08/11/2025
চাচি নিয়ে পলাতক শিবিরকর্মী।
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার চকরিয়া শিবিরকর্মী ভাতিজার হাত ধরে পালিয়ে গেছে চাচি। ঘটনাটি ঘটেছে কক্সবাজার চকরিয়া উপজেলা ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩১ অক্টোবর) নিজ শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়ে যায় ভাতিজা আরিফুল ইসলাম।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসে থাকা রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) একই এলাকার আত্মীয় হারুনুর রশীদের ছেলে শিবিরকর্মী আরিফুল ইসলামের (২৫) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন।
অভিযোগকারী মোহাম্মদ আজিজ বলেন, “এই অবৈধ সম্পর্ক আমরা আগেও টের পেয়েছি। কিন্তু ভাতিজা আরিফুল ইসলাম স্থানীয় শিবেরর রাজনীতিতে যুক্ত এবং প্রভাবশালী মহলের যোগসাজশে ভয়ভীতি দেখাতো। এই বিষয়ে কেউ কিছু বললে তাকে ফ্যাসিস্ট এর দোসর হিসেবে মব সৃষ্টি করে মে/রে ফেলার হুমকি দিতো।
সর্বশেষ ভোর ৪টার দিকে বাচ্চাসহ পালিয়ে গেছে তারা।”
জান্নাতুল মাওয়া এলি পশ্চিম বাংলাবাজার, কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। কয়েক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ভাঙনের এই ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।
এ ঘটনায় এলাকার সচেতন মহল প্রবাসে থাকা ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন, স্ত্রী-সংসারের খোঁজখবর ও সামাজিক দায়বদ্ধতা যেন অবহেলায় না পড়ে। সম্পর্কের বিশ্বাস যেন ভেঙে না যায়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।