আবিদপুর সিটিজি যুব সমাজ

আবিদপুর সিটিজি যুব সমাজ সমাজের উন্নয়নমূলক কাজে নিয়জিত।

ঐতিহ্যবাহী আবিদপুর বাৎসরিক মাহফিলের নিয়মিত আলোচক এবং নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস শায়খুল হাদীস উস্তাজুল ...
03/09/2026

ঐতিহ্যবাহী আবিদপুর বাৎসরিক মাহফিলের নিয়মিত আলোচক এবং নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস শায়খুল হাদীস উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা নূরুজ্জামান সাহেব আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার
সংক্ষিপ্ত সফর শেষ করে আল্লাহর জিম্মায় চলে গেছেন ।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাকে জান্নাতের
মেহমান হিসেবে কবুল করুন, আমিন।
(শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহতায়ালা যেন সবরে জামিল এক্তিয়ার করার তৌফিক দান করেন)
#ইন্নালিল্লাহি #ওয়াইন্নাইলাইহি #রাজিউন

শোকবার্তাঃ ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, কুমিল্লা সদর দক্...
08/08/2026

শোকবার্তাঃ
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের বিরাহিমপুর নিবাসী জনাব আব্দুর রাজ্জাক সাহেব আজ ০৮ আগস্ট ২০২৬ ইং, শনিবার, দুপুর ৩:০০ ঘটিকায় কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালের ICU-তে ইন্তেকাল করেছেন।

মরহুম আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন মেরী স্টোপস-এর মরহুম শফিকুল ইসলাম ও কন্ট্রাকটর রফিকুল ইসলাম সাহেবের শ্রদ্ধেয় পিতা এবং মরহুম কন্ট্রাকটর শামসুল হক (শামসু) সাহেবের বড় ভাই।

🤲 মরহুমের জানাজার নামাজ
📅 আগামীকাল, ০৯ আগস্ট ২০২৬ ইং, রবিবার
🕙 সকাল ১০:০০ ঘটিকায়
📍 বিরাহিমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

সিটিজি সোসাইটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

🤲 হে আল্লাহ! শ্রদ্ধেয় আব্দুর রাজ্জাক চাচার ইহকালের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন, কবরের আজাব মাফ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমীন, ইয়া রব্বাল আলামীন।

সকলের নিকট মরহুমের জন্য দোয়ার বিশেষ অনুরোধ রইল। 🤲

#ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিররাজিউন #শোকবার্তা #দোয়ারঅনুরোধ #সিটিজিসোসাইটি

শোক সংবাদ।কুমিল্লা জেলার, বুড়িচং থানার অন্তর্গত, ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহদৌলতপুর( রহিম বক্স মেজিষ্ট্ৰেট এর )  বাড়ি ...
31/07/2026

শোক সংবাদ।
কুমিল্লা জেলার, বুড়িচং থানার অন্তর্গত, ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহদৌলতপুর( রহিম বক্স মেজিষ্ট্ৰেট এর ) বাড়ি নিবাসী, হাজী মো: আব্দুল মমিন সাহেব, অদ্য রাত ১.৪০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন ।
ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ জুমা উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

🕌 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🕌আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার সকলের দীর্ঘদিনের স্বপ্ন এ...
26/07/2026

🕌 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🕌
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার সকলের দীর্ঘদিনের স্বপ্ন একটি সুন্দর ও স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ, আগামী প্রায় এক বছরের মধ্যে মসজিদের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে আমাদের এলাকার অনেক প্রবাসী ভাই, স্থানীয় বাসিন্দা এবং শুভাকাঙ্ক্ষীরা এই মহৎ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করুন। আমীন।
একটি মসজিদ নির্মাণ শুধু একটি ভবন নির্মাণ নয়; এটি একটি চলমান সদকায়ে জারিয়া। এই মসজিদে যতদিন নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া এবং ইসলামের শিক্ষা চলবে, ততদিন আল্লাহর রহমতে দানকারীর আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে।
তাই আমরা আমাদের এলাকার সকল ভাই-বোন, দেশে ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি—আপনার সামর্থ্য অনুযায়ী এই মহৎ কাজে অংশগ্রহণ করুন। অল্প হোক বা বেশি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা প্রতিটি দানই তাঁর কাছে মূল্যবান।
আল্লাহ তাআলা যেন আমাদের এই উদ্যোগকে কবুল করেন, সকল দানকারীর রিজিকে বরকত দান করেন এবং এই মসজিদকে কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের একটি উত্তম মাধ্যম হিসেবে কবুল করেন।
আল্লাহুম্মা আমীন। 🤲

শোক সংবাদ,আবিদপুর (বুড়িচং, কুমিল্লা)দক্ষিণপাড়া রৌশন আলী হাজী নিবাসী- বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস...
10/07/2026

শোক সংবাদ,
আবিদপুর (বুড়িচং, কুমিল্লা)দক্ষিণপাড়া রৌশন আলী হাজী নিবাসী-
বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য,"জনাব আইয়ুব আলী" সাহেব ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#সকলে দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন মরহুমের ছোট বড় জানা-অজানা সকল গুনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন।

  হারানো  বিজ্ঞপ্তি... মোহাম্মদ হোসাইনবয়স ১২+(একটা ব্লো কালার গেঞ্জি চিলো গায়ে,)গত ২৮/৬/২০২৬ বাড়ি থেকে বাহির হয়ে গিয়েছে,...
10/07/2026


হারানো বিজ্ঞপ্তি...
মোহাম্মদ হোসাইন
বয়স ১২+
(একটা ব্লো কালার গেঞ্জি চিলো গায়ে,)
গত ২৮/৬/২০২৬ বাড়ি থেকে বাহির হয়ে গিয়েছে,
আজকে ১৩ দিন হয়ে গেছে তাকে এখন পাওয়া যায় নাই🥺
তাকে আর এখন খুঁজে পাওয়া যায় নি...🥺
যদি কেউ কোথায় দেখে থাকেন কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি...
বাবার নাম্বার... 01814228371
কুমিল্লা সদর দক্ষিন,
৩ নং গলিয়ারা ইউনিয়ন,
কনেশতলা বাজারে পাশে
মেরুআলী গ্রাম.
গ্রাম মেরূয়ালী

09/07/2026

আসসালামু আলাইকুম,
প্রিয় স্বজন,

আপনারা জেনে আনন্দিত হবেন যে,আমরা একটি ম্যাগাজিন প্রকাশনার কাজ হাতে নিয়েছি।

উক্ত ম্যাগাজিনে আপনি, আপনার সন্তান সহ যে কোন স্বজন যে কোন প্রকারের লেখা(গল্প,কবিতা,ছড়া,ভ্রমণ কাহিনী,সফলতার গল্প,সামাজিক বিষয়াদি,ছোটদের আকাআকি, স্মৃতি চারণ ইত্যাদি, অনধিক ২০০ শব্দ) প্রদান করতে পারবেন।

সম্পাদনা পরিষদ এর বাছাইকৃত লেখা ম্যাগাজিনে স্থান পাবে।

আগামী ১৫ ই জুলাই এর মধ্যে লেখা প্রদান করতে হবে।

01733- 900000 এই নাম্বারে What,s App এ লেখা জমা দেয়া যাবে।

সরাসরি প্রতি কার্যদিবস সকাল ১০ টা থেকে ১ টার মধ্যে কুমিল্লা বিজ্ঞান কলেজ এর অফিস এ লেখা জমা দেয়া যাবে।

ম্যাগাজিনে আপনার ও আপনার প্রতিষ্ঠান সম্পর্কিত যে কোন বিজ্ঞাপন প্রদান করা যাবে।

যোগাযোগ :মো: জাহিদুল বারী

সাংগঠনিক সম্পাদক,

স্বজন কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটি

01733-900000

আহবানে

প্রফেসর আব্দুল মজিদ

আহবায়ক

সম্পাদনা পরিষদ,

সহ সভাপতি, স্বজন কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটি



উপাধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ।

ধন্যবাদান্তে

জাহাঙ্গীর হোসেন মজুমদার

সভাপতি,

মো: আলেক হোসেন জুয়েল

সাধারণ সম্পাদক,

স্বজন কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটি

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
09/07/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আবিদপুর সিটিজী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে।পবিত্র মাহে রমজানের শেষে...
22/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আবিদপুর সিটিজী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে।

পবিত্র মাহে রমজানের শেষে ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৫০–৬০ জন অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি ও প্রয়োজনীয় ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আল্লাহ তাআলা আমাদের এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন এবং সকলকে সুখ, শান্তি ও বরকতে ভরে দিন।

যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
২০/০৩/২০২৬ ইং

Address

Abidpur Burichong Cumilla
Cumilla

Telephone

+8801813551297

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবিদপুর সিটিজি যুব সমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category