Upazilla Health Complex, Daudkandi, Comilla

Upazilla Health Complex, Daudkandi, Comilla স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান।

15/08/2026

🌴🎨 সবুজের যত্নে পরিচ্ছন্ন ও নান্দনিক হাসপাতাল প্রাঙ্গণ

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা, ডাঃ হাবিবুর রহমান হাসপাতাল প্রাঙ্গণের নারিকেল গাছের গোড়ায় সাদা চুন ও লাল রং দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করছেন।

🌱 একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর হাসপাতাল প্রাঙ্গণ শুধু পরিবেশকে আকর্ষণীয় করে না-রোগী, স্বজন ও সেবাদানকারীদের জন্যও একটি স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে।

🏥 পরিচ্ছন্ন হাসপাতাল, নিরাপদ চিকিৎসা, সুস্থ সমাজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা

#পরিষ্কারপরিচ্ছন্নতা_অভিযান #বৃক্ষরোপণ #সবুজ_হাসপাতাল #পরিচ্ছন্ন_হাসপাতাল #১৮০দিন_পূর্তি #দাউদকান্দি #কুমিল্লার

🧹🌱 বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিবর্তমান সরকারের ১৮০ দিন ...
15/08/2026

🧹🌱 বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সবুজ পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে ঝোপ-ঝাড় ও আগাছা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন ও নর্দমা পরিষ্কার এবং হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিটি বাস্তবায়ন করেনছল ডাঃ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা-সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

🌿 পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ প্রকৃতি-সুস্থ জীবনের প্রত্যয়।
🏥 পরিচ্ছন্ন হাসপাতাল, নিরাপদ চিকিৎসা, সুস্থ সমাজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা

#১৮০দিন_পূর্তি #পরিষ্কারপরিচ্ছন্নতা_অভিযান #বৃক্ষরোপণ_কর্মসূচি #পরিচ্ছন্ন_হাসপাতাল #সবুজ_হাসপাতাল #সুস্থ_জীবন #দাউদকান্দি #কুমিল্লা

🍼 বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা 🍼বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর কর্ত...
07/08/2026

🍼 বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা 🍼

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দাউদকান্দী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ নাহিদ আহমেদ-এর নেতৃত্বে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য (বিএমএস) এর যথেচ্ছ প্রচার, প্রদর্শন, পরিবেশন ও খোলামেলাভাবে বিক্রয় রোধে মাতৃদুগ্ধ বিকল্প খাদ্য (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বিধিমালা, ২০১৭ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন দাউদকান্দী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, এমওডিসি ডা. মেহেদী হাসান, দাউদকান্দী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো.কামরুজ্জামান,দাউদকান্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।

অভিযানকালে বিভিন্ন দোকান ও বিপণনকেন্দ্রে মাতৃদুগ্ধের বিকল্প খাদ্যসমূহের বিধিবহির্ভূত প্রচার ও প্রদর্শনের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী বিভিন্ন অঙ্কের জরিমানা আরোপ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

👶 মায়ের দুধ শিশুর সর্বোত্তম পুষ্টি।
🤱 মাতৃদুগ্ধের বিকল্প খাদ্যের অনিয়ন্ত্রিত প্রচার বন্ধে আইন মেনে চলুন।
🌿 সুস্থ শিশুর জন্য নিশ্চিত করি নিরাপদ ও যথাযথ মাতৃদুগ্ধপান।

#বিশ্বমাতৃদুগ্ধসপ্তাহ২০২৬ #মাতৃদুগ্ধ #মাতৃদুগ্ধেরবিকল্পখাদ্য #দাউদকান্দী

04/08/2026

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদ....

🇧🇩 সবার আগে বাংলাদেশ 🇧🇩বাংলাদেশের স্বাস্থ্য প্রশাসনকে আরও শক্তিশালীকরণ এবং দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ...
01/08/2026

🇧🇩 সবার আগে বাংলাদেশ 🇧🇩

বাংলাদেশের স্বাস্থ্য প্রশাসনকে আরও শক্তিশালীকরণ এবং দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও আগত রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনসার বাহিনী মোতায়েন করায়-

মাননীয় প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান-কে
জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এই উদ্যোগ স্বাস্থ্যসেবার নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাস্তবায়নে:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা।

তত্ত্বাবধানে:
ইউএইচএফপিও ফোরাম (UHFPO Forum)

🍼 বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬📅 ০১-০৭ আগস্ট ২০২৬এ বছরের প্রতিপাদ্য:"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান"...
01/08/2026

🍼 বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬
📅 ০১-০৭ আগস্ট ২০২৬

এ বছরের প্রতিপাদ্য:
"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান"

আজ ০১/০৮/২০২৬ তারিখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা-এর উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি এবং প্রতিপাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মায়ের দুধ শিশুর সর্বোত্তম পুষ্টি, সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি। আসুন, জন্মের প্রথম ঘণ্টার মধ্যে শিশুকে মাতৃদুগ্ধ পান করানো, প্রথম ৬ মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা এবং ২ বছর বা তদূর্ধ্ব সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ানো অব্যাহত রাখতে সবাই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করি।

সুস্থ মা, সুস্থ শিশু-সমৃদ্ধ আগামী।

#বিশ্ব_মাতৃদুগ্ধ_সপ্তাহ_২০২৬ #উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স

📍 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লাআজ ১৮ জুলাই ২০২৬ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্...
18/07/2026

📍 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা

আজ ১৮ জুলাই ২০২৬ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা পরিদর্শন করেন মাননীয় সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, সিভিল সার্জনের কার্যালয়, কুমিল্লা।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের চিকিৎসা কার্যক্রম, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি, রোগীদের খাদ্যের মান এবং চিকিৎসকদের দাপ্তরিক ও পেশাগত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করেন।

এছাড়াও তিনি হাম (Measles) আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন এবং বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রোগীবান্ধব, মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

#উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স #দাউদকান্দি #কুমিল্লা #স্বাস্থ্যসেবা #ডেঙ্গু_প্রতিরোধ #হাম #জনস্বাস্থ্য

📢 জরুরি জনসচেতনতামূলক বার্তাNational Guideline for Prevention of Son Preference and the Risk of Gender-Based S*x Selecti...
14/07/2026

📢 জরুরি জনসচেতনতামূলক বার্তা

National Guideline for Prevention of Son Preference and the Risk of Gender-Based S*x Selection-2022 অনুযায়ী গর্ভস্থ শিশুর লিঙ্গ প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ।

গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ বা প্রকাশ করা আইন ও জাতীয় নির্দেশিকার পরিপন্থী। কন্যা ও পুত্র—উভয় সন্তানই সমান মর্যাদা, অধিকার ও ভালোবাসার দাবিদার।

আসুন—
✅ লিঙ্গ বৈষম্য রোধ করি।
✅ কন্যা সন্তানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলি।
✅ আইন ও জাতীয় নির্দেশিকা মেনে চলি।
✅ সুস্থ, সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাই সচেতন হই।

গর্ভস্থ শিশুর লিঙ্গ প্রকাশ থেকে বিরত থাকুন। আইন মেনে চলুন, মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখুন।

প্রচারনায়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা

🏥 আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিতআজ ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দা...
14/07/2026

🏥 আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা-এর হলরুমে দাউদকান্দি উপজেলাধীন সকল বেসরকারি হাসপাতাল/ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক, স্বত্বাধিকারী, ম্যানেজার ও প্রতিনিধিদের অংশগ্রহণে একটি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং উপজেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রচারনায়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা।

Address

Daudkandi (Gouripur)
Cumilla
3517

Alerts

Be the first to know and let us send you an email when Upazilla Health Complex, Daudkandi, Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share