20/08/2026
১৪ এপিবিএন উখিয়া, কক্সবাজার কর্তৃক ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরসার গানম্যান শীর্ষ সন্ত্রাসী এবং কোফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিম হত্যার ০২ জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা প্রসঙ্গে।
১৯/০৮/২০২৬ খ্রিঃ রাত্র অনুমান ২১:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সশস্ত্র সন্ত্রাসী বাহিনী (আরসা) গ্রুপের কমান্ডার এবং কোফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিম হত্যা মামলার ২৯ নং এজাহারনামীয় আসামী রোহিঙ্গা মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০), পিতা-নুর আলম, মাতা- আনোয়ারা বেগম, এফসিএন-১৪৭১৭২, ব্লক- ডি/৪, ক্যাম্প-৬, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার ও তার সহযোগী আরসা সদস্য আব্দুল হাফেজ (২২), পিতা-জকির আহমদ, মাতা- মৃত জমিলা খাতুন, এফসিএন২৫২৭৮৫, ব্লক-ডি/৪, ক্যাম্প-৬, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারদ্বয়গণ ক্যাম্প-৬, ব্লক-ডি/১ এর রোহিঙ্গা কামাল হোসেন, এফসিএন ১৪৯১৫৮ এর শেডে অপরাধমূলক কার্যক্রম সংগঠনের লক্ষ্যে গোপনে অবস্থান করছে মর্মে সংবাদ প্রাপ্ত হয়। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মদ মাসুদুর রহমান এর নেতৃত্বে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ রমজান হোসেন ভূঁইয়া এবং রাত্রীকালীন মোবাইল টহল ডিউটি অফিসার ও অতিরিক্ত সংখ্যাক ফোর্স এবং ক্যাম্পে কর্মরত ইন্টেলিজেন্স সদস্য কনস্টেবল এনামুল হক সহ তাৎক্ষণিক উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উপরে উল্লিখিত আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা আরসার সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে জানায়। পরবতীতে তাদের গ্রেফতার করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে গ্রেফতারকৃত রোহিঙ্গা মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এর বিরুদ্ধে কক্সবাজার জেলার ০১। উখিয়া থানার এফআইআর নং-৮৭/৫০২, তারিখ- ১৮ এপ্রিল, ২০২২; জি আর নং-৫০২, তারিখ- ১৮ এপ্রিল, ২০২২; সময়- ১৯.১০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ২। উখিয়া থানার এফআইআর নং-৩৫, তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০২৪; জি আর নং-১১৪, তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০২৪; সময়০০.১৫ ঘটিকা ধারা-19A/19(f) The Arms Act, 1878, ৩। কক্সবাজার এর উখিয়া থানার এফআইআর নং-২২, তারিখ- ১১ মার্চ, ২০২৩; জি আর নং-১২৭, তারিখ-১১ মার্চ, ২০২৩; সময়০১.৩০ ঘটিকা ধারা- ৩০২/৩৪ The Penal Code ১৮৬০; ৪। উখিয়া থানার এফআইআর নং-৮৭/৫০২, তারিখ- ১৮ এপ্রিল, ২০২২; জি আর নং-৫০২, তারিখ- ১৮ এপ্রিল, ২০২২; তারিখ ১৮ এপ্রিল, ২০২২, সময়- সময় রাত ০২.৪৫ ঘটিকা। ৫। কক্সবাজার এর উখিয়া থানার এফআইআর নং-৩৫, তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০২৪; জি আর নং-১১৪, তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০২৪; সময়- ০০.১৫ ঘটিকা ধারা- 19A/19(f) The Arms Act ১৮৭৮;. এজাহারে অভিযুক্ত চার্জশীট:-১৩০, তারিখঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৬। উখিয়া থানার এফআইআর নং-২২, তারিখ- ১১ মার্চ, ২০২৩; জি আর নং-১২৭, তারিখ- ১১ মার্চ, ২০২৩; সময়- ০১.৩০ ঘটিকা ধারা- ৩০২/৩৪ The Penal Code, ১৮৬০;, এজাহারে অভিযুক্ত চার্জশীট-২০৪, তারিখঃ ৩১ মার্চ, ২০২৪, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৭। উখিয়া থানার এফআইআর নং-৮৭/৫০২, তারিখ- ১৮ এপ্রিল, ২০২২; জি আর নং-৫০২, তারিখ- ১৮ এপ্রিল, ২০২২; সময়১৯.১০ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ১০ (গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত চার্জশীট-৬৬০, তারিখঃ ৩০ মে, ২০২২, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৮। উখিয়া থানার এফআইআর নং-৩৭, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৫১৩, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২৩; সময় ০০:৫৫ ঘটিকা ধারা-১১৪/১৪৮/১৮৬/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ The Penal Code, ১৮৬০;, এজাহারে অভিযুক্ত চার্জশীট:- ৪৪৯, তারিখঃ ৩০ জুলাই, ২০২৪, এই মামলায় চার্জশীটভুক্ত আসামী। উল্লিখিত মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আরসা কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) দীর্ঘদিনযাবত পলাতক থেকে ক্যাম্প এলাকায় হত্যা, অপহরণ, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে ছিলেন।