Bangladesh Nationalist party

Bangladesh Nationalist party আল্লাহ মহান

অভিনন্দন ও শুভেচ্ছা। ড. আব্দুল মঈন খানমাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।রশিদুজ্জামান মিল্লা...
22/08/2026

অভিনন্দন ও শুভেচ্ছা।

ড. আব্দুল মঈন খান
মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রশিদুজ্জামান মিল্লাত
মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আন্দালিভ রহমান পার্থ
মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সাচিং প্রু জেরী
মাননীয় মন্ত্রী, চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় রুহুল কবির রিজভী ভাই।আপনার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দ...
21/08/2026

অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় রুহুল কবির রিজভী ভাই।

আপনার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে: ববি হাজ্জাজ #প্রাথমিক  #শিক্ষাপ্রতিষ্ঠান
19/08/2026

দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে: ববি হাজ্জাজ

#প্রাথমিক #শিক্ষাপ্রতিষ্ঠান

19/08/2026
একই প্রতিষ্ঠানে প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিষিদ্ধ করার সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী ও জনবান্ধব।শিক্...
18/08/2026

একই প্রতিষ্ঠানে প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিষিদ্ধ করার সিদ্ধান্তটি অত্যন্ত সময়োপযোগী ও জনবান্ধব।
শিক্ষা হবে অধিকার, অযৌক্তিক ফি আদায়ের মাধ্যম নয়।
সঠিক সিদ্ধান্ত, স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা—এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ।

হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু করলো সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর 'অটো ফাইন সিস্টেম' হাইওয়ে পুলিশ সর্বাধ...
18/08/2026

হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু করলো সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর 'অটো ফাইন সিস্টেম'

হাইওয়ে পুলিশ সর্বাধুনিক এআই (Artificial Intelligence- কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।

স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ যুগান্তকারী ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি জনাব ফারুক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য জনাব শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির।

প্রযুক্তিভিত্তিক এ প্রক্রিয়ায় আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার সাথে সাথে এর তথ্য সরাসরি বিআরটিএ (BRTA)-র ডেটাবেজে চলে যাবে এবং স্বয়ংক্রিয় সংকেতের মাধ্যমে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার বিবরণ নিশ্চিত করা হবে। প্রাপ্ত সংবাদের পর যানবাহনের মালিকগণ তাঁদের সুবিধা অনুযায়ী যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। এভাবে বারবার আইন লঙ্ঘন করার অপরাধ ঘটলে বিআরটিএ-র বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইতোমধ্যে ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। সর্বাধুনিক এ প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ওভারস্পিড, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য করা, উল্টোপথে যানবাহন চালানো এবং অবৈধ পার্কিংসহ যেকোনো ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও শনাক্ত করা সম্ভব হবে।

আধুনিক ও যুগোপযোগী এ উদ্যোগকে সফল করতে পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।
© Bangladesh Police

🤣🙂
12/08/2026

🤣🙂

ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের মতো মানুষকে ওরা চাকরিচ্যুত করে দিল! তার মানে কতবড় জুলুমবাজ তারা দেখেন! জুলুমবাজ না হলে এতগ...
10/08/2026

ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের মতো মানুষকে ওরা চাকরিচ্যুত করে দিল! তার মানে কতবড় জুলুমবাজ তারা দেখেন! জুলুমবাজ না হলে এতগুলো নিরীহ মানুষকে তারা চাকরিচ্যুত করে?

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আলেমদের প্রতি ভালোবাসা একমাত্র জিয়া পরিবারের।  #কওমি
09/08/2026

আলেমদের প্রতি ভালোবাসা একমাত্র জিয়া পরিবারের।

#কওমি

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার ক...
03/08/2026

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টুর্নামেন্টের জাতীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে অংশ নেবে। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। ছেলে শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক, আর মেয়েদের জন্য ঐচ্ছিক।

তিনি বলেন, আগে প্রাথমিক পর্যায়ের টুর্নামেন্টে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। মাধ্যমিক পর্যায়ে অংশ নিয়েছিল ১১ লাখের বেশি। তবে এবার প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা কাটিয়ে টুর্নামেন্টকে আরও ব্যাপক পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, সার্বিক ব্যবস্থাপনা, প্রচারণা ও সমন্বয়ের জন্য শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে জাতীয় উৎসবে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বকাপের আদলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, এবারের টুর্নামেন্টে উদ্বোধনী ও ফাইনাল দুই পর্যায়েই প্রধানমন্ত্রীর উপস্থিতির পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরে থেকে যাত্রা শুরু হবে, যাতে সারাদেশের শিক্ষার্থীরা সমানভাবে সম্পৃক্ত হতে পারে। প্রধানমন্ত্রী নিজেই এর নাম নির্ধারণ করেছেন।

স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। সংসদ সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ যাতে নিজ নিজ এলাকায় শিক্ষার্থীদের উৎসাহিত করেন, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রমুখ।

BNP Media Cell

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Nationalist party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share