30/08/2026
সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের বার্ষিক চড়ুইভাতি–২০২৬।
ক্যাডেটদের নিয়মিত প্রশিক্ষণ ও দায়িত্বশীলতার পাশাপাশি পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করা এবং আনন্দঘন সময়ের মাধ্যমে প্লাটুনের সকল সদস্যের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
দিনব্যাপী আয়োজনে ছিল সুস্বাদু মধ্যাহ্নভোজ, বিভিন্ন আনন্দঘন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, নবীন বরণ ও প্রবীণ বিদায়, পুরস্কার বিতরণী এবং আলোচনা পর্ব। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ২/লে. বিএনসিসিও অধ্যাপক ড. শামিমুল ইসলাম স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন সামরিক স্টাফ সার্জেন্ট জুয়েল রানা, এক্স-ও এবং নবীন ক্যাডেটবৃন্দ।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন।
ধন্যবাদান্তে/-
জনসংযোগ শাখা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন
৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট।
#চড়ুইভাতি২০২৬