উপজেলা প্রশাসন, মহেশখালী

উপজেলা প্রশাসন, মহেশখালী You more information this page

জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিসর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)...
01/09/2026

জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক সরকার অনুমোদিত ট্যারিফ তফসিল অনুযায়ী কক্সবাজার নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন ঘাট/পয়েন্টে যাত্রীদের নিকট হতে প্রবেশ ফি আদায়ের হার নির্ধারিত রয়েছে।

উক্ত ট্যারিফ অনুযায়ী—

শুধুমাত্র পর্যটকবাহী নৌযানে আরোহণকারী যাত্রীদের ক্ষেত্রে
▪️ দেশি পর্যটক: ৫০ টাকা
▪️ বিদেশি পর্যটক: ৩০০ টাকা

অন্যান্য সাধারণ নৌযানে পারাপার হওয়া যাত্রীদের ক্ষেত্রে প্রবেশ ফি মাত্র ৫ টাকা।

অতএব, সাধারণ যাত্রীকে ‘পর্যটক’ হিসেবে গণ্য করে ৫০ টাকা প্রবেশ ফি আদায়ের কোনো সুযোগ নেই। ৫০ টাকা প্রবেশ ফি কেবলমাত্র পর্যটকবাহী নৌযানে আরোহণকারী দেশি পর্যটকের ক্ষেত্রে প্রযোজ্য।

কক্সবাজার নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন সংশ্লিষ্ট ঘাট/পয়েন্টের ইজারাদারগণকে সরকার নির্ধারিত হার ও প্রযোজ্যতা যথাযথভাবে অনুসরণ করে ফি/চার্জ আদায়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

কোনো যাত্রীর নিকট হতে নির্ধারিত হারের অতিরিক্ত অর্থ আদায় করা হলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে
উপজেলা প্রশাসন, মহেশখালী

উপজেলা প্রশাসন, মহেশখালী কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষ্যে 'দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা' উদ্বোধন।
31/08/2026

উপজেলা প্রশাসন, মহেশখালী কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষ্যে 'দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা' উদ্বোধন।

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানআজ মহেশখালী উপজেলার মুদিরছড়া সরকারি প্রাথমিক...
27/08/2026

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান

আজ মহেশখালী উপজেলার মুদিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জনাব ইমরান মাহমুদ ডালিম, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী, কক্সবাজার।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পড়াশোনার সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ডা. সৈকত বড়ুয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহেশখালী এবং জনাব ওমর ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মহেশখালী।

বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়। ডা. সৈকত বড়ুয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করেন এবং শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ ২৫/০৮/২০২৬ খ্রি. তারিখ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরোক বাজার এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন ...
25/08/2026

আজ ২৫/০৮/২০২৬ খ্রি. তারিখ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরোক বাজার এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুবায়েত আহমেদ। অভিযানকালে মাদকসেবি সেলিম মিয়া পিতা: সোনা মিয়া'কে চোলাই মদ সহ নেশাগ্রস্থ অবস্থায় পাওয়া যায়৷ সে নিয়মিত ইয়াবা সেবন করে মর্মেও স্বীকারোক্তি প্রদান করে৷

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সেলিম মিয়াকে ০২ (দুই) মাসের কারাদণ্ড এবং ১০০/-(একশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়৷

আজ ২০/০৮/২০২৬ খ্রি. তারিখ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আধাঁরঘোনা আল-আমিন স্কুল সংলগ্ন এলাকায় অবৈধভা...
20/08/2026

আজ ২০/০৮/২০২৬ খ্রি. তারিখ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আধাঁরঘোনা আল-আমিন স্কুল সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুবায়েত আহমেদ। এর সময় অভিযুক্ত বালু ব্যবসায়ী মিজানুর রহমান কে ঘটনাস্থলে পাওয়া যায়। তাকে ৩০,০০০/ (ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এবং ঘটিভাঙ্গা এলাকায় ৫ টি লাইসেন্স বিহীন ভাসমান তেল বিক্রয়কারী প্রত...
19/08/2026

আজ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এবং ঘটিভাঙ্গা এলাকায় ৫ টি লাইসেন্স বিহীন ভাসমান তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং ১ টি লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী দোকানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুবায়েত আহমেদ। এ সময় ৬ টি প্রতিষ্ঠানকেই সিলগালা করা হয়৷

উক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে মেসার্স ওসাম ট্রেডার্স তাদের কার্যক্রম চালু রেখেছিল। তাদেরকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। অন্য ০৫ টি প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় পাওয়া যায়৷ এর মধ্যে একটি প্রতিষ্ঠান রাসেল এন্ড কোম্পানি এর মালিক উপস্থিত হলে তাকে ১০,০০০/-(দশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়৷ অন্য প্রতিষ্ঠানগুলোর মালিক বা কোন কর্মচারী উপস্থিত ছিল না এবং তাদেরকে খুঁজে পাওয়া যায়নি৷ বর্তমানে সকল প্রতিষ্ঠানসমূহ সিলগালাকৃত অবস্থায় আছে।

অদ্য: ১৭/০৮/২০২৬ খ্রি. তারিখ কালারমারছড়া ইউনিয়নের মো: শাহাঘোনা নামকস্থান এলাকায় অবৈধ ভাবে বালি উত্তোলনে মোবাইল কোর্ট পরি...
17/08/2026

অদ্য: ১৭/০৮/২০২৬ খ্রি. তারিখ কালারমারছড়া ইউনিয়নের মো: শাহাঘোনা নামকস্থান এলাকায় অবৈধ ভাবে বালি উত্তোলনে মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুবায়েত আহমেদ। অভিযান পরিচালনাকালে অভিযুক্ত সরওয়ার(৪২) সাং-মো: শাহাঘোনা, কালারমারছড়া, মহেশখালীকে ৩০,০০০/-(ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে মহেশখালী উপজেলায় অবৈধ ভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

"রুপালি মৎসের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য'কে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উদ্বো...
16/08/2026

"রুপালি মৎসের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য'কে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া); সভাপতিত্ব করেন জনাব ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী এবং সঞ্চালনা করেন জনাব সাহাদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মহেশখালী, কক্সবাজার।

15/08/2026

জরুরি গণবিজ্ঞপ্তি।

Address

Upazila Parishad, Moheskhali
Cox's Bazar
4710

Telephone

+8801733373209

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা প্রশাসন, মহেশখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা প্রশাসন, মহেশখালী:

Shortcuts

Share