Cox's Bazar District Sea Scouts

Cox's Bazar District Sea Scouts For Honour, Dignity and to Serve

বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিতব্য নৌআঞ্চলিক সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্...
27/08/2026

বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিতব্য নৌআঞ্চলিক সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলা নৌস্কাউটসের লিডারদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন নৌআঞ্চলিক সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কমান্ডার মিল্টন কবির, অধিনায়ক, ফরওয়ার্ড বেস, কক্সবাজার এবং ব্যবস্থাপনা পরিচালক, স্বপ্নীল সিন্ধু। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা নৌস্কাউটসের জেলা সচিব জনাব এ জেড এম জহুরুল ইসলাম, লেঃ বিএন, সহ জেলা নৌস্কাউটসের লিডারবৃন্দ।

কক্সবাজার জেলা নৌ স্কাউটসের সম্মানিত জেলা সচিব নাহিদ হাসান, লেঃ বিএন এর বদলিজনিত কারণে বিদায় উপলক্ষে কক্সবাজার জেলা নৌ স...
15/08/2026

কক্সবাজার জেলা নৌ স্কাউটসের সম্মানিত জেলা সচিব নাহিদ হাসান, লেঃ বিএন এর বদলিজনিত কারণে বিদায় উপলক্ষে কক্সবাজার জেলা নৌ স্কাউটসের উদ্যোগে এক সংক্ষিপ্ত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

তাঁর দায়িত্বকালীন অবদান ও আন্তরিক নেতৃত্বের জন্য কক্সবাজার জেলা নৌ স্কাউটসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং নতুন কর্মস্থলের জন্য শুভকামনা।

চকরিয়া-পেকুয়ার বন্যায় দুর্গত মানুষের পাশে কক্সবাজর জেলা নৌ রোভার স্কাউটস।"সর্বদা অপরকে সাহায্য করতে" এই  প্রতিজ্ঞায় দীক্...
19/07/2026

চকরিয়া-পেকুয়ার বন্যায় দুর্গত মানুষের পাশে কক্সবাজর জেলা নৌ রোভার স্কাউটস।

"সর্বদা অপরকে সাহায্য করতে" এই প্রতিজ্ঞায় দীক্ষিত নৌরোভার সদস্যরা , "সেবা" তাদের মটো। এই চেতনাকে হৃদয়ে ধারণ করে চকরিয়া ও পেকুয়ার বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নৌ রোভারবৃন্দ।

ত্রাণসামগ্রী বিতরণ, দুর্গত পরিবারের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে রোভাররা আবারও প্রমাণ করেছে যে, স্কাউটিং শুধু একটি সংগঠন নয়—এটি মানবসেবার এক অনন্য প্রতিশ্রুতি।

মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমে নৌ রোভার সদস্যরা দায়িত্বশীলতা, শৃঙ্খলা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবার মাধ্যমে স্কাউটিংয়ের প্রকৃত আদর্শকে বাস্তবে রূপ দিয়েছেন।

স্কাউট প্রতিজ্ঞায় দেশ ও মানুষের সেবার যে অঙ্গীকার করা হয় এবং অন্যের উপকারে এগিয়ে আসার যে শিক্ষা দেওয়া হয়, এই ত্রাণ কার্যক্রম তারই একটি বাস্তব প্রতিফলন।

এই দুর্যোগে যারা নিজেদের কষ্ট ভুলে স্বেচ্ছাসেবী হিসেবে নিরলস পরিশ্রম করছেন, নৌ রোভার সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। একই সঙ্গে সকলের প্রতি আহ্বান—আসুন, যার যার অবস্থান থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই। সামান্য সহযোগিতাও একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।

"সেবাই আমাদের মটো"

#নৌ_রোভার #ত্রাণ_কার্যক্রম #চকরিয়া #পেকুয়া #বন্যা_২০২৬ #মানবতা

আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬ ও আঞ্চলিক নির্বাহী কমিটির মিটিং ২০২৬।স্থানঃ বিএন কলেজ, ঢাকা।অংশগ্রহণেঃ জেলা কমিশনার, ...
17/06/2026

আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬ ও আঞ্চলিক নির্বাহী কমিটির মিটিং ২০২৬।
স্থানঃ বিএন কলেজ, ঢাকা।
অংশগ্রহণেঃ জেলা কমিশনার, জেলা সচিব ও লিডার প্রতিনিধিগণ।

কক্সবাজার শহরের সুগন্ধায় প্যাসিফিক বিচ লাউঞ্জ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে তৎক্ষনাৎ কক্সবাজার জেলা নৌ স্ক...
22/05/2026

কক্সবাজার শহরের সুগন্ধায় প্যাসিফিক বিচ লাউঞ্জ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তৎক্ষনাৎ কক্সবাজার জেলা নৌ স্কাউটস এর একটি দল ফায়ার সার্ভিসের সাথে অগ্নি নির্বাপনে অংশগ্রহন করেন। কক্সবাজার জেলা নৌ স্কাউটস সদস্যরা উৎসুক জনতার ভীড় নিয়ন্ত্রণসহ সরাসরি অগ্নি নির্বাপনে সহায়তা করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে কক্সবাজার ফায়ার স্টেশন পরিদর্শনে কক্সবাজার জেলা নৌ স্কাউটস
21/05/2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে কক্সবাজার ফায়ার স্টেশন পরিদর্শনে কক্সবাজার জেলা নৌ স্কাউটস

Congratulations to Md Jashim Uddin . Your performance have brought pride and honor to Cox’s Bazar District Sea Scouts.
20/05/2026

Congratulations to Md Jashim Uddin .

Your performance have brought pride and honor to Cox’s Bazar District Sea Scouts.

স্তর উন্নয়ন পরিক্ষা ও দীক্ষা প্রদান অনুষ্ঠান ২০২৬
16/05/2026

স্তর উন্নয়ন পরিক্ষা ও দীক্ষা প্রদান অনুষ্ঠান ২০২৬

জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬আয়োজনেঃ কক্সবাজার জেলা নৌ স্কাউটস
16/05/2026

জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬

আয়োজনেঃ কক্সবাজার জেলা নৌ স্কাউটস

সম্মানিত হজযাত্রীদের সেবায় কক্সবাজার জেলা নৌরোভার স্কাউটসহজক্যাম্প ২০২৬
05/05/2026

সম্মানিত হজযাত্রীদের সেবায় কক্সবাজার জেলা নৌরোভার স্কাউটস

হজক্যাম্প ২০২৬

Address

Bangladesh Navy Base Camp, Forward Base
Cox's Bazar

Opening Hours

08:00 - 12:00

Telephone

8801820039901

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar District Sea Scouts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share