07/05/2026
প্রায় এক শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের আজকের মনোবিজ্ঞানভিত্তিক কর্মশালা ✨🧠
শ্রেণিকক্ষের বাইরেও কীভাবে মনোবিজ্ঞানকে জানা, শেখা এবং বাস্তব জীবনে প্রয়োগ করা যায়— সেই লক্ষ্যকে সামনে রেখেই আয়োজন করা হয়েছিল আজকের এই বিশেষ কর্মশালার। এতে অংশগ্রহণ করেন Eden Mohila College -এর প্রথম বর্ষ থেকে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা। তাদের উৎসাহ, কৌতূহল এবং সক্রিয় অংশগ্রহণ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে 💙
আজকের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছিল— 🔹 Group Work
🔹 Activity Session
🔹 Role Play
🔹 Group Discussion
🔹 Q&A Session
🔹 Photobooth Quiz সহ আরও নানা ইন্টারঅ্যাকটিভ সেগমেন্ট ✨
স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ট্রেইনি এডুকেশনাল সাইকোলজিস্ট কাশফিয়া কাওসার মীম এবং সামেহা শারমিন পৃথা, যাদের আন্তরিক প্রচেষ্টা পুরো আয়োজনকে অর্থবহ ও প্রাণবন্ত করেছে 🌿
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা “Mental Health Care” পরিবারের সকল সদস্য এবং অংশগ্রহণকারীদের, যারা পাশে থেকে এই আয়োজনকে সফল করেছেন। আপনাদের meaningful feedback আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা 💫