট গ্রহণে উন্নত মেশিন তৈরি করার, এটার নাম হবে ‘ডিজিটাল ভোটিং মেশিন’। সে মেশিন এখন উদ্ভাবনের পথে। স্বচ্ছ নির্বাচন ও জাল ভোট ঠেকাতে আগামীতে আসছে এ ডিজিটাল ভোটিং মেশিন।'

শুক্রবার বিকালে কুমিল্লায় ছোটরা এলাকায় আঞ্চলিক সার্ভার স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি নির্বাচনই আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। স্মার্ট কার্ডের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট ও চোখের কণিকার ছবি সংরক্ষণ করছি এবং এগুলো অতিমাত্রায় উন্নতমানের ডাটাব্যাজে সংরক্ষণ করা হচ্ছে। এতে দুইবার কারো ভোটার হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কাউকে শনাক্ত করতে অসুবিধা হবে না। বর্তমানে এ ডাটাব্যাজ এর মাধ্যমে অনেক দুষ্কৃতকারীও ধরা পড়ছে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুল মোমেন।

এসময় অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, নোয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল আল-মামুন, ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নারায়নগঞ্জ এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন একসাথে করতে চেয়েছিলাম। কিন্তু মামলা জটিলতার কারণে কুমিল্লা সিটি নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তী কমিশন নির্বাচনের উদ্যোগ নেবে।

এর আগে তিনি পাঁচ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনের উদ্বোধন করেন।

নির্বাচন কমিশনের কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন কাজী রকিবউদ্দীন আ...
23/01/2017

নির্বাচন কমিশনের কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন কাজী রকিবউদ্দীন আহমদ। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: এমদাদুল হক

Address

Chotora
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Senior District Election Office, Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category