01/05/2022
ব্রেকিং,,
দক্ষিণ মিঠাছড়িতে অজ্ঞাত লাশ
ধোঁকে ধোঁকে মানবতা কাদঁছে সাম্প্রতিক দিনগুলোতে
চেইন্দা রওশনআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সংলগ্ন রেল লাইনের উত্তর পাশে ধান ক্ষেতে অজ্ঞাত পড়ে থাকতে দেখা যায়।ছেলেটির বয়স আনুমানিক ২৫ বছরের নিচে হবে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।লাশের পকেটে মোবাইলের রিং বাজতে শুনা যাচ্ছে বলেও জানান।লাশটি পুলহাতা হলুদ শার্ট ও লম্বা প্যান্টপরা অবস্থায় দেখা যায়।মুখ উপুড় অবস্থানে থাকায় দৃশ্যত ছবি নেয়া যায়নি।
ইতিমধ্যে জনপ্রতিনিধি মারফত দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা অবগত হলে রামু থানা ইনচার্জকে বিষয়টি অবহিত করার সাথে সাথেই লাশটি গ্রহণ করার জন্য থানা আসছেন বলে জানা যায়।
প্রসঙ্গত, লাশটি কাটিরমাথাস্থ আসিফ টমটম গ্যারেজে
কর্মরত ছিলেন বলে ছাত্রলীগ নেতা আবদুর রহমান বাহাদুর প্রতিবেদককে অবহিত করেন।লাশের পাশে সকাল থেকে শতশত জনতা উৎসুক জনতা ভিড় করেন।প্রবল মাদকের আসক্তি ও ঈদ মৌসুমপূর্ব ছিনতাইকারীসহ কিশোরগ্যাংকে দোষছেন স্থানীয় সচেতন মহল।প্রকৃত ঘটনা পোস্ট মর্টেম রিপোর্ট পাবার পরই জানা যাবে,আর ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
আজ সকালে স্থানীয় ছেলেমেয়েরা গরু ছাগল নিয়ে
রেললাইনের পাশে গেলে প্রথমে তাদের নজরে আসে।।
পরে সোশ্যাল মিডিয়া ও মোবাইল কলের মাধ্যমে চারিদিকে বিষয়টি ছাওর হয়ে যায়।
©: Jamal Hossain Chowdhury