Comilla Government College BNCC Army Wing

Call Directions Website Contact the organization

Comilla Government College BNCC Army Wing Forging future leaders

Comilla Govt. College BNCC Platoon, Army Wing,
Bravo Company, 8 BNCC Battalion,
Mainamati Regiment. SINCE:- 1979

বাংলাদেশ সেনাবাহিনী এর অধীনে কুমিল্লা সেনানিবাসে ৩৩ পদাতিক ডিভিশনের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (23 BIR) কর্তৃক আয়োজিত ‘চক্...
22/09/2026

বাংলাদেশ সেনাবাহিনী এর অধীনে কুমিল্লা সেনানিবাসে ৩৩ পদাতিক ডিভিশনের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (23 BIR) কর্তৃক আয়োজিত ‘চক্র সমাপনী মহড়া ২০২৬’ (Cycle Ending Exercise - 3rd Training Cycle) সফলভাবে সম্পন্ন করেছে :
১. ক্যাডেট মো. জুনায়েদ হাসান
২. ক্যাডেট হোসেন হাজারী

গত ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ফিল্ড ক্যাম্পে উপস্থিত থেকে তারা কঠোর মানসিক ও শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে সামরিক শৃঙ্খলা, জীবনধারা ও রণকৌশলের বিশদ জ্ঞান অর্জন করেছে।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
ব্রাভো কোম্পানি, ৮ বিএনসিসি ব্যাটালিয়ন
ময়নামতি রেজিমেন্ট

ব্যাটালিয়ন কালেকটিভ ক্যাম্পিং ২০২৬বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের অধীন সদর দপ্তর ময়নামতি রেজিমেন্টের...
21/09/2026

ব্যাটালিয়ন কালেকটিভ ক্যাম্পিং ২০২৬

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের অধীন সদর দপ্তর ময়নামতি রেজিমেন্টের আওতাধীন বিএনসিসি ব্যাটালিয়নসমূহের ব্যাটালিয়ন কালেকটিভ ক্যাম্পিং ২০২৬ গত ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিএনসিসি ট্রেনিং একাডেমি, সাভার, বাইপাইলে অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পিং চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন, সাভার ক্যান্টনমেন্টের জিওসি মহোদয় ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএনসিসির ডাইরেক্টর ট্রেনিং অ্যান্ড অ্যাডমিশন লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদুজ্জামান, সদর দপ্তর ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স, রেজিমেন্ট অ্যাডজুটেন্ট ও ক্যাম্প ওআইসি মেজর মুনতাসির আরাফাত, বিএনসিসিও, পিইউও, টিইউও এবং সামরিক প্রশিক্ষকবৃন্দ।

ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে ক্যাডেটদের প্রশিক্ষণ, শৃঙ্খলা ও কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি তাদের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করা হয়।

উল্লেখ্য, উক্ত ক্যাম্পিংয়ে ময়নামতি রেজিমেন্টের আওতাধীন ৫টি ব্যাটালিয়নের মোট ৫৪৯ জন ক্যাডেট এ ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করছেন।
এর মধ্যে ৮ বিএনসিসি ব্যাটালিয়নের অধীন কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ৮ জন ক্যাডেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

মিডিয়া উইং -
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
ব্রাভো কম্পানি, ৮ বিএনসিসি ব্যাটালিয়ন
ময়নামতি রেজিমেন্ট



Comilla Government College BNCC Army Wing

কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে ২০২৬ ব্যাচে ক্যাডেট ভর্তি কার্যক্রম চলছে। আগ্রহীদের বুথ অথবা প্লাটুনে যোগাযোগ করা...
20/09/2026

কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনে ২০২৬ ব্যাচে ক্যাডেট ভর্তি কার্যক্রম চলছে। আগ্রহীদের বুথ অথবা প্লাটুনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আজ কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট কর্পোরাল অর্থি রানী সাহা  স্যারের জন্মদিন। কুমিল্লা সরকারি কলেজ ...
19/09/2026

আজ কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট কর্পোরাল অর্থি রানী সাহা স্যারের জন্মদিন। কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে এক্স ক্যাডেট কর্পোরাল অর্থি রানী সাহা স্যারকে আজকের এই আনন্দঘন মুহূর্তে জন্মদিনের অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানাই। আপনার মত ক্যাডেট পেয়ে কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন সত্যি আনন্দিত ও গর্বিত। আল্লাহর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করি। আপনি সবসময় সুন্দর জীবন অতিবাহিত করেন সেই শুভকামনা জানাই।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
( সেনা শাখা)

আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৭ দিনব্যাপী ব্যাটালিয়ন কালেকটিভ ক্যাম্পিং ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে...
14/09/2026

আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৭ দিনব্যাপী ব্যাটালিয়ন কালেকটিভ ক্যাম্পিং ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভার-এ।
উক্ত ক্যাম্পিংয়ে কুমিল্লা সরকারি কলেজ এর বিএনসিসি প্লাটুন এর ৮ জন চৌকস ও দক্ষ ক্যাডেট অংশগ্রহণ করছে।
তাদের নেতৃত্বে রয়েছে ক্যাডেট কর্পোরাল মোঃ রুবায়েদ বিন মোর্শেদ এবং ক্যাডেট কর্পোরাল সুমাইয়া তাবাসসুম তারিন।

তাদের এই প্রশিক্ষণ সফল, সুশৃঙ্খল ও গৌরবময় হোক—এই কামনা করছি। সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন

গত ১লা সেপ্টেম্বর, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরূপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ এর সুযোগ পায়। কক্সব...
04/09/2026

গত ১লা সেপ্টেম্বর, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরূপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ এর সুযোগ পায়। কক্সবাজার সহ আরো বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ পায়।
মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ মিলিটারি একাডেমি (BMA), কর্ণফুলী টানেল, বাংলাদেশ নৌবাহিনী এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের আয়োজনে বিভিন্ন তথ্যবহুল সেমিনার সহ আরও বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ পায়।
পুরো শিক্ষা সফরে ময়নামতি রেজিমেন্ট এর ক্যাডেট এডজুডেন্ট এর দায়িত্ব পালন করে ক্যাডেট আন্ডার অফিসার মাহমুদুল ইসলাম।
এছাড়াও কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন থেকে মোট ৫ জন উত্ত শিক্ষা সফরে অংশ নেয়।
১. সিইউও মাহমুদুল ইসলাম
২. ক্যাডেট সার্জেন্ট বিকাশ রবিদাস
৩. ক্যাডেট কর্পোরাল তানভীন শাকিব
৪. ক্যাডেট কর্পোরাল রবিউল হাসান মাহিন
৫. ক্যাডেট কর্পোরাল আবদুর রহমান ফাহিম

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
(সেনা শাখা)

আজ কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট কর্পোরাল ফাহমিদা মজুমদার স্যারের জন্মদিন। কুমিল্লা সরকারি কলেজ ব...
23/08/2026

আজ কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট কর্পোরাল ফাহমিদা মজুমদার স্যারের জন্মদিন। কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে এক্স ক্যাডেট কর্পোরাল ফাহমিদা মজুমদার স্যারকে আজকের এই আনন্দঘন মুহূর্তে জন্মদিনের অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানাই। আপনার মত ক্যাডেট পেয়ে কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন সত্যি আনন্দিত ও গর্বিত। আল্লাহর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করি। আপনি সবসময় সুন্দর জীবন অতিবাহিত করেন সেই শুভকামনা জানাই।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
( সেনা শাখা)

জরুরি পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণে কুম...
21/08/2026

জরুরি পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণে কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি এর ক্যাডেটরা অংশগ্রহণ করেন।

তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটরা অর্জন করেছে প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের গুরুত্বপূর্ণ দক্ষতা।

প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারী ক্যাডেটদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

সার্টিফিকেটপ্রাপ্ত ক্যাডেটবৃন্দ:
১.ক্যাডেট রুবায়েত বিন মোরশেদ
২. ক্যাডেট মিনহাজুর রহমান আদিব
৩. ক্যাডেট ইসমাইল ভুইয়া রাফি
৪. ক্যাডেট অভিজিৎ চন্দ্র দাস
৫. ক্যাডেট মাহমুদুল হাসান
৬. ক্যাডেট সুমাইয়া তাবাচ্ছুম তারিন

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন (সেনা শাখা)
ব্রাভো কম্পানি, ৮ বিএনসিসি ব্যাটালিয়ন
ময়নামতি রেজিমেন্ট

আজ কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট কর্পোরাল রেজাউল করিম শিহাব স্যারের জন্মদিন। কুমিল্লা সরকারি কলেজ...
21/08/2026

আজ কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের এক্স ক্যাডেট কর্পোরাল রেজাউল করিম শিহাব স্যারের জন্মদিন। কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে এক্স ক্যাডেট কর্পোরাল রেজাউল করিম শিহাব স্যারকে আজকের এই আনন্দঘন মুহূর্তে জন্মদিনের অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানাই। আপনার মত ক্যাডেট পেয়ে কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন সত্যি আনন্দিত ও গর্বিত। আল্লাহর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করি। আপনি সবসময় সুন্দর জীবন অতিবাহিত করেন সেই শুভকামনা জানাই।

মিডিয়া উইং
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন
( সেনা শাখা)

গতকাল, ১৯  সেপ্টেম্বর রোজ বুধবার কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায়...
20/08/2026

গতকাল, ১৯ সেপ্টেম্বর রোজ বুধবার কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজ এর প্লাটুন কমান্ডার মো. ইকবাল হোসেন তালুকদার স্যার।
ক্যাডেট আন্ডার অফিসার মাহমুদুল ইসলাম এর সার্বিক পর্যাচলনায় পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়।

পরিক্ষাটি তিন ধাপে অনুষ্ঠিত হয় :
১৷ লিখিত
২। শারীরিক
৩। মৌখিক
উক্ত পরিক্ষা সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য দায়িত্ব পালন করেন কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সিনিয়র ক্যাডেটবৃন্দ।

মিডিয়া উইং,,
কুমিল্লা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন।

Address

Policeline
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Comilla Government College BNCC Army Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Comilla Government College BNCC Army Wing:

Shortcuts

Share