18/08/2026
১৮ আগস্ট ২০২৬ খ্রি.
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ (৩য় দিন)
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,
সবার আগে বাংলাদেশ"
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে জেলা বাস্তবায়ন কমিটি, কক্সবাজার-এর উদ্যোগে তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মৎস্য পক্ষের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান কক্সবাজার জেলার মৎস্য খাতের বিভিন্ন স্টেকহোল্ডার, মৎস্যজীবী ও মৎস্যচাষীদের অংশগ্রহণে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কক্সবাজারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: নাজমুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা, কক্সবাজার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধীর চন্দ্র দাস, উপপরিচালক, চিংড়ি চাষ সম্প্রসারণ দপ্তর, মৎস্য অধিদপ্তর, কক্সবাজার; জনাব মো: গাজিউর রহমান, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা, চিংড়ি চাষ সম্প্রসারণ দপ্তর, মৎস্য অধিদপ্তর, কক্সবাজার এবং ড. মোহাম্মদ আশরাফুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার।
অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের কল্যাণ এবং সরকারি সেবার কার্যকারিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।