26/03/2026
আজ ২৬শে মার্চ—মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। লাখো শহীদের আত্মত্যাগে রঞ্জিত এক গৌরবময় দিন। এই দিনটি আমাদের জাতির স্বাধীনতার অমর স্মারক, যে দিন বিশ্বের মানচিত্রে উদিত হয়েছিল লাল-সবুজের স্বাধীন বাংলাদেশের পতাকা। ১৯৭১ সালের এই দিনেই ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা—যার মধ্য দিয়ে সূচিত হয় আমাদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের পথচলা। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার অমূল্য উপহার।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই)-এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মহাপরিচালক কমডোর মোঃ মিনারুল হক (এইচ), ওএসপি, বিসিজিএম, পিএসসি, বিএন। এসময় স্বাধীনতার মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করা হয়।