চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, কক্সবাজার।

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, কক্সবাজার।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, কক্সবাজার। অত্র ম্যাজিস্ট্রেসির সকল প্রকার অফিস-আদেশ, বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল প্রচারণার কাজে ব্যবহৃত।

https://www.coxsbazarnews.com/archives/392679.html
20/08/2026

https://www.coxsbazarnews.com/archives/392679.html

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামল....

অদ্য ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখ বিকাল ১৪.৩০ ঘটিকা হতে ১৮.৩০ ঘটিকা পর্যন্ত কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস...
18/08/2026

অদ্য ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখ বিকাল ১৪.৩০ ঘটিকা হতে ১৮.৩০ ঘটিকা পর্যন্ত কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি কর্তৃক বিভিন্ন মামলায় জব্দকৃত সর্বমোট- ২৩,২০,৩৭৮ (তেইশ লক্ষ বিশ হাজার তিনশত আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭৯ লিটার ৫০০ মি.লি. দেশীয় চোলাই মদ, ১৬৯১ ক্যান বিদেশী বিয়ার, ৯২ বোতল ফেনসিডিল মাদকদ্রব্য সহ নিষ্পত্তিকৃত মামলার বিভিন্ন আলামত ধ্বংস করা হয়; যার আনুমানিক সিজার মূল্য- ৭৯,৯০,৫০,১০০/- (ঊনাশি কোটি নব্বই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ একশত) টাকা মাত্র। মামলার আলামত/মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. গিয়াস উদ্দিন মহোদয়ের উপস্থিতিতে বিভিন্ন প্রকারের এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ই-বেইলবন্ড দাখিলের নিমিত্ত তালিকায় বর্ণিত বিজ্ঞ আইনজীবীগণের মোবাইল ফোন নম্বর সংশোধন করা হয়েছে।
18/08/2026

ই-বেইলবন্ড দাখিলের নিমিত্ত তালিকায় বর্ণিত বিজ্ঞ আইনজীবীগণের মোবাইল ফোন নম্বর সংশোধন করা হয়েছে।

ই-বেইলবন্ড দাখিলের নিমিত্ত তালিকায় বর্ণিত বিজ্ঞ আইনজীবীগণের মোবাইল ফোন নম্বর সংশোধন করা হয়েছে।
17/08/2026

ই-বেইলবন্ড দাখিলের নিমিত্ত তালিকায় বর্ণিত বিজ্ঞ আইনজীবীগণের মোবাইল ফোন নম্বর সংশোধন করা হয়েছে।

ই-বেইলবন্ড সম্পাদন সংক্রান্তে বিজ্ঞ আইনজীবীদের প্রতি অনুসরণীয় বিষয়- অদ্য ১৩ ই আগষ্ট হতে ই-বেইলবন্ড চালুর পর এখন পর্যন্ত ...
13/08/2026

ই-বেইলবন্ড সম্পাদন সংক্রান্তে বিজ্ঞ আইনজীবীদের প্রতি অনুসরণীয় বিষয়-

অদ্য ১৩ ই আগষ্ট হতে ই-বেইলবন্ড চালুর পর এখন পর্যন্ত বিজ্ঞ আইনজীবীগন সফলতার সহিত ই-বেইলবন্ড দাখিল করেছেন যা অত্যন্ত প্রশংসনীয়। যেহেতু এই সিস্টেম বিচার প্রার্থী এবং বিজ্ঞ আইনজীবীগনের জন্য নতুন একটি ধারনা সেহেতু প্রথমাবস্থায় এই সিস্টেমের সাথে অভ্যস্ত হতে সর্বোচ্চ কয়েকদিন পর্যন্ত সময় প্রয়োজন হবে। ই-বেইলবন্ড সংক্রান্ত কোন অসুবিধার সম্মুখীন হলে তাহলে 018 6310 2071 whatsapp এ যোগাযোগ অথবা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আসাদ উদ্দিন মোঃ আসিফ মহোদয়ের দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

ই-বেইলবন্ড সম্পাদনের সময় বিচারকের নাম সিলেক্ট করার পরে আদালতের নামের মেনুতে নিম্নে প্রদত্ত আদালতের নামগুলো দেওয়া রয়েছে, ড্রপডাউন বাটনে ক্লিক করে স্ক্রল করলেই নীচের নামগুলো একটির পর একটি আসবে। সেখান থেকে অত্র ম্যাজিস্ট্রেসি’র যেসকল আদালতে বেইলবন্ড সম্পাদন করবেন, সেই আদালতের নামটি সঠিকভাবে সিলেক্ট করুন। অটো জেনারেট করা নীচের আদালতের নামগুলো দেখে নিন-

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, কক্সবাজার।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চকরিয়া চৌকি, কক্সবাজার।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুতুবদিয়া চৌকি, কক্সবাজার।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, কক্সবাজার।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, কক্সবাজার।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত, কক্সবাজার।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত, কক্সবাজার।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, কক্সবাজার।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মহেশখালী চৌকি, কক্সবাজার।
দ্রুত বিচার আদালত, কক্সবাজার।
বিশুদ্ধ খাদ্য আদালত, কক্সবাজার।
বন আদালত, কক্সবাজার।
পরিবেশ আদালত, কক্সবাজার।
আমলী আদালত-সদর (জি আর), কক্সবাজার।
আমলী আদালত-রামু (জি আর), কক্সবাজার।
আমলী আদালত-ঈদগাহ (জি আর), কক্সবাজার।
আমলী আদালত-উখিয়া (জি আর), কক্সবাজার।
আমলী আদালত-টেকনাফ (জি আর), কক্সবাজার।
আমলী আদালত-চকরিয়া (জি আর), কক্সবাজার।
আমলী আদালত-মহেশখালী (জি আর), কক্সবাজার।
আমলী আদালত-কুতুবদিয়া (জিআর), কক্সবাজার।
আমলী আদালত-সদর (সি আর), কক্সবাজার।
আমলী আদালত-রামু (সি আর), কক্সবাজার।
আমলী আদালত - ঈদগাহ (সি আর), কক্সবাজার।
আমলী আদালত-উখিয়া (সি আর), কক্সবাজার।
আমলী আদালত-টেকনাফ (সি আর), কক্সবাজার।
আমলী আদালত-চকরিয়া (সি আর), কক্সবাজার।
আমলী আদালত-মহেশখালী (সি আর), কক্সবাজার।
আমলী আদালত-কুতুবদিয়া (সি আর), কক্সবাজার।
আমলী আদালত (নন-জি আর)-সদর, রামু, উখিয়া, টেকনাফ।
আমলী আদালত (নন-জি আর)-চকরিয়া।
আমলী আদালত (নন-জি আর)-মহেশখালী।
আমলী আদালত (নন-জি আর)-কুতুবদিয়া।

বিঃদ্রঃ অনেক বিজ্ঞ আইনজীবী অব্যবহৃত ফোন নম্বর বা ভুল ফোন নম্বর সরবরাহ করাতে সেই নম্বর দিয়ে নিজের প্রোফাইলে প্রবেশ করতে পারছেন না। তাঁদের সঠিক নাম (বাংলা-ইংরেজী), বর্তমান ব্যবহৃত মোবাইল নম্বর আগামী ২ কর্মদিবসের মধ্যে জেলা আইনজীবী সমিতির মাধ্যমে নাজির,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণের অনুরোধ করা হলো।

13/08/2026

বিজ্ঞ আইনজীবীগণ কীভাবে ই-বেইলবন্ড দাখিল করবেন,
সে সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল।

অদ্য ১৩ ই আগষ্ট হতে কক্সবাজার জেলায় চালু হল ই বেইলবন্ড সিস্টেম...
13/08/2026

অদ্য ১৩ ই আগষ্ট হতে কক্সবাজার জেলায় চালু হল ই বেইলবন্ড সিস্টেম...

06/08/2026

Address

Chief Judicial Magistrate Court. Cox'sBazar.
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, কক্সবাজার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share