ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ :: বক্সগঞ্জ ইউনিয়ন শাখা।

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ :: বক্সগঞ্জ ইউনিয়ন শাখা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ :: বক্সগঞ্জ ইউনিয়ন শাখা। মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🖤ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বক্সগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য দাউদ হোসেন রবিনের প...
03/09/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🖤

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বক্সগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য দাউদ হোসেন রবিনের পিতার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। 🤲

শোক প্রকাশে:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ :: বক্সগঞ্জ ইউনিয়ন শাখা

#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ #বক্সগঞ্জ_ইউনিয়ন_শাখা #শোকবার্তা #ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

MD Robin

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্য, সর্বস্তরের জনশক্তি, দায়িত্বশীল ও শুভাকাঙ্...
23/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্য, সর্বস্তরের জনশক্তি, দায়িত্বশীল ও শুভাকাঙ্খীদের জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ :: বক্সগঞ্জ ইউনিয়ন শাখা

🌸 বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক 🌸বিসমিল্লাহির রাহমানির রাহিমইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ১৫নং বক্সগঞ্জ ইউনিয়ন শাখা...
07/08/2026

🌸 বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক 🌸

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ১৫নং বক্সগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের খেদমত আঞ্জাম দেওয়ার পর প্রবাস গমণ উপলক্ষে প্রিয় ভাই Refayet Hossain Omor -কে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া।

আপনার নেতৃত্ব, ত্যাগ, পরিশ্রম ও আদর্শিক অবদান আমাদের সংগঠনের পথচলায় চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা যেন প্রবাস জীবনের প্রতিটি মুহূর্ত সহজ ও বরকতময় করেন, হালাল রিজিকের উত্তম ব্যবস্থা করে দেন এবং দ্বীনের খেদমতে আপনাকে আরও কবুল করে নেন। আমীন।

আপনার সম্মানে আয়োজিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।

শুভেচ্ছান্তে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ :: বক্সগঞ্জ ইউনিয়ন শাখা

#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ
#বক্সগঞ্জ_ইউনিয়ন
#বিদায়_সংবর্ধনা
#সম্মাননা_স্মারক
#রেফায়েত_হোসাইন_ওমর
#প্রবাস_গমন
#ইসলামী_শাসনতন্ত্র
#দ্বীনের_পথে
#ছাত্র_নেতৃত্ব
#বাংলাদেশ




ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলা ও সহিংসতার তীব্র নিন্দাক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে-ইসলামী ছাত্র আন...
04/08/2026

ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলা ও সহিংসতার তীব্র নিন্দা

ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ করতে হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হামলা, সংঘর্ষ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি রাইসুল ইসলামসহ দায়িত্বশীল কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ছাত্রশিবির কর্তৃক ঢাকা আলিয়ার হলে দায়িত্বশীল নেতাকর্মীদের রুম ভাঙচুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিকেলে এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা, নৈতিকতা ও সুস্থ রাজনৈতিক বিকাশের স্থান। সেখানে হামলা, সন্ত্রাস, দখলদারিত্ব ও অস্ত্রের ঝনঝনানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে যে হামলা, সহিংসতা ও সংঘাতের চিত্র দেখা যাচ্ছে, তা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভিন্নমতকে যুক্তি ও আদর্শের মাধ্যমে মোকাবিলা না করে শক্তি প্রদর্শন ও হামলার পথ বেছে নেয়া ছাত্ররাজনীতির নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।

তারা বলেন, জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মতপ্রকাশের উন্মুক্ত ক্যাম্পাস প্রত্যাশা করেছিল। কিন্তু ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে সংঘর্ষ, হামলা ও অস্ত্রের মহড়ার ঘটনা সেই প্রত্যাশাকে হতাশ করেছে। অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের কাছ থেকে শিক্ষার্থীরা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল; কিন্তু একই ধরনের আধিপত্যবাদী ও সহিংস আচরণের পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক।

নেতৃবৃন্দ বলেন, ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে। হামলা, ভয়ভীতি, অস্ত্রের ঝনঝনানি ও পেশিশক্তির মাধ্যমে ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধ করতে হবে।

তারা অবিলম্বে সকল হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানান, ক্যাম্পাসে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা ।
27/07/2026

অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা ।

https://forms.gle/VvddFRDVTBg7G9ek8মাসিক নকীব - বক্সগঞ্জ
26/07/2026

https://forms.gle/VvddFRDVTBg7G9ek8
মাসিক নকীব - বক্সগঞ্জ

📢 ইসলামিক কুইজ অলিম্পিয়াড ২০২৬ | রেজিস্ট্রেশন চলছে! 🏆

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

TEAM OF BAKI BILLAH-এর উদ্যোগে এবং নকীব পাঠক ফোরাম, বক্সগঞ্জ শাখা-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ইসলামিক প্রশ্ন উওর, জুলাই স্মৃতি ও বক্সগঞ্জের ইতিহাস-ঐতিহ্য" বিষয়ক ইসলামিক অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা ২০২৬।

📚 অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!

🏆 পুরস্কারসমূহ: 🥇 ১ম: ক্রেস্ট + সার্টিফিকেট + ১০০০ টাকা
🥈 ২য়: ক্রেস্ট + সার্টিফিকেট + ৫০০ টাকা
🥉 ৩য়: ক্রেস্ট + সার্টিফিকেট + গিফট
🏅 ৪র্থ–১০ম: ক্রেস্ট + সার্টিফিকেট
📜 ১১তম–২০তম: অংশগ্রহণ সনদ (হার্ড কপি)
🎁 সকল অংশগ্রহণকারীর জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার।

💳 রেজিস্ট্রেশন ফি: মাত্র ২০ টাকা
📅 আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬
👨‍🎓আবেদন: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত

📝 রেজিস্ট্রেশন করুন এখানে:
https://forms.gle/VvddFRDVTBg7G9ek8

📲 আজই নিবন্ধন সম্পন্ন করুন এবং আপনার ইসলামী জ্ঞান, জুলাই স্মৃতি ও বক্সগঞ্জের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে দক্ষতা যাচাই করুন।

শেয়ার করুন এবং অন্যদেরও অংশগ্রহণের সুযোগ করে দিন। 🤝

#ইসলামিক_অলিম্পিয়াড_২০২৬ #নকীব_পাঠক_ফোরাম #বক্সগঞ্জ #ইসলামিক_কুইজ #জুলাই_স্মৃতি #ইতিহাস_ঐতিহ্য

জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা ২০২৬বিশ্ববিদ্যালয় জীবন শুধু জ্ঞান অর্জনের সময় নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ ও ...
22/07/2026

জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা ২০২৬

বিশ্ববিদ্যালয় জীবন শুধু জ্ঞান অর্জনের সময় নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলারও গুরুত্বপূর্ণ অধ্যায়।

জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং শিক্ষার্থীদের ঈমান-আমল, উত্তম চরিত্র ও আত্মিক উন্নয়নের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দোয়া ও ইসলাহী ইজতেমা।

📅 তারিখ: ২৫ জুলাই ২০২৬, শনিবার
📍 স্থান: কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
🎙️ ইসলাহী বয়ান করবেন: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)

পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলাহী আলোচনা, দিকনির্দেশনামূলক বয়ান এবং আত্মশুদ্ধির বার্তা নিয়ে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।

আসুন, জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও আদর্শিক জীবন গঠনের এই মহৎ প্রয়াসে অংশগ্রহণ করি।

#ইসলাহী_ইজতেমা
#জুলাই_শহীদদের_স্মরণে
#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ
#কুমিল্লা_বিশ্ববিদ্যালয়

03/06/2026

জননেতা মাওলানা বাকি বিল্লাহ'র সবুজের পথে এই নতুন যাত্রায় সামিল হতে প্রস্তুত তো আপনি?❓



03/06/2026

03/06/2026

Address

Bakshaganj, Nangalkot
Cumilla
3583

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ :: বক্সগঞ্জ ইউনিয়ন শাখা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share