Cox's Bazar Law College

Cox's Bazar Law College U r welcome to Law College
(1)

25/06/2026

এলএল,বি শেষ করে যারা এনরোলমেন্ট পরিক্ষা দিতে চান............................
বর্তমানে আইন পড়া সকলের কাছে গুরুত্ব পাচ্ছে। কারন আইন জানা একজন ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। ডাক্তার যেমন মানুষের দেহের চিকিৎসা করে আর আইন জানা লোকগুলো মানুষের মনের চিকিৎসা করে মনের প্রশান্তির ব্যবস্থা করে।
আইন সমাজের প্রতিটি মানুষকে ইচ্ছায়, অনিচ্ছায় মেনে চলতে হয়। তাই আইনের গুরুত্ব অপরিসীম।
দেশের মানুষকে আইনি সেবা দেওযার জন্য আইনজীবী (এডভোকেট) প্রয়োজন। আইন পড়া লোকই আইনজীবী হতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আইন কলেজ গুলো আইন পড়ার ইচ্ছুক ছাত্র ছাত্রীদের মাঝে আইনের শিক্ষা দিয়ে যাচ্ছে। তন্মধ্যে ককসবাজার আইন কলেজ অন্যতম।
ককসবাজার আইন কলেজের সকল শিক্ষক মহোদয় খুবই আন্তরিক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা যারা আইন পড়েছি বা পড়ি আমরা সকলে নিজেদের গ্রাজুয়েশন কম্প্লিট করে এলএল,বি(পাশ কোর্স) তে ভর্তি হয়েছি। আমরা প্রায় সকলে কর্মব্যস্ত।
আইনের কোর্স শেষ করার পর আইনি সেবা প্রদানের জন্য এডভোকেট হতে হয়। অন্যথায় আইনাঙ্গনে আইনি সেবা দেওয়া সম্ভব না।
এডভোকেট হওয়া জন্য "বাংলাদেশ বার কাউন্সিল" এর অধীন তিন ধাপ সম্বলিত একটি যুগোপযোগী এনরোলমেন্ট পরিক্ষা সফলতার সহিত সম্পন্ন করতে হয় আইনের শিক্ষার্থীদেরকে।
এই পরিক্ষা খুবই মানসম্মত এবং চ্যালেন্জিং হয়ে থাকে।
আইনের সাতটি সাবজেক্টের ওপর ভালো প্রস্তুতি না থাকলে উক্ত পরিক্ষা খুবই কঠিন হয়ে যায়।
দুঃখজনক হলেও সত্য যে, এলএল,বি পাশ কোর্স পড়ুয়া প্রায় সকলে নিজেদের কর্ম ব্যস্ততার করনে এলএল,বি পড়াকালীন উক্ত পরিক্ষার জন্য শতভাগ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে উঠেনা। ফলে যারা এনরোলমেন্ট পরিক্ষা দিতে আগ্রহী তাদের জন্য উক্ত পরিক্ষাটি কঠিন হয়ে উঠে!
তাই যারা এলএল,বি পাশ কোর্সের ছাত্র ছাত্রী আগামীর এনরোলমেন্ট পরিক্ষা দিতে আগ্রহী তাদেরকে এলএল,বি(পাশ কোর্স)তে ভর্তি হওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে সাতটি আইনের সাবজেক্টের ওপর প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলেই আপনি বার কাউন্সিল এনরোলমেন্ট পরিক্ষা প্রথম ধাপেই সফলতার সাথে উত্তীর্ণ হবেন নিঃসন্দেহে।

কিভাবে প্রস্তুতি নিতেন (এনরোলমেন্ট পরিক্ষার)👇
এলএল,বি তে ভর্তির সাথে সাথেই নিম্নোক্ত আইনের মূল বই সংগ্রহ করুন-
১.দণ্ডবিধি,১৮৬০
২.ফৌজদারী কার্যবিধি,১৮৯৮
৩.দেওয়ানী কার্যবিধি,১৯০৮
৪.সুনির্দিষ্ট প্রতিকার আইন,১৮৭৭
৫.সাক্ষ্য আইন,১৮৭২
৬.তামাদি আইন, ১৯০৮ এবং
৭. দি বাংলাদেশ লিগ্যাল প্রাক্টিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২

পাশাপাশি- এনরোলমেন্ট পরিক্ষার প্রথম ধাপ MCQ পরিক্ষার জন্য যে কোন লেখকের একটি গাইড নিয়ে নিবেন। (এক্ষেত্রে - আইনপাঠ, প্রিলি মাষ্টার বা লিগ্যাম প্রশ্ন ব্যাংক নিতে পারেন।)

এরপর এলএল,বি একাডেমিক পড়ার সাথে সাথে নিয়মিত, পরিল্পিতভাবে উক্ত বইগুলোর সহযোগীতায় নিজেকে বার কাউন্সিল পরিক্ষার জন্য প্রস্তুত করুন।

(যারা এলএল,বি শেষ করে বার কাউন্সিল পরিক্ষা দিতে আগ্রহী তাদের জন্য এই পরামর্শমূলক লিখাটি)

✍️Admin

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
27/01/2026

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Address

Cox's Bazar Sadar, Ain College
Cox's Bazar
4700

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801812431732

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Law College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Cox's Bazar Law College:

Shortcuts

Share