এসএসসি ৯০ - সাগরপাড়ের স্মৃতি

এসএসসি ৯০ - সাগরপাড়ের স্মৃতি Social Service Organization Consisting of Friends who Participated in SSC Examination in Cox's Bazar District in 1990.

🌙✨ পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষেএসএসসি ৯০ - সাগরপাড়ের স্মৃতি পরিবারের পক্ষ থেকে প্রিয় সকল বন্ধু, সহপাঠী ও শুভানুধ্যায়ী...
26/05/2026

🌙✨ পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে
এসএসসি ৯০ - সাগরপাড়ের স্মৃতি পরিবারের পক্ষ থেকে প্রিয় সকল বন্ধু, সহপাঠী ও শুভানুধ্যায়ী জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🐐🌙

সময়ের পরিক্রমায় আমরা আজ জীবনের নানা দায়িত্বপূর্ণ অবস্থানে রয়েছি। কেউ ব্যবসায়, কেউ চাকরিতে, কেউ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কাজ করছি। কিন্তু হৃদয়ের গভীরে এখনো বেঁচে আছে সেই স্কুল জীবনের বন্ধুত্ব, ভালোবাসা আর একসাথে পথচলার অমলিন স্মৃতি। 🤝✨

ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় ত্যাগ, মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মহান বার্তা।
এই পবিত্র ঈদে আমরা শুধু কোরবানির আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সমাজের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ❤️

বিশেষভাবে সবার প্রতি অনুরোধ—
🕌 কোরবানির স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
🕌 পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিন
🕌 গরিব ও অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসুন
🕌 পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও ভ্রাতৃত্ব বজায় রাখুন

বন্ধুত্বের এই বন্ধন শুধু স্মৃতির নয়, এটি মানবতা ও সামাজিক কল্যাণেরও একটি শক্তিশালী অঙ্গীকার।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং আমাদের পরিবার, সমাজ ও দেশকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন। 🤲✨

আবারও সবাইকে জানাই —
🌙 ঈদ মোবারক 🌙
— এসএসসি ৯০ - সাগরপাড়ের স্মৃতি

শিক্ষানবিশ নেওয়া হবে | কক্সবাজার সদর পৌরসভা পড়াশোনার পাশাপাশি যারা হাতে-কলমে ডিজিটাল প্লাটফর্মে কাজ শিখতে আগ্রহী তারা ...
28/04/2026

শিক্ষানবিশ নেওয়া হবে | কক্সবাজার সদর পৌরসভা

পড়াশোনার পাশাপাশি যারা হাতে-কলমে ডিজিটাল প্লাটফর্মে কাজ শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারো।

শিক্ষানবিশ নেওয়া হবে

Join Olfi Info System 🌟 Olfi Info System is a dynamic ICT company dedicated to transforming ideas into digital solutions. We focus on innovation, continuous learning, and sustainable growth.

Olfi Info System এর অফিস কার্যক্রমে সহায়তার জন্য কিছু শিক্ষানবিশ (মেয়ে) নেওয়া হবে। আমরা বিশেষভাবে সুযোগ দিতে চাই সেইসব মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের, যারা আর্থিক বা সামাজিকভাবে সুবিধাবঞ্চিত হলেও স্বপ্ন দেখে এগিয়ে যেতে চায়।

🎯 যাদের অগ্রাধিকার দেওয়া হবে:
✅ কলেজ লেভেলে অধ্যয়নরত (একাদশ শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত)
✅ ধৈর্য, শৃঙ্খলা ও কম্পিউটার শেখার মানসিকতা আছে
✅ ভবিষ্যতে কম্পিউটার/আইসিটি-কে পেশা হিসেবে নিতে আগ্রহী
✅ সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী

💻 যা শেখার সুযোগ থাকবে:
✔ বেসিক কম্পিউটার অপারেশন
✔ অফিস অ্যাপ্লিকেশন ও ডাটা এন্ট্রি
✔ অনলাইন কাজের ধারণা
✔ আইসিটি অফিস পরিবেশে বাস্তব অভিজ্ঞতা
✔ ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা

আমাদের চেষ্টা থাকবে শুধু কাজ নয়— যোগ্যতা তৈরি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা। 🌱

আগ্রহীরা মেইল এবং হোয়াটসঅ্যাপে তোমারদের বায়োডাটা পাঠাতে পারো [email protected]
01777-259844

বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন বছর হোক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যে ভরপুর।শুভ নববর্ষ ১৪৩৩।
13/04/2026

বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছর হোক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যে ভরপুর।
শুভ নববর্ষ ১৪৩৩।

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে কক্সবাজার এসএসসি ৯০ ব্যাচের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🌙 ✨দীর্ঘ এক ম...
21/03/2026

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে কক্সবাজার এসএসসি ৯০ ব্যাচের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🌙 ✨

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের দিন আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বন্ধন। 🤝 🌸

ঈদের প্রাণবন্ত ও আন্তরিক শুভেচ্ছা! 🌙🎉

🌹 মহান একুশে ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার রক্ষায় যে আ...
20/02/2026

🌹 মহান একুশে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার রক্ষায় যে আত্মত্যাগ ইতিহাস সৃষ্টি করেছিল, তা আমাদের জাতীয় গৌরবের অবিচ্ছেদ্য অংশ।
মাতৃভাষা বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়— এটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও চেতনার প্রতীক।

এই মহান দিনে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
একুশের চেতনা আমাদের কাজ, সততা ও দায়বদ্ধতায় প্রতিফলিত হোক।

🌿 শ্রদ্ধাঞ্জলি— মহান একুশে ফেব্রুয়ারি।

চকরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি’ ৯০ ব্যাচের মেধাবী ও গর্বিত বন্ধু মোঃ ইউনুস— একই সঙ্গে কক্সবাজার জেলা এসএসসি’ ৯০ ব্য...
24/01/2026

চকরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি’ ৯০ ব্যাচের মেধাবী ও গর্বিত বন্ধু মোঃ ইউনুস— একই সঙ্গে কক্সবাজার জেলা এসএসসি’ ৯০ ব্যাচেরও একজন আলোকিত মুখ। 🌟

হাস্যোজ্জ্বল চেহারা, মিষ্টভাষী ব্যবহার, ন্যায়ের পথে অবিচল থাকা, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন, মানুষের দুঃখে নিঃস্বার্থ অংশগ্রহণ আর সবার সঙ্গে সহজ–আন্তরিক আচরণ—এই অসংখ্য গুণের সমন্বয়ই বন্ধু ইউনুসকে করে তুলেছে সবার অত্যন্ত প্রিয়, বিশ্বাসযোগ্য ও আত্মার মানুষ।
পেশাগত জীবনে বন্ধু ইউনুস একজন সফল ব্যবসায়ী। বাংলাদেশ থেকে শুরু করে সুদূর মধ্যপ্রাচ্যের হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরে নির্ভরযোগ্যতা ও আস্থার এক উজ্জ্বল নাম। ভালোবেসে আমরা বন্ধুকে ডাকি— দুবাইয়ের শেখ, আবার কেউ কেউ বলে ডক্টর ইউনুস— কারণ মানুষ ও কাজ দুটোকেই সামলায় নিখুঁত যত্নে।

আমরা জানি, জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। কিন্তু অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, বরাদ্দ ও স্বচ্ছতা। এই স্বচ্ছতা ও দায়িত্ববোধের পরীক্ষায় বন্ধু ইউনুস বরাবরই অনন্য। যেকোনো বড় দায়িত্ব বহন করে দৃঢ়তা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে।

মিলন মেলার মতো একটি বৃহৎ ও সকলের আবেগে জড়ানো আয়োজনে দায়বদ্ধতা ও জবাবদিহিতা আরও বেশি গুরুত্বপূর্ণ। সেই বিশ্বাস থেকেই গ্রুপের সবার সর্বসম্মত সিদ্ধান্তে আসন্ন ৩১শে জানুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি ’৯০ বন্ধু মিলন মেলায়
👉 বন্ধু মোঃ ইউনুসকে অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বন্ধু ইউনুসের কাজের স্বচ্ছতা, আন্তরিকতা ও নিষ্ঠা আমাদের সবাইকে সত্যিই বিমোহিত করে।
আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ, আমরা আশাবাদী—
বন্ধু ইউনুসের নেতৃত্বে এই মিলন মেলাও হবে সফল, সুন্দর ও স্মরণীয়।
শুভকামনা রইল বন্ধু।💙

কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬

শিলখালী উচ্চ বিদ্যালয় আমাদের জন্য এক অবিস্মরণীয় অধ্যায়— আর সেই অধ্যায়ের গর্বিত কিছু নাম মানেই ভালোবাসা, আড্ডা আর বন্...
17/01/2026

শিলখালী উচ্চ বিদ্যালয় আমাদের জন্য এক অবিস্মরণীয় অধ্যায়— আর সেই অধ্যায়ের গর্বিত কিছু নাম মানেই ভালোবাসা, আড্ডা আর বন্ধুত্বের শক্ত বন্ধন।

বন্ধু মোঃ রফিক উদ্দিন— সেবা প্যাথলজির স্বত্বাধিকারী, নির্ভরতার এক নাম।
বন্ধু এমডি আলাউদ্দিন চৌধুরী— নাহার গ্রুপের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার, নেতৃত্ব আর দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।
বন্ধু মোকাম্মেল হক— হোমিও চিকিৎসক, আর আমাদের গানের বুলবুল; সুকণ্ঠের অধিকারী এই বন্ধুর গান যাঁরা একবার শুনেছে, তাঁরা জানে—সেই সুর মন ছুঁয়ে যায়। বন্ধু মোঃ শাহাব উদ্দিন— মাহমুদা স্টোরের স্বত্বাধিকারী, সদা হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল মানুষ।

আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে যিনি— আমাদের শিক্ষক বন্ধু, বন্ধুদের নেতা আশুতোষ নাথ। আগেরবারের মতো এবারও তাঁর হাত ধরেই শিলখালী উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা একত্রিত হতে যাচ্ছে। সুদূর পেকুয়া থেকে সবাইকে সংগঠিত করা, কুপন কাটা, উৎসাহ জোগানো—সবখানেই আশুতোষের নিরলস প্রচেষ্টা আমাদের মুগ্ধ করে।

আগামী ৩১ জানুয়ারি এসএসসি ’৯০ ব্যাচের মিলন মেলাকে ঘিরে এই বন্ধুদের অধীর অপেক্ষা বলে দিচ্ছে—এই মিলন শুধু অনুষ্ঠান নয়, এটি হৃদয়ের টান।

সব বন্ধুদের প্রতি অগাধ ভালোবাসা ও অভিনন্দন।🌸🌸
মিলন মেলায় দেখা হবে—বন্ধুত্বের বন্ধনে, স্মৃতির রঙে 🌸🌸
কুপন সংগ্রহের শেষ সময়: ২৫শে জানুয়ারি ২০২৬

Address

Kolatoli
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসএসসি ৯০ - সাগরপাড়ের স্মৃতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to এসএসসি ৯০ - সাগরপাড়ের স্মৃতি:

Shortcuts

Share

Category