উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা।

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা। প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর মুরাদনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিদর্শন এর অংশ হিসেবে অদ্য ১১/০৭/২০২৬ইং তারিখ মুরা...
11/07/2026

স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিদর্শন এর অংশ হিসেবে অদ্য ১১/০৭/২০২৬ইং তারিখ মুরাদনগর উপজেলার উত্তর বাঙ্গরা বাজারে অবস্থিত "আধুনিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, গাজীরহাট" এবং

দক্ষিণ বাঙ্গরা বাজারে অবস্থিত, "বাঙ্গরা স্কয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার "এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে লাইসেন্স নবায়নকৃত বিষয়াদিসহ, প্যাথলজিক্যাল ল্যাবে বিভিন্ন ধরনের অনিয়ম ও অসংগতি পাওয়া গেছে।

এসময় বিশেষ বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে এই সমস্ত অনিয়ম ও অসংগতি দ্রুত সমাধানের জন্য নির্দেশনা দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরাসরি নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ডাঃ সনদ পাল, মেডিকেল অফিসার( রোগ নিয়ন্ত্রণ), জনাব মোঃ শাহাদত হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর এবং মোঃ মাসুদ রিয়াদ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

মানসম্মত সেবা প্রদানের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিদর্শন এর অংশ হিসেবে অদ্য ০৫/০৭/২০২৬ইং তারিখ মুরা...
05/07/2026

স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিদর্শন এর অংশ হিসেবে অদ্য ০৫/০৭/২০২৬ইং তারিখ মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে অবস্থিত নিউ ল্যাবএইড ডায়াগনষ্টিক সেন্টার, রামচন্দ্রপুর এক্সরে ক্লিনিক, লতিফ জেনারেল পঙ্গু হাসপাতাল, নিউ আল হাবিব ডায়াগনষ্টিক সেন্টার ও শ্রী কালিচরণ ডেন্টাল কেয়ার পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে লাইসেন্স বিহীন ও বিভিন্ন অনিয়ম এর কারণে নিউ ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার ও শ্রী কালিচরণ ডেন্টাল কেয়ার বন্ধ ও সিলগালা করা হয়।

এ অভিযান পরিচালনা করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ প্রবল চন্দ্র পাল, মেডিকেল অফিসার, জনাব মোঃ শাহাদত হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর এবং মোঃ মাসুদ রিয়াদ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

মানসম্মত সেবা প্রদানের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

♦️♦️আসন্ন ২৮ জুন ২০২৬ সারাদেশ ব্যাপী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের অধীনে স্বাস্থ্য অধীদপ্তরের তত্ত্বাবধানে ভিট...
22/06/2026

♦️♦️আসন্ন ২৮ জুন ২০২৬ সারাদেশ ব্যাপী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের অধীনে স্বাস্থ্য অধীদপ্তরের তত্ত্বাবধানে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগর, কুমিল্লা এর পক্ষ থেকে কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এই ক্যাম্পেইনকে সাফল্যমন্ডিত ও শতভাগ সফলতার লক্ষ্য অর্জনে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে, "অবহিতকরণ ও পরিকল্পনা সভার" আয়োজন করা হয়েছে।

এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ বি এম সারোয়ার রাব্বি স্যার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাবা ডা: নুসরাত জাহান ম্যাডাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিজাম উদ্দিন স্যার,মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডা: সনদ পাল, ওসি মহোদয়,এমটি ইপিআই, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ সংশ্লিষ্ট সকলেই। সকলেই তাদের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন এবং এই ক্যাম্পেইনকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই মোতাবেক বিশদ আলোচনা করেছেন।

♦️♦️আগামী ২৮ জুন রবিবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে বিনামূল্যে ১ ডোজ করে ভিটামিন এ ক্যাপসুল প্রদান করা হবে।

আসুন আমরা সকলেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে শিশুর ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্যতা নিশ্চিত করি যাতে আমাদের শিশুরা সুস্থ, সবল ও মেধাবী হয়ে বেড়ে উঠতে পারে।

আজ ২০ জুন, ২০২৬ সকাল ১০:০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ স্যার  ...
20/06/2026

আজ ২০ জুন, ২০২৬ সকাল ১০:০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ স্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, সেবা কার্যক্রম, রোগী ব্যবস্থাপনা, চিকিৎসা সেবার মান এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষভাবে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা বজায় রাখা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক অবকাঠামোগত ও সেবাগত উন্নয়ন বিষয়ে তিনি প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

এ সময় তার সাথে ছিলেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাবা নুসরাত জাহান ম্যাডাম।

শোকবার্তা :আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ডাঃ নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা...
13/06/2026

শোকবার্তা :
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ডাঃ নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা, এর বাবা জনাব মোঃ ইয়াকুব আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার গত ১১/০৬/২০২৬ইং তারিখ বিকাল ৫.১৫ মিনিটে ৭২ বছর বয়সে ঢাকা অরোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁহার মৃত্যুতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

🌙 ঈদ মানে আনন্দ, ভাগাভাগি আর মানবতার স্পর্শ।আজ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী...
28/05/2026

🌙 ঈদ মানে আনন্দ, ভাগাভাগি আর মানবতার স্পর্শ।
আজ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য পরিবেশন করা হয় বিশেষ ডায়েট।

হাসপাতালে ঈদের দিন পরিবার থেকে দূরে থাকা রোগীদের মুখে একটু হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা ছিল এটি। চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক যত্ন ও আন্তরিকতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. Sanad Pal ( মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রণ) । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুরাদনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান ম্যাডাম।

এই আয়জন সফল করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য স্টাফদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবার জন্য রইলো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ হোক সহমর্মিতা, ত্যাগ ও মানবতার বন্ধনে উজ্জ্বল।

Eid Mubarak ..

শোক বার্তাডা. সাজিয়া সিদ্দিকা (কোড নং ১৩১৩৮৪), সহকারী সার্জন, আওতাধীন ধামঘর (সিদ্ধেশ্বরী) ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, মু...
17/05/2026

শোক বার্তা

ডা. সাজিয়া সিদ্দিকা (কোড নং ১৩১৩৮৪), সহকারী সার্জন, আওতাধীন ধামঘর (সিদ্ধেশ্বরী) ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, মুরাদনগর, কুমিল্লা-এর শ্বশুর ডা. সোহরাব মিয়া ১৪/০৫/২০২৬ ইং তারিখে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লায় কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) (ভারপ্রাপ্ত) জনাব মোঃ দুলাল মিয়ার পিতা মোঃ শহীদ মিয়া (বয়স প্রায় ৭০ বছর) অদ্য ১৭/০৫/২০২৬ ইং তারিখ বেলা ১২:৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁদের মৃত্যুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগর, কুমিল্লার সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

আমরা একই সঙ্গে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহানুভূতিশীল সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তায়ালা যেন তাঁদেরকে কে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
আমিন।

ডা. নুসরাত জাহান
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
মুরাদনগর,কুমিল্লা।

আজ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী রোগী বিষধর সাপের কামড় নিয়ে আসেন। তাঁর শরীরে বিষাক্ত সাপের কামড়ের বেশ কিছ...
16/05/2026

আজ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী রোগী বিষধর সাপের কামড় নিয়ে আসেন। তাঁর শরীরে বিষাক্ত সাপের কামড়ের বেশ কিছু গুরুতর লক্ষণ ছিল। দ্রুত তাঁকে ১০ ভায়াল এন্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
সার্বিক চিকিৎসা কার্যক্রম চালিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. Samiul Wasif Shovon, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফিরদাউস এবং অন্যান্য সিনিয়র স্টাফ নার্স এবং ওয়ার্ড বয় গণ।

কিন্তু সবচেয়ে ভয়ংকর বিষয় ছিল অন্য জায়গায়।
কামড়ানোর পর রোগীর হাত এত শক্ত করে বেঁধে আনা হয়েছিল যে হাতের রক্ত চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। হাত কালচে হয়ে যাচ্ছিল, হাতের মাংস ও কোষ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। রোগী প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলেন।

ডাক্তাররা বারবার বুঝিয়ে সেই শক্ত বাঁধন খুলতে চেষ্টা করেছেন, কারণ চিকিৎসাবিজ্ঞানে এভাবে শক্ত করে হাত বা পা বেঁধে রাখা অত্যন্ত বিপজ্জনক বলে প্রমাণিত।

কেন শক্ত করে বাঁধা ক্ষতিকর?
অনেকের ধারণা, শক্ত করে বেঁধে দিলে বিষ শরীরে ছড়াতে পারে না।
কিন্তু বাস্তবে এতে—
• হাত বা পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে
• আক্রান্ত অঙ্গ পচে যেতে পারে
• স্থায়ীভাবে হাত বা পা নষ্ট হয়ে যেতে পারে
• অতিরিক্ত ফোলা ও ব্যথা বাড়ে
• পরে অনেক ক্ষেত্রে অপারেশন বা অঙ্গ কেটে ফেলাও লাগতে পারে

World Health Organization সহ আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকায় সাপের কামড়ে হাত-পা শক্ত করে বেঁধে দিতে নিষেধ করা হয়েছে।
সাপের কামড়ে কী করবেন?
• রোগীকে শান্ত রাখুন
• আক্রান্ত হাত বা পা কম নাড়াচাড়া করতে দিন
• শক্ত করে কিছু বাঁধবেন না
• কাটা, চোষা, ঝাড়ফুঁক বা পোড়ানো করবেন না
• যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান

বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে সাপের কামড়ের চিকিৎসা ও এন্টিভেনম পাওয়া যায়।
সঠিক সময়ে হাসপাতালে আসা জীবন বাঁচাতে পারে, কিন্তু ভুল প্রাথমিক চিকিৎসা রোগীর জীবন ও অঙ্গ—দুটোকেই ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।

সাপের কামড়ে “শক্ত করে বাঁধা” কোনো বৈজ্ঞানিক চিকিৎসা নয়।
জনসচেতনতা বাড়ুক, ভুল ধারণা কমুক।

আলহামদুলিল্লাহ।আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর -এ সফলভাবে ৪টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক সবাই...
13/05/2026

আলহামদুলিল্লাহ।
আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর -এ সফলভাবে ৪টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক সবাই সুস্থ আছেন।

অপারেশনগুলো পরিচালনা করেন ডা. সঞ্চিতা ভৌমিক ম্যাডাম ( জুনিয়র কনসালট্যান্ট, গাইনি & অবস) । সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফিরদাউস। এনেস্থেশিয়া প্রদান করেন জুনিয়র কনসালট্যান্ট (এনেস্থেশিয়া) ডা. মোঃ ইয়াকুব আলী স্যার। অপারেশন কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন সিনিয়র স্টাফ নার্স মিনারা বেগম ( ওটি ইনচার্জ) এবং অন্যান্য স্টাফগণ।

সমগ্র কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান ম্যাডাম।

এই সেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সকল চিকিৎসক, অ্যানেস্থেসিয়া টিম, নার্সিং অফিসার, OT স্টাফদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, প্রতিটি সিজারিয়ান অপারেশনই যথাযথ মেডিকেল ইন্ডিকেশনের ভিত্তিতে করা হয়েছে। অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক নরমাল ডেলিভারির ব্যবস্থা চালু রয়েছে। স্বাভাবিক প্রসব সম্ভব হলে সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং দক্ষ চিকিৎসক ও নার্স-মিডওয়াইফ এর তত্ত্বাবধানে নিরাপদভাবে ডেলিভারি সম্পন্ন করা হয়।

বিঃদ্রঃ মুরাদনগর উপজেলা হেলথ কমপ্লেক্স এ প্রতি রবি ও বুধবার বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক দ্বারা সিজারিয়ান অপারেশন হচ্ছে।

 #জনসচেতনতামূলক_পোস্ট.  আজ সকাল ৭:৩০।জরুরি বিভাগের নাইট শিফট প্রায় শেষের পথে।ঠিক সেই সময় ২৪ বছর বয়সী এক নবজাতকের মায়ের ন...
11/05/2026

#জনসচেতনতামূলক_পোস্ট.

আজ সকাল ৭:৩০।
জরুরি বিভাগের নাইট শিফট প্রায় শেষের পথে।
ঠিক সেই সময় ২৪ বছর বয়সী এক নবজাতকের মায়ের নিথর দেহ জরুরি বিভাগে আনা হলো।
History থেকে জানা গেল, মাত্র ৫ দিন আগে গ্রামের এক দাইয়ের সহায়তায় বাসায় তাঁর প্রসব (Normal Delivery) সম্পন্ন হয়েছিল। পরিবারের ধারণা ছিল, হাসপাতালে গেলে অনেক খরচ হবে, তাই বাসাতেই ডেলিভারি করানো হয়। অথচ তারা জানতেন না যে, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে স্বাভাবিক প্রসব (Normal Delivery) এবং সিজারিয়ান সেকশন (Cesarean section)— উভয় সেবাই সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
প্রসবের পর গত ৫ দিন ধরে ওই মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় “Postpartum Haemorrhage (PPH)” বা প্রসবোত্তর অতিরিক্ত রক্তক্ষরণ।
একসময় এই PPH ছিল মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নের ফলে বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই দ্রুত চিকিৎসার মাধ্যমে এই রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
বাংলাদেশের মতো স্বল্প-সম্পদসম্পন্ন দেশে মাতৃমৃত্যু কমাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধ্যাপক ডা. সায়েবা আখতার ম্যাডাম। তাঁর উদ্ভাবিত “Condom Catheter” অসংখ্য প্রসূতি মায়ের জীবন রক্ষায় আশীর্বাদস্বরূপ ভূমিকা পালন করছে। সহজলভ্য ও স্বল্প ব্যয়বহুল এই পদ্ধতি বর্তমানে বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন।
বর্তমানে আধুনিক চিকিৎসা ও Condom Catheter-এর সহজলভ্য ব্যবহারের কারণে গ্রামাঞ্চল থেকেও PPH আক্রান্ত মায়েদের দ্রুত চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। ফলে মাতৃমৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে কমেছে।
কিন্তু আজ বহু বছর পর আবারও একটি তরুণ মাকে হারাতে হলো— শুধুমাত্র সামান্য অবহেলা, অসচেতনতা এবং সময়মতো হাসপাতালে না আনার কারণে।
আমাদের সবার প্রতি বিনীত অনুরোধ—
✔️ প্রসব সর্বোচ্চ চেষ্টা করে হাসপাতালে করান।
✔️ কোনো কারণে বাসায় প্রসব হলেও, মা ও নবজাতক— উভয়কেই দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান।
✔️ প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণকে কখনোই অবহেলা করবেন না।
মনে রাখবেন,
একজন মায়ের জীবন মানে একটি পরিবারের ভবিষ্যৎ।
প্রতিটি জীবন অমূল্য।

Dr Kazi Nishat Tasnim
Medical officer, Upazilla health complex, Muradnagar, Cumilla

Address

Muradnagar
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share