Institute of Arabic Language - معهد اللغة العربية

Institute of Arabic Language - معهد اللغة العربية Your key to understanding the Qur'an & Hadith is the Arabic language.

IAL makes it accessible.

▶ Premier Language Institute

▶ Courses for All Levels

▶ Beginner to Advanced

Join us to connect more deeply with your faith. �আরবি ভাষা ইনস্টিটিউট, ঢাকা
� আমাদের কোর্সসমূহ�

� অনলাইন / অফলাইন আরবি ভাষা শিক্ষা কোর্স
(লেভেল-১, লেভেল-২, লেভেল-৩, লেভেল-৪, লেভেল-৫)

� কেন কোরআন শিখবেন?
১. প্রত্যেক নর-নারীর ওপর কোরআন এতটুকু সহিহ শুদ্ধ করে পড়া ফরজে আইন, যার দ্বারা অর্থ পরি

বর্তন হয় না।
২. অর্থ পরিবর্তন হয়, এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়।
৩.হজরত আলী রা. বলেন, 'রাসুলুল্লাহ (সা.) তোমাদের নির্দেশ দিয়েছেন- তোমরা প্রত্যেকেই এমনভাবে কোরআন পড় যেভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটি হরফ স্বীয় মাখরাজ থেকে সিফাতে লাজেমাসহ উচ্চারণসহ মদ-গুন্নাহ আদায় করেই কোরআন পড়তে হবে।
৪. রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন, 'তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে কোরআন শিক্ষা গ্রহণ করে ও কোরআন শিক্ষা দেয়।' (আবু দাউদ : ১৪৫২)
৫.নবী করিম সা. আরো ইরশাদ করেছেন, 'যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, তারা নেককার সম্মানিত ফেরেশতাদের সমতুল্য মর্যাদা পাবে এবং যারা কষ্ট সত্ত্বেও কোরআন সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা ও মেহনত চালিয়ে যায়, তাদের জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। (আবু দাউদ : ১৪৫৮)
৬. রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, 'তোমরা সুললিত কণ্ঠে কোরআন শরিফ পড়, কেননা তা কোরআনের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়।' (শুআবুল ইমান, হা. ২১৪১)
৭.আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ [সূরা আলাক : ১]।
৮.কুরআন শিক্ষা অন্তরের প্রশান্তি। কুরআনে বলা হয়েছে, ‘যারা ঈমান আনে,বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়’ [সূরা আর-রা‘দ:২৮]

� কেন আরবি ভাষা শিখবেন?
� ইসলাম ও আরবি ভাষা ওতপ্রোতভাবে জড়িত। আরবি ভাষা কোরআন-হাদিসের ভাষা। সুতরাং কোরআন হাদিস বুঝতে হলে আরবি ভাষা শিক্ষা করা অপরিহার্য।
�কুরআন মাজীদ আল্লাহ তা'আলার পক্ষ থেকে বান্দার সঙ্গে কথোপকথন, আসমানী চিঠি। এ চিঠির বক্তব্য প্রত্যেক মুসলমানেরই বোঝা উচিত।
�কুরআন মাজীদ শুদ্ধ করে তেলাওয়াত করার সময় যদি এর সাধাসিধে অর্থও জানা থাকে, তবে ইবাদত ও আমলে ঐশ্বরিক অনুভূতি লাভ করা যায়। এ অনুভূতির মূল্য অনেক।
�পৃথিবীর বৃহত্তম ধর্ম ইসলামকে জানার ও বোঝার জন্য আরবি শেখা অপরিহার্য। ইসলাম ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থ আল-কোরআনের ভাষা আরবি।
�আরবি ভাষা আমাদেরকে অন্য অনেক গুলো ভাষা জানতে ও শিখতে সহায়তা করে। বলা হয় , আরবী একটি বিশুদ্ধ এবং সমৃদ্ধ ভাষা। পৃথিবীর অনেক ভাষাতেই কমবেশী আরবীর প্রভাব রয়েছে। যেমন, উর্দু, ফার্সি, হিব্রু, টার্কিশ ইত্যাদি ভাষায় আরবীর প্রভাব অত্যাধিক। তাই আরবি ভাষা জানা থাকলে এই ভাষাগুলো শেখা অনেক সহজ হয়ে যাবে।
�আরবি একটি সুপার রিচ ভাষা। এই ভাষার সাহিত্য অনেক বেশী সমৃদ্ধ। যার স্বাদ কেবলমাত্র আরবি জানা থাকলেই পাওয়া সম্ভব।
�পৃথিবীতে প্রায় ৩০০ মিলিওন লোকের মাতৃভাষা আরবি। এবং এটি প্রায় ২০ টি দেশের অফিসিয়াল ভাষা। অর্থনৈতিকভাবে এসব দেশের গুরুত্ব অনেক বেশি।
� আরবি সর্বাধিক প্রাচীন, সমৃদ্ধ ও সহজবোধ্য একটি ভাষা। শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, সৌন্দর্য ও প্রাচুর্যের কারণে এর জনপ্রিয়তা দিনদিন বাড়ছে বৈ কমছে না।
�এ ছাড়াও, আমরা যে বিভিন্ন দোয়াগুলো পাঠ করি, আরবী জানা থাকলে এই দোয়াগুলো বুঝে পাঠ করা সহজ হয়। তাই আসুন আরবি ভাষা শিখি।

� কাদের জন্য এই কোর্স �
� জেনারেল ও মাদ্রাসা শিক্ষিত উভয়ের জন্য।
�যারা কোরআন ও আরবি শুদ্ধভাবে(তাজবীদ সহকারে) পড়তে চান।
�যারা হারাকাহ্ ছাড়া আরবি পড়তে, লিখতে ও বলতে চান।
� যারা কোরআন, হাদিস ও আরবি অন্যান্য বই পড়ে বুঝতে চান।
� যারা কুরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে আগ্রহী। কিন্তু আরবি ভাষা না জানার কারণে কোরআন-সুন্নাহর সঠিক মর্ম বুঝতে বেগ পেতে হচ্ছে।
� যারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে স্কলারশিপ নিয়ে পড়াশোনার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই কোর্স।

� কোর্সের বৈশিষ্ট্য �
� নিজস্ব ডিজিটাল ক্লাসরুম।
� আরবি ভাষার চারটি দক্ষতার অনুশীলন(রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং)।
� আরবি ভাষা শিখতে ইচ্ছুক এমন যে কেউ, এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
�এ কোর্সটি সম্পন্ন করলে কোরআন-সুন্নাহর জ্ঞান অনুধাবন করা অনেক সহজ হবে।
�কোর্স (লেভেল-২, লেভেল-৩, লেভেল-৪) সম্পন্ন করলে সার্টিফিকেট প্রদান করা হবে।

�ভর্তির যোগ্যতা�
�লেভেল-১�যারা আরবি বা কোরআন শুদ্ধভাবে তাজবীদ সহকারে পড়তে পারেন না, তাদের জন্য এই কোর্স।
�লেভেল-২� যারা আরবি বা কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন। এখন আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্স। এই কোর্স শেষে যেকোন বিষয়ের উপর ১২০ শব্দের আরবিতে অনুচ্ছেদ লিখতে সক্ষম হবেন।
�লেভেল-৩� যারা যেকোন বিষয়ের উপরে ১২০ শব্দের অনুচ্ছেদ লিখতে পারেন এবং আরবি ভাষার জুমলাতুন ইসমিয়া(جملة اسمية) সংক্রান্ত বেসিক ধারণা আছে, তাদের জন্য এই কোর্স।
�লেভেল-৪� যারা যেকোন বিষয়ের উপরে ২০০ শব্দের অনুচ্ছেদ লিখতে পারেন এবং যাদের আরবি ভাষার জুমলাতুন ইসমিয়া(جملة اسمية) ও জুমলাতুন ফেলিয়া(جملة فعلية)সংক্রান্ত বেসিক ধারণা আছে, তাদের জন্য এই কোর্স।
�লেভেল-৫� যারা যেকোন বিষয়ের উপরে ৩০০ শব্দের অনুচ্ছেদ লিখতে পারেন এবং যাদের আরবি ভাষার জুমলাতুন ইসমিয়া(جملة اسمية) ও জুমলাতুন ফেলিয়া(جملة فعلية)সংক্রান্ত বেসিক ধারণা আছে, তাদের জন্য এই কোর্স।

�বিষয়বস্তু�
�লেভেল-১: শুদ্ধভাবে তাজবীদ সহকারে আরবি বা কোরআন পড়া।
� লেভেল-২: আরবি ভাষার জুমলাতুন ইসমিয়া(جملة إسمية) সংক্রান্ত বেসিক আলোচনা।
� লেভেল-৩: আরবি ভাষার জুমলাতুন ফেলিয়া(جملة فعلية) সংক্রান্ত বেসিক আলোচনা, পর্ব-১।
� লেভেল-৪: আরবি ভাষার জুমলাতুন ফেলিয়া(جملة فعلية) সংক্রান্ত বেসিক আলোচনা, পর্ব-২।
� লেভেল-৫: কোরআন, হাদিস ও আরবি গল্পের বই অধ্যায়ন।
�পাঠ্যবই: ইনস্টিটিউটের নিজস্ব শিট(রিডিং, রাইটিং ও স্পিকিং)।/forms/d/e/1FAIpQLSdB6Ow/viewform

[বি.দ্র. ভর্তি হওয়ার জন্য রেজিস্ট্রেশন করার পর, ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, উত্তীর্ণ হলে তখন ভর্তি হতে পারবেন।

� রেজিস্ট্রেশন লিংক:� https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdB6FFaroux18XYDAWS5z4onXTV0JdLCv2YQu41j3ZU24sEOw/viewform

�অনলাইন আরবি ভাষা সার্টিফিকেট কোর্স (জুনিয়র, সিনিয়ার, ডিপ্লোমা)

�আরবি ভাষা সার্টিফিকেট কোর্স �
� যারা আরবিতে কথা বলতে চান, তাদের জন্য এই কোর্স।
� কোর্স সম্পন্ন করলে সার্টিফিকেট প্রদান করা হবে।

�ভর্তির যোগ্যতা�
� জুনিয়র� যাদের আরবি ভাষা সম্পর্কে সামান্য ধারণা আছে তারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন� পাঠ্যবই: আল-আরবিয়াতু-লিন-নাসিয়ীন(العربية للناشئين), প্রথম খন্ড।
� সিনিয়র� যারা জুনিয়র কোর্স সম্পন্ন করেছেন বা মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেছেন�পাঠ্যবই: আল-আরবিয়াতু-লিন-নাসিয়ীন(العربية للناشئين), দ্বিতীয় খন্ড।
� ডিপ্লোমা� যারা সিনিয়র কোর্স সম্পন্ন করেছেন । �পাঠ্যবই: আল-আরবিয়াতু-লিন-নাসিয়ীন(العربية للناشئين), তৃতীয় থেকে বাকি খণ্ডগুলোর অংশবিশেষ এবং তাফসীর ও হাদিস।


� কোর্স পরিচালনায়: প্রফেসর ড. মো. আহসান উল্লাহ মিঞা
[পিএইচডি, আরবি ভাষা, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব; প্রাক্তন শিক্ষক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি]

�ক্লোর্স সমন্বয়ক: মুহাম্মদ আবু নাঈম
[উচ্চতর ডিপ্লোমা, আরবি ভাষা, ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রতিষ্ঠাতা সভাপতি, আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাব, আভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়; অনার্স, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা]

� ইনস্টিটিউট সম্পর্কে শিক্ষার্থীদের মূল্যায়ন দেখতে: https://www.facebook.com/groups/ial.bd/permalink/854164941973392/

�House # 7, Road # 06, Block # F, Banasree, Dhaka -1219 (An-Nazat Ideal Madrasah)
�Phone � +8801931377658(WhatsApp)

� আমাদের ক্লাস পদ্ধতি:
�YouTube : https://www.youtube.com/channel/UCzr-fB95Bp8yCwU25x3zbag

� আমাদের কোর্সসমূহ: https://web.facebook.com/groups/ial.bd/permalink/856356178420935/

� যারা ব্যক্তিগতভাবে পড়ার জন্য টিচার খুঁজছেন, তারা এই লিংক থেকে রেজিস্ট্রেশন করুন। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSceO4VYQRAptbkJ9rGrhXfAvNu3EY-419RmVnzOnKUgj9RLgA/viewform?usp=pp_url

�Facebook group: https://web.facebook.com/groups/ial.bd/

�page: https://www.facebook.com/ial.bd
https://www.facebook.com/ial.dhaka

🌙 মিলাদুন্নবী ﷺ | করণীয় ও বর্জনীয়মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি ভালোবাসা শুধু মুখের কথায় নয়, বরং তাঁর জীবন, আদর্শ ও...
26/08/2026

🌙 মিলাদুন্নবী ﷺ | করণীয় ও বর্জনীয়

মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি ভালোবাসা শুধু মুখের কথায় নয়, বরং তাঁর জীবন, আদর্শ ও সুন্নাহ জানার এবং তা নিজের জীবনে অনুসরণ করার মাধ্যমে প্রকাশ পায়।

📌 করণীয়:
🌸 বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা
আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দরুদ ও সালাম পাঠ করো।” (সূরা আল-আহযাব, ৩৩:৫৬)

🌸 জীবনে অন্তত একবার মহানবী ﷺ-এর পূর্ণাঙ্গ সীরাত পড়া
তাঁর জন্ম, জীবন, দাওয়াত, চরিত্র, সংগ্রাম ও মানবতার প্রতি তাঁর শিক্ষা সম্পর্কে জানা এবং সেই শিক্ষা থেকে নিজের জীবনকে গড়ে তোলা।

🌸 উত্তম চরিত্র অর্জনের চেষ্টা করা
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সে-ই, যার চরিত্র সর্বোত্তম।” (সহিহ আল-বুখারি, ৬০২৯)

🌸 অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সাধ্যমতো দান করা।

📌 বর্জনীয়:
❌ এই দিনকে ইসলামের নির্ধারিত ঈদ হিসেবে গণ্য করা উচিত নয়। রাসুলুল্লাহ ﷺ মদিনার দুটি আনন্দের দিনের পরিবর্তে মুসলমানদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে নির্ধারণ করেছেন। (সুনান আবু দাউদ, ১১৩৪)

❌ দলিলবিহীন কোনো নির্দিষ্ট আমলকে দ্বীনের বিশেষ আমল হিসেবে প্রচার করা থেকে বিরত থাকা উচিত।
নবী ﷺ বলেছেন, দ্বীনের মধ্যে এমন কিছু সংযোজন করা হলে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।
(সহিহ আল-বুখারি, ২৬৯৭; সহিহ মুসলিম, ১৭১৮)

❌ মিথ্যা, গীবত, অশ্লীলতা, অহংকার ও মানুষের প্রতি দুর্ব্যবহার থেকে বিরত থাকা।

❌ শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা বা উৎসবের মধ্যে নবী ﷺ-এর প্রতি ভালোবাসাকে সীমাবদ্ধ না করে তাঁর সুন্নাহ ও আদর্শ সারা বছর অনুসরণ করুন।

মহানবী ﷺ-এর প্রতি ভালোবাসা একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর সীরাত জানা, তাঁর সুন্নাহ অনুসরণ করা এবং তাঁর উত্তম চরিত্র নিজেদের জীবনে ধারণ করাই হোক আমাদের প্রতিদিনের অঙ্গীকার।

কুইজ
25/08/2026

কুইজ

“শিক্ষক ও পাঠদান পদ্ধতির প্রতি শিক্ষার্থীদের আস্থা” এটাই আমাদের প্রাপ্তি।নতুন ব্যাচে যোগ দিয়ে আপনিও শিখুন কোরআনের ভাষা।ঠ...
25/08/2026

“শিক্ষক ও পাঠদান পদ্ধতির প্রতি শিক্ষার্থীদের আস্থা” এটাই আমাদের প্রাপ্তি।

নতুন ব্যাচে যোগ দিয়ে আপনিও শিখুন কোরআনের ভাষা।

ঠিকানা:
বনশ্রী শাখা:
বাড়ি - ৩০, রোড - ৪, ব্লক - ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৭
Phone: +8801931377958 (WhatsApp)

আরবিতে 'সবাই' ও 'কেউ না' শব্দের ব্যবহার ও উদাহরণ।
25/08/2026

আরবিতে 'সবাই' ও 'কেউ না' শব্দের ব্যবহার ও উদাহরণ।

প্রতিদিনের কাজে ব্যবহৃত কিছু আরবি ক্রিয়া শিখুন! আরবি ভাষা শেখার পথে দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোর আরবি শব্দ জানা খুবই ...
25/08/2026

প্রতিদিনের কাজে ব্যবহৃত কিছু আরবি ক্রিয়া শিখুন!

আরবি ভাষা শেখার পথে দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোর আরবি শব্দ জানা খুবই গুরুত্বপূর্ণ।
আজকের আয়োজনে শিখে নিন:

🍳 يَطْبُخُ — সে রান্না করে
🧹 يُنَظِّفُ — সে পরিষ্কার করে
🧼 يَغْسِلُ — সে ধোয়
👕 يَطْوِي — সে ভাঁজ করে

প্রতিদিন কয়েকটি নতুন আরবি শব্দ শিখুন, আরবি ভাষায় দক্ষতা বাড়ান। 🌸

আরবি ভাষা শেখার পথে ছোট ছোট নিয়মই বড় পার্থক্য তৈরি করে। আজকের পাঠে জেনে নিন আরবি “তা (ت/ة)” এর ২টি ধরন এবং সঠিক উচ্চারণে...
25/08/2026

আরবি ভাষা শেখার পথে ছোট ছোট নিয়মই বড় পার্থক্য তৈরি করে।

আজকের পাঠে জেনে নিন আরবি “তা (ت/ة)” এর ২টি ধরন এবং সঠিক উচ্চারণের নিয়ম।

ব্যবহারিক আরবি শিক্ষাদৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত কিছু সহজ ও প্রয়োজনীয় আরবি বাক্য শিখে নিন।
25/08/2026

ব্যবহারিক আরবি শিক্ষা

দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত কিছু সহজ ও প্রয়োজনীয় আরবি বাক্য শিখে নিন।

আরবি ভাষা ইনস্টিটিউটে ভর্তির সুযোগ!আরবি ভাষা ইনস্টিটিউটে ভর্তির সুবর্ণ সুযোগ!আপনি কি শুদ্ধ ও সাবলীলভাবে আরবি ভাষা শিখতে ...
25/08/2026

আরবি ভাষা ইনস্টিটিউটে ভর্তির সুযোগ!

আরবি ভাষা ইনস্টিটিউটে ভর্তির সুবর্ণ সুযোগ!
আপনি কি শুদ্ধ ও সাবলীলভাবে আরবি ভাষা শিখতে আগ্রহী? আমাদের ইনস্টিটিউটে বছরে ৩টি সেশনে নিয়মিত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। আধুনিক পদ্ধতিতে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই আপনি আমাদের কোর্সে যুক্ত হতে পারেন।

ভর্তির প্রধান সেশনসমূহ
আমরা বছরে নির্দিষ্ট তিনটি সময়ে মূল ব্যাচ শুরু করি:
১. জানুয়ারি সেশন। ২. মে সেশন। ৩. সেপ্টেম্বর সেশন ।

বিশেষ দ্রষ্টব্য: মূল সেশন ছাড়াও বছরজুড়ে বিভিন্ন সময়ে আমাদের 'বিশেষ ব্যাচ' চালু হয়। বিশেষ ব্যাচের আপডেট পেতে আমাদের সাথে যোগাযোগ রাখুন।

ভর্তি প্রক্রিয়া (সহজ ৩টি ধাপ)
আপনার ভর্তি নিশ্চিত করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
রেজিস্ট্রেশন: প্রথমে নির্ধারিত অনলাইন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
নিশ্চিতকরণ: রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইন্সটিটিউট হোয়াটসঅ্যাপ নাম্বারে (01931377658) মেসেজ করুন।

21/08/2026

আরবি ব্যাকরণ | অনলাইন ক্লাস পার্ট–০২

দুই বা ততোধিক শব্দ মিলে যখন একটি পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে জুমলা (الجملة) বলে।

আরবি ব্যাকরণে জুমলা প্রধানত ২ প্রকার:
১. جملة اسمية (জুমলা ইসমিয়্যাহ)
যে জুমলা ইসম (اسم) দিয়ে শুরু হয়, তাকে জুমলা ইসমিয়্যাহ বলে।
২. جملة فعلية (জুমলা ফি‘লিয়্যাহ)
যে জুমলা ফি‘ল (فعل) দিয়ে শুরু হয়, তাকে জুমলা ফি‘লিয়্যাহ বলে।

উদাহরণ পরের পার্টে।

লেভেল -২ কোর্সটি করলে আপনি শিখতে পারবেন-যা শিখবেন:- দৈনন্দিন ব্যবহৃত ১০০০টি আরবি শব্দ (ইসম) বাক্যে ব্যবহার ও বাক্য গঠন।-...
21/08/2026

লেভেল -২ কোর্সটি করলে আপনি শিখতে পারবেন-

যা শিখবেন:
- দৈনন্দিন ব্যবহৃত ১০০০টি আরবি শব্দ (ইসম) বাক্যে ব্যবহার ও বাক্য গঠন।
- আয়াতসহ ৬৫০টি কুরআনিক শব্দ (ইসম ও হরফ) এবং সেগুলোর অনুশীলন।
- দৈনন্দিন কথোপকথনে সাবলীলভাবে আরবিতে কথা বলা।
- বিষয় ভিত্তিক আরবি কথোপকথন অনুশীলন।
- প্রাথমিক আরবি কিতাবগুলো হারাকাহ্ (স্বরচিহ্ন) ছাড়া পড়ার দক্ষতা।
- ক্লাসে ২০টি অনুচ্ছেদ অনুশীলন এবং যে কোনো বিষয়ে ১২০ শব্দের আরবি অনুচ্ছেদ লেখার সক্ষমতা।
- আরবি ব্যাকরণ (নাহু-সরফ) অংশে جملة তথা বাক্যে প্রায়োগিক আলোচনা।
- তারকিব তথা বাক্য বিশ্লেষণ ও তাহকীক তথা শব্দ বিশ্লেষণ অনুশীলন।
- আরবি হাতের লেখার অনুশীলন।

যে কোন বয়সের যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন/অফলাইন উভয়ের করতে পারবেন।

কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।

ভর্তি হতে যোগাযোগ করুন:
বনশ্রী শাখা: বাড়ি - ৩০, রোড - ৪, ব্লক - ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৭
Phone: +8801931-377658 (WhatsApp)

Address

House: 6, Road: 3, Block: E, Banasree, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Arabic Language - معهد اللغة العربية posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Institute of Arabic Language - معهد اللغة العربية:

Shortcuts

Share