Bangladesh Jamaat-e Islami,Kashinagor Union

Bangladesh Jamaat-e Islami,Kashinagor Union Wellcome to Official page Of Bangladesh Jamaat-e-Islami. Kashinagor Union. The Oldest and largest Islamic political praty in Bangladesh!

অভিনন্দনচৌদ্দগ্রাম, ১ নং কাশিনগর ইউনিয়ন এর, কৃতি সন্তান Arifur Rahman Shaikat   বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। নবনির্বাচিত ...
15/07/2026

অভিনন্দন
চৌদ্দগ্রাম, ১ নং কাশিনগর ইউনিয়ন এর, কৃতি সন্তান Arifur Rahman Shaikat বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হওয়ায়,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাশিনগর ইউনিয়ন এর পক্ষ থেকে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কাশীনগর বাজার পানি নিষ্কাসন এবং জরুরি ভিত্তিতে সংস্কার কাজ এবং দীর্ঘ মেয়াদে বাজার কে ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আনতে মা...
09/07/2026

কাশীনগর বাজার পানি নিষ্কাসন এবং জরুরি ভিত্তিতে সংস্কার কাজ এবং দীর্ঘ মেয়াদে বাজার কে ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আনতে মাননীয় বিরোধী দলীয় উপনেতা জননেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এমপি মহোদয় এর নির্দেশে কাশীনগর বাজারের সমস্যা গুলো চিহ্নিত করে তড়িৎ সমাধানের জন্যে উপস্থিত হন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এড. মোঃ শাহজাহান, সাবেক জেলা কর্ম পরিষদ সদস্য শাহ মোঃ মিজানুর রহমান,ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন,ইউনিয়ন আমীর মোঃ মহসিন কবির, জামায়ত নেতা মাষ্টার মোঃ ইয়াছিন, মাওলানা মোঃ শাহআলম, ইয়াকুব আলী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ি জনাব মোঃ আবুল কাশেম ডিলার, মাওলানা মোঃ আবুল কালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন ডা. তাহেরজাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনের সংসদ...
08/07/2026

জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন ডা. তাহের

জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। চলতি সংসদে এই প্রথম কোনো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের একজন সদস্যকে দেওয়া হলো।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতার পক্ষে সরকারি হিসাব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

প্রস্তাব উপস্থাপনের সময় চিফ হুইপ জানান, সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।

সরকারি হিসাব কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সরকারি হিসাব কমিটির দায়িত্ব হলো সরকারের বিভিন্ন হিসাব-নিকাশ পর্যালোচনা করা এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তদারকি কার্যক্রম পরিচালনা করা।

ষড়যন্ত্র মুলক ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঃ কাশীনগর ইউনিয়ন, জুগীরকান্দি গ্রামের গত ২৫ জুন ২০২৬ ইং রাত আন...
27/06/2026

ষড়যন্ত্র মুলক ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঃ কাশীনগর ইউনিয়ন, জুগীরকান্দি গ্রামের গত ২৫ জুন ২০২৬ ইং রাত আনুমানিক ১১-১১.৩০ টায় একটি প্রেইজবুকে শেয়ার করাকে কেন্দ্র করে আশিক একদল বিপদগামী দুষ্ট চরিত্রের লোক খুন্তার কামাল কে ধরে নিয়ে আসতে দরবেশ বাজারে পাঠায়, সেখানে তাকে না পেয়ে বাজারে ভয়ংকর পরিবেশ সৃষ্টি করে এবং হুমকি ধমকি প্রদর্শন করে সেখান থেকে রাত ১২ টায় কামালের বাড়িতে গিয়ে ত্রাশ সৃষ্টি করে এবং ভয়ভীতি প্রদর্শন করে তাৎক্ষণিক বাড়ির লোকজন বেড়িয়ে এলে ওরা তড়িৎ বাহির হয়ে যায়। সেখান থেকে গিয়ে পূর্ব পাড়ার কামাল মিয়াজির বাড়িতে আক্রমণ করে এবং একই কায়দায় সএাসী তান্ডবতা চালায়, সেখান থেকে একই গ্রুপ উল্টো আশিকের বাড়ির কয়েকটি জানালা ভাংচুর করে পরিকল্পিত ভাবে জামায়াতে ইসলামী এবং আমি, আমার ছোট ভাই সহ দলীয় কর্মীদের
বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়ার ষড়যন্ত্র আরম্ভ করে। এবং ঘটনার সাথে সাথে আশিক এর আইডি থেকে, তার মনোনীত আরো কয়েকটি আইডি থেকে আমাদের নাম এবং জামায়াতের নাম নিয়ে পরিকল্পিত ভাবে মিথ্যা ভিত্তিহীন ভাবে অপপ্রচার করতে থাকে। আমরা এই ঘটনার
তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।একটি পেইজবুকে শেয়ার নিয়ে সৃষ্ট ঘটনা জারাই ঘটিয়েছেন তা নিন্দনীয় অপরাধ। এবং এর সঠিক বিচার চাই আমার প্রিয় এলাকাবাসী ও প্রশাসনের নিকট। এবং সুন্দর সুশৃঙ্খল এলাকায় অশান্ত করার নতুন কৌশলীদের বিরুদ্ধে সকল কে সতর্ক থাকার অনুরোধ জানাই। এই ঘটনা কে কেন্দ্র করে আশিক এর আব্বা আব্দুল কাদের আমার,আমার ছোট ভাই এবং দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা করার পায়তারা করছেন। নিজেরাই ঘটনা ঘটিয়ে অন্যের বিরুদ্ধে দোষ চাপিয়ে দেওয়ার মানষিকতা পরিহার করুন। আমি সবাই কে ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ করছি। আল্লাহ ভরসা।
শাহ্ মুহাম্মাদ, মিজানুর রহমান।

24/06/2026

জামায়াতের কেউ মন্দ কাজ করলে সেটাকে মন্দ বলতে শিখুন। এটাই ইনসাফ। আমাকে জামায়াত এটা শিখিয়েছে।

মাননীয় বিরোধী দলের উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি মহোদ...
21/06/2026

মাননীয় বিরোধী দলের উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি মহোদয় ফেলনা গ্রামে আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানান ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মান্নান সাহেব ও গ্রামের জনগণ।

মাদক, চুরি এবং চাঁদাবাজি থেকে  মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। - শাহ মোঃ মিজানুর রহমানসাবেক ছাত্র নেতা, ও সাবেক সভাপত...
12/06/2026

মাদক, চুরি এবং চাঁদাবাজি থেকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।
- শাহ মোঃ মিজানুর রহমান
সাবেক ছাত্র নেতা, ও সাবেক সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা।

আলহামদুলিল্লাহ জিসান ভাইকে  মুমূর্ষু অবস্থায় লাকসাম পাওয়া গিয়েছে। চিকিৎসা চলমান।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স...
12/06/2026

আলহামদুলিল্লাহ
জিসান ভাইকে মুমূর্ষু অবস্থায় লাকসাম পাওয়া গিয়েছে। চিকিৎসা চলমান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক, সাবেক কুমিল্লা জেলা পশ্চিম সভাপতি জিসান আহম্মেদ প্রধান

09/06/2026

"বিদেশে পাচার হয়ে যাওয়া ইসলামী ব্যাংকের টাকা উদ্ধারের বদলে
এই সরকার অবশিষ্ট টাকাগুলো লুটপাটের উদ্যোগ গ্রহণ করেছে।"

-ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এমপি
মাননীয় বিরোধীদলীয় উপনেতা ও
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

09/06/2026

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jamaat-e Islami,Kashinagor Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share