Darmo Sagor - ধর্মসাগর - Comilla

Darmo Sagor - ধর্মসাগর - Comilla Dharmasagar is a century old man-made pond in Comilla. The pond was dug by the Tripura’s King Dharma Manikya I in 1458.

Dhormo Sagor is a large pond or dighi located in Comilla town with an area of 9.38 hectare. Maharaj Dharmamanikya of Tripura (1714-1732) dug this dighi to make water available to the local people

10/06/2025

Dsp

09/08/2024

প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকান্ড নিয়ে সমালোচনা করবেন।

যদি সমালোচনা করতে গিয়ে কোনো রাজনৈতিক দলের ভয় মনে আসে, মনে হয় কোনো রাজনৈতিক দলের নেতারা সমস্যা করতে পারে

তাহলে ধরে নিবেন সেই রাজনৈতিক দল আবার স্বৈরশাসক হয়ে উঠছে বা উঠবে।

সমালোচনার যথেষ্ট স্পেস প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে দিতে হবে, নতুবা ছাত্রসমাজ তার জবাব দিবে।

©

06/08/2024

🎊দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আমার/আপনার থেকেই শুরু হোক।

১. আজকে থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজকে থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজকে থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজকে থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজকে থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
৬. আজকে নিজে কোনো দুর্নীতি করবো না, অন্যকেও করার সুযোগ দিবো না!

—ইনশাআল্লাহ।✊✊✊

★★ধর্মসাগর কুমিল্লা ★★ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলাধার। এটি একটি প্রাচীন দিঘি। এটি কুমিল্লা শ...
11/10/2023

★★ধর্মসাগর কুমিল্লা ★★
ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলাধার। এটি একটি প্রাচীন দিঘি। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ধর্মসাগরের আয়তন ২৩.১৮ একর।

★ ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য ১৪৫৮ সালে ধর্মসাগর খনন করেন। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য।রাজমালা গ্রন্থ আনুসারে মহারাজা সুদীর্ঘ ৩২ বৎসর রাজত্ব করেন (১৪৩১-৬২ খ্রি:)। মহারাজা ধর্মমাণিক্যের নামানুসারে এর নাম রাখা হয় ধর্মসাগর। ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপাখ্যান ও উপকথা।
★বর্তমানে ধর্মসাগরের আয়তন ২৩:১৮ একর। এটির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল, উত্তরাংশে সিটি কর্পোরেশনের উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। কুমিল্লার শহরবাসীর নিকট এই দীঘিটি একটি বিনোদনকেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখানে অবকাশ উদযাপনের নিমিত্ত প্রতিদিন বিপুল জন সমাগম হয়ে থাকে। এছাড়া সারাদেশেই ধর্মসাগরের প্রসিদ্ধি রয়েছে।

ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে রাণীর কুঠির, পৌরপার্ক। পূর্ব দিকে কুমিল্লা স্টেডিয়াম আর পশ্চিম পাড়ে বসার ব্যবস্থা আছে। স্থানীয় অধিবাসী ছাড়াও পর্যটকের আগমন ঘটে। দিঘিপাড়ের সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাছাড়াও শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে।
★ ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সড়ক পথের দূরত্ব মাত্র ২:৩০ মিনিটের। ঢাকা থেকে কুমিল্লা ৯৬ কিলোমিটারের পথ। ঢাকার সায়েদাবাদ থেকে সরাসরি বাস যাতায়াত করে। ঢাকা থেকে প্রাইম, তিশা, এশিয়া লাইন ইত্যাদি বাসে আপনি সরাসরি যেতে পারেন। বাস ভাড়া জনপ্রতি ১১০ থেকে ২৩০ টাকার মধ্যে। এছাড়া চট্টগ্রাম ও ফেনীর যে কোনো বাসে চড়েই পৌঁছাতে পারেন কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত।

বাস সার্ভিসের দিক থেকে তিশা এবং এশিয়া লাইন এগিয়ে। যেকোন একটিতে চড়েই যেতে পারেন কুমিল্লার পথে।

★চট্টগ্রাম থেকে আসতে চান তাদের জন্য প্রীন্স সৌদিয়া ই ভালো হবে। তবে মজার ব্যাপার হলো চট্টগ্রাম থেকে কুমিল্লা যেতে বাস এর তুলনায় ট্রেনে সময় কমই লাগে, মাত্র ৩:৩০ মিনিট। বাস এ সময় লাগে ৪:৩০ মিনিট এর মত।

★রাতযাপন করার মতো কুমিল্লায় অনেক হোটেল। উলেখযোগ্য কিছু হোটেল হচ্ছে আবেদীন, নূরজাহান, আশিক, মেরাজ, ময়নামতি ইত্যাদি। এছাড়াও কুমিলায় রয়েছে বেশকিছু ভালোমানের রিসোর্ট। বার্ডে যোগাযোগ করলে সেখানেও থাকতে পারেন।
#ধর্মসাগর #কুমিল্লা Darmo Sagor - ধর্মসাগর - Comilla

ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলাধার। এটি একটি প্রাচীন দিঘি। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস...
27/03/2023

ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলাধার। এটি একটি প্রাচীন দিঘি। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ধর্মসাগরের আয়তন ২৩.১৮ একর।

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darmo Sagor - ধর্মসাগর - Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share