24/08/2020
ফেসবুক পেজকে প্রানবন্ত করতে কিছু টিপস
ফেসবুকের মাধ্যমে বিজনেস এখন অনেক জনপ্রিয় এবং দিনে দিনে আরো অনেক জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু আমরা সবাই কি জানি ফেসবুক মার্কেটিং সঠিকভাবে করার নিয়ম? অবশ্যই অনেকেই জানি তবে এটাও সত্য যে অনেকেই জানি না, আর একদম না জেনে বিজনেসে আসার ফলে অনেক হতাশা দেখা যায় ক্লাইন্ট এবং সেলার উভয়ের মাঝেই, তাই যারা জেনে করছে তাদের প্রতিও মানুষের বিশ্বাস থাকে না।
নিচে কিছু টিপস দেয়ার চেষ্টা করা হলো যেগুলি আপনি আপনার পেজে আপ্লাই করলে আপনার পেজ আরো বেশি প্রানবন্ত হবে আশা করা যায়।
- পেজের পোস্ট আকর্ষণীয় করার চেষ্টা করেন
মানুষ একটা ব্র্যান্ডকে পছন্দ না করার অন্যতম একটা কারন হচ্ছে তাদের পেজের পোস্ট আকর্ষণীয় হয় না, মানুষ উৎসাহ পায় না সেটা দেখতে অথবা পড়তে। তাই পেজের পোস্ট আকর্ষণীয় করার চেষ্টা করতে হবে। আগে বুঝে নিন আপনার দর্শক কারা, ছেলে বেশি না মেয়ে, বয়স কেমন তাদের, তাহলে বুঝতে অনেক সহজ হয়ে যাবে আপনি কোন ধরনের পোস্ট দিবেন।
- অন্যদের পেজে কাজ করুন
আপনি যে ধরন এর বিজনেস করছেন সে ধরনের আরো অনেক পেজ আছে, সে সব পেজে লাইক দিন, কমেন্ট করুন আপনার পেজের হয়ে, তবে কমেন্ট মানে এই না যে আপনি কমেন্টে আপনার পেজের লিঙ্ক দিবেন, সেখানে আপনি গঠনমূলক লেখা দিন।
- ব্লগ ওপেন করেন
একটা ব্লগ ওপেন করুন, এখন ফ্রি ব্লগও আপনি খুলতে পারেন, সেখানে আপনার বিজনেস সম্পর্কিত বিভিন্ন উপকারী মূলক লেখা লিখুন, সাথে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিন, তবে লেখার মধ্যে মার্কেটিং করা ঠিক হবে না, আপনি উপকারী মূলক লেখা দিন।
-সেল পোস্ট কম দেন, উপকারী মূলক বেশি দেন
যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পেজে প্রোডাক্ট সেল করার পোস্ট কম দিবেন, সারাদিনে যদি ৩টা পোস্ট করেন তাহলে ৩টাই প্রোডাক্ট সেলের পোস্ট করার দরকার নেই, ১টা প্রোডাক্ট সেল করেন আর দুইটা বিভিন্ন রকম উপকারী পোস্ট করুন যেগুলিতে পেজের ফলোয়ার উপকার পেতে পারে।
আরো এমন টিপস পেতে follow us
#আমাদের সার্ভিস গুলো হচ্ছে:
বুস্ট
বুস্ট
বুস্ট
play গিফট কার্ড
Gift কার্ড ,
গিফট কার্ড ইত্যাদি
গিফট কার্ড
গিফট কার্ড
gift Card
ডিজাইন
ডিজাইন
ইন্ট্রো মেকিং
registration
Stay With us