29/08/2026
এখন কঠিন দুর্যোগ ও দুঃসময়।
কেউ বেশি কাজ করবে কেউ কম করবে স্বাভাবিক বিষয়। অতীতেও এমন হয়েছিল। রাজনীতিতে তাই বলে একটা মানুষের দীর্ঘ ৫০ বছরের ত্যাগ ও শ্রমকে ছোট করা, অসম্মান করা ঠিক নয়।
আপনার বয়সের সাথে,আপনার সময়ের সাথে অনেকের রাজনৈতিক কর্মকাণ্ড বা সাংগঠনিক কার্যক্রম মিল নাও থাকতে পারে, তাই বলে তার অতীত রাজনৈতিক কর্মকান্ড বা সফলতাকে আপনি আজকের দিনে অস্বীকার করতে পারেন না।
মনে রাখবেন রাজনীতিতে কাউকে অসম্মান করে বড় হওয়া যায় না।
আপনি আপনার জায়গা থেকে কাকে নিয়ে কখন,কোথায়, কোন সময়ে সমালোচনা করতে পারবেন তা আগে আপনার বুঝতে হবে।
মানুষ রাজনীতি করে সম্মানের জন্য। আমরা অনেক সময় কথাগুলো ভুলে যাই কিন্তু দিনশেষে এটাই বাস্তবতা।
মনে রাখবেন আপনি একজনকে সম্মান না করলে সমস্যা নেই কিন্তু তাকে অসম্মান করার অধিকার আপনার নেই।
লেখক-
মোরশেদ হোসাইন তানিম
বঙ্গবন্ধুর আদর্শের নগন্য কর্মী।