Plantation for Oxygen

Plantation for Oxygen We distribute plants & seeds in the rural areas and plant trees in various locations. We welcome everyone willing to join our journey.

Our motto is to fill nature with a supply of pure oxygen & greenery, and leave a greener planet to the next generation.

12/07/2026
আসসালামু  অলাইকুম । আপনারা  এখানে যে ভদ্রমহিলাকে দেখছেন, তিনিই আমাদের এই সংগঠনের প্রথম উদ্ভুদ্ধকরনের কাজটি করেছিলেন । সা...
12/07/2026

আসসালামু অলাইকুম ।
আপনারা এখানে যে ভদ্রমহিলাকে দেখছেন, তিনিই আমাদের এই সংগঠনের প্রথম উদ্ভুদ্ধকরনের কাজটি করেছিলেন । সাথে বেশ কিছু আর্থিক সহায়তা দিয়ে আমাদের চারাগাছ বিতরণের কার্যক্রম শুরু করতে সাহায্য করছেন। তীব্র পরিশ্রম করেছেন। এখন আমরা অনেক টা সফল, অনেকেই এগিয়ে এসেছেন। তবুও তার পরিশ্রম থেমে নেই। ধন্যবাদ , জনাবা রিনা বেগম কে।
এ বছর যাদের প্রত্যক্ষ আর্থিক সহায়তায় আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছি, তাদের নাম স্মরণ করছি। একসাথে সকলের নাম লেখা সম্ভব নয়। উপর নিচ হতে পারে, এজন্য ক্ষমাপ্রার্থী । তবে আমাদের দৃষ্টিতে সকলের অনুদানই সম্মানের।
জনাব, মো : দেলোয়ার হোসেন, ব্যাবসায়ী , সমাজ সেবক।
কলেজ সহপাঠী আমেরিকা প্রবাসী রেহানা ইসলাম।
জার্মান প্রবাসী ছোট্ট বন্ধু স্পর্শী, কলেজ সহপাঠী বন্ধু জাকির হোসেন কাজল , প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত সহপাঠী এবং বন্ধু মুন্সী সাহিদুজ্জামান চানমনি,স্কুল ও কলেজের সহপাঠী এবং বন্ধু আমেরিকা প্রবাসী জনাব এস,এম আহমেদ আলী , জার্মান প্রবাসী পিতৃ সমতুল্য , জনাব আসাদ সাহেব, আমাদের আকাশ, জার্মান প্রবাসী কিন্তু মেইড ইন পাকিস্তান এর জনাব হাসিল এবং আমির হামজা সাহেব। ব্যাবসায়ী বন্ধু জনাব রফিকুল ইসলাম খান ( বাবু ভাই) , স্কুল সহপাঠী চুয়েটের শিক্ষক জনাব, ড: ফারুকুজ্জামান চৌধুরী , আমাদের আত্মীয় এবং সমাজ সেবক জনাব আখতার খান লাবু, স্নেহের সীমা খান, সবশেষে আমি মো : হারুন অর রশীদ (অরুন ঢালী) । আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন, সকলের দাণ কবুল করে নেন। বিশেষ প্রার্থনা ছোট্ট মনি, স্পর্শীর জন্য। সাথে স্পর্শীর মা, আমাদের ও বটে, তিনি প্রত্ন এবং বাবা মুহীবুল সাহেবের জন্য দোয়া চাইছি। বেঁচে থাকলে আগামী তে যে কোন ভালো কাজে একাত্মতা কামনা করছি। সকলের সু স্বাস্থ্য কামনায়
আপনাদের
মো : হারুন অর রশীদ (অরুন ঢালী)

এখানে আমাদের বিতরণ  পর্ব শেষ হলো। আমাদের কাছে রয়ে গিয়েছে কিছু তাল, অর্জুন, কাঠ বাদাম, ছাতিম সহ ১২০ টি গাছের চারা। এ চারা...
12/07/2026

এখানে আমাদের বিতরণ পর্ব শেষ হলো। আমাদের কাছে রয়ে গিয়েছে কিছু তাল, অর্জুন, কাঠ বাদাম, ছাতিম সহ ১২০ টি গাছের চারা। এ চারা গুলি মৌছা, সাতঘড়িয়ার প্রধান সড়কে রোপন করবার জন্য সুবির সোহেল, হাসিব কে দায়িত্ব দিয়ে এবার কার মতো আমাদের চারা গাছ বিতরণ পর্ব সমাপ্ত ঘোষণা করলাম।
এ পর্বে যত চারা গাছ বিতরণ হলো :
১! শিমুলিয়া ভাঙ্গার নিকট মাদ্রাসা থেকে পদ্মানদী পর্যন্ত রাস্তার দু' পাশের জন্য ১৭৫টি
কাজির পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫০টি
কাজির পাগলা এ টি ইনস্টিটিউট ১৩০৫ টি
শিমুলিয়া সাতঘড়িয়ার রাস্তার জন্য ১২০টি
সর্বমোট =১৭৫০ টি।
আমরা সার্থক।
সকলের নিকট
দোয়া প্রার্থনা করছি ।
যাদের সার্বিক সহযোগিতায় আমরা এতোগুলো চারাগাছ বিতরণে সক্ষম হয়েছি নিশ্চয়ই তাদের কে ভুলিনি, নাম আসছে,,,,

অবশেষে  সিদ্ধান্ত  হলো, ৩৫০ টি চারা গাছ প্রধান শিক্ষক মহোদয়ের জিম্মায় থাকবে, যা তিনি পরীক্ষা শেষে আমাদের পক্ষে নিজে দায়ি...
11/07/2026

অবশেষে সিদ্ধান্ত হলো, ৩৫০ টি চারা গাছ প্রধান শিক্ষক মহোদয়ের জিম্মায় থাকবে, যা তিনি পরীক্ষা শেষে আমাদের পক্ষে নিজে দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করে দিবেন। শিক্ষকদের জন্য ২০ টি চারা গাছ, এবং বিদ্যালয়ের চত্ত্বরের জন্য আরো ১০০ চারা গাছ ওনার জিম্মায় রাখবেন। সর্বসাকুল্যে ৪৭০ টি কাঠ বাদাম গাছের চারা আমরা প্রধান শিক্ষকের জিম্মায় রেখে আমরা চলে আসি। কারন আমরাও
ক্ষুধার্ত এবং খুব ক্লান্ত হয়ে পরেছিলাম।
যাহোক এই স্কুলে আমাদের বিতরণ কৃত গাছের সংখ্যা ৮৩৫+৪৭০ = ১৩০৫। এক হাজার তিন শত পাঁচ।
আমরা এতো গাছ এক টি স্কুলে দিতে পেরেছি, যা আমাদের রেকর্ড । আমরা দিতে পেরে ভীষণ খুশী।

চলে এলাম, কাজির পাগলা এ টি ইনস্টিটিউশনে। ১১৮৫ জন ছাত্র ছাত্রীর মাঝে ৩৫০ জন বৈকালিক  শিফটে পরীক্ষা দিবে বিধায় আমরা এই শিফ...
11/07/2026

চলে এলাম, কাজির পাগলা এ টি ইনস্টিটিউশনে। ১১৮৫ জন ছাত্র ছাত্রীর মাঝে ৩৫০ জন বৈকালিক শিফটে পরীক্ষা দিবে বিধায় আমরা এই শিফটে ৮৩৫ জনের মাঝে চারা গাছ বিতরণে সক্ষম হই। সকালের শিফটে পরীক্ষা শেষে গাছ পাবার পরে কিছুতেই ছাত্র ছাত্রীদের দেরি করানো যাচ্ছিলো না, আবার বৃষ্টির ভয়, মাঝে তীব্র গরম ছিলো। ৮৩৫ জনকে চারা গাছ বিতরণ শেষে প্রধান শিক্ষক মহোদয় এর সাথে আলাপ শেষে সিদ্ধান্তের জন্য বিরতি,,,,

আমরা এখন চলে এসেছি, কাজির পাগলা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে । এখানে আমরা তৃতীয়,  চতুর্থ , পঞ্চম শ্রেণীর  ছাত্র ছাত্রী ও শ...
11/07/2026

আমরা এখন চলে এসেছি, কাজির পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । এখানে আমরা তৃতীয়, চতুর্থ , পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রী ও শিক্ষকদের মাঝে, কাঠ বাদাম, নীম ও বকুল ফুলের চারা গাছ মোট ১৫০ টি বিতরণ করেছি।
সকলেই অনেক খুশী। এখন আমরা চলে যাবো,কাজির পাগলা এ টি হাই স্কুলে,,,,

আসসালামু  অলাইকুম । আজ ০৯/০৭/২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার  সকাল ১০ টায়, আমরা বিনামূল্যে  বিতরনের উদ্দেশ্যে ১৭৫ একশত পচাত্ত...
11/07/2026

আসসালামু অলাইকুম ।
আজ ০৯/০৭/২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায়, আমরা বিনামূল্যে বিতরনের উদ্দেশ্যে ১৭৫ একশত পচাত্তর টি চারা গাছ নিয়ে হাজির হয়েছি। শিমুলিয়া ভাংঙ্গার নিকট নির্মীয়মান মসজিদের চত্ত্বরে। এখানে আছে, আম, আমলকি, রয়্যাল , ছাতিম, কাঠ বাদাম, হরতকি, ও তাল গাছের চারা। এ গাছ শুধু বিলি করা নয়, রোপন করার জন্য প্রয়োজনীয় শ্রমিক এর ব্যাবস্থা করেছেন, আমাদের দেলোয়ার ভাই। তত্ত্বাবধানে থাকবেন এখান কার মোয়াজ্জিন সাহেব। এখান থেকে পদ্মা তীরবর্তীতে যে নুতন রাস্তা হয়েছে তার দু পাশ দিয়েও গাছ রোপন করা হবে। এর পরে আমরা চলে যাবো কাজির পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ,,,,,

06/07/2026

আসসালামু অলাইকুম।
দীর্ঘ প্রতিক্ষার পর আগামী ০৯ ই জুলাই আমাদের বিনামূল্যে চারাগাছ বিতরণের প্রথম পর্ব বাস্তবায়ন হতে যাচ্ছে। শিমুলিয়া ভাঙ্গার নিকট মসজিদ থেকে শুরু করে কাজির পাগলা এ টি হাই স্কুলের সকল ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে এক টি করে চারা গাছ বিতরণ করে প্রথম পর্ব শেষ করার ইচ্ছা। এই স্কুলে ছাত্র ছাত্রী ১১৮৫ জন। সাথেই একটি প্রাইমারি স্কুলে আছে ১৪৫ জন। সর্ব সাকুল্যে ১৫০০ চারা গাছ বিতরণ করা হবে। ইনশাআল্লাহ । চারা গাছের অধিকাংশ , কাঠ বাদাম গাছ। এছাড়াও থাকবে, নিম, অর্জুন, হরতকি,তাল, বকুল ফুলের চারা সহ কিছু আম, আমলকি, রয়্যাল ও ছাতিম ফুলের চারা গাছ।আমাদের এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেক কে সমগ্র দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আমরা সাহায্যকারীদের নামের তালিকা অবশ্যই প্রকাশ করবো। আসুন আমাদের সম্মিলিত প্রচেষ্টা হোক, বাতাস থেকে কার্বনডাই অক্সাইড কমায়ে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করা।
ধন্যবাদান্তে
আপনাদের
মো : হারুন অর রশীদ ( অরুন ঢালী)
০৬/০৭ /২০২৬

আজ বিশ্ব পরিবেশ দিবস। চারিদিকে  যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, অভাব, বায়ু দূষণ , নারী নির্যাতন , সব মিলিয়ে আমরা পৃথিবীবাসী বড়...
05/06/2026

আজ বিশ্ব পরিবেশ দিবস। চারিদিকে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, অভাব, বায়ু দূষণ , নারী নির্যাতন , সব মিলিয়ে আমরা পৃথিবীবাসী বড় দু:সময় পার করছি। এর মধ্যে আমাদের প্রথম দরকার বিশুদ্ধ এবং পরিমিত অক্সিজেন সহ বায়ু, যা আমাদের জীবন ধারনের জন্য অত্যাবশকীয় । আসুন আমরা সকলে মিলে কিছু বৃক্ষ রোপণ করি। বাতাসে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করি।

Address

Flat No/5A, House/6/9, Zohirul Islam Avenue, Pallabi, Mirpur/12
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Plantation for Oxygen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Plantation for Oxygen:

Shortcuts

Share

Category