14/08/2026
যদি বলি আপনাকে ভালোবাসেন জগতের সবচেয়ে সুন্দর আর সফলতম ব্যক্তি! যদি বলি তিনি আপনাকে মিস করতেন যখন আপনি ছিলেন না তখনো! আপনাকে দেখার জন্য ব্যকুলতা প্রকাশ করতেন প্রায়ই। মন খারাপ করে থাকতেন আপনার কথা ভেবে!
আপনি কি কৌতুহলী হবেন না? অবাক হয়ে তাঁর সম্পর্কে জানতে আগ্রহী হবেন না, কে সেই ব্যক্তি? কেন এমন করতেন তিনি?
হ্যাঁ, আপনি সত্যিই ধরতে পেরেছেন।তিনিই আমাদের প্রিয় নবিজি– মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যাঁর জন্য সাহাবিরা "ফিদাকা ইয়া রাসুলুল্লাহ" বলে নিজ জান কুরবান করে দিতেন। সমগ্র বিশ্ব যার পায়ের কাছে লুটিয়ে আসতে চাইতো আর তিনি মাছি তাড়ানোর মতো তাড়িয়ে দিতেন।যাকে সমগ্র বিশ্বের জন্য রহমত বানিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানু ওয়া তা'য়ালা সেই শ্রেষ্ঠতম ব্যক্তিটি আপনাকে ভালোবেসে মাঝে মাঝেই বলে উঠতেন, "আহ! আমি যদি আমার ভাইকে দেখতে পেতাম!"। যার দু:খ কষ্টে পেরেশান হতো যেই দেখতো সেই আর তিনি পেরেশান হতেন আপনার কথা ভেবে!
আমাদের কথা ভেবে। তার গুনাহগার উম্মাহর কথা ভেবে!
আচ্ছা, কখনো কি মনে হয়ে সেই শ্রেষ্ঠতম মানুষটির জীবনীটা পড়া দরকার?কেমন ছিলেন তিনি? কেমন ছিলো তার আচরণ যেজন্য তাঁকে "উসওয়াতুম হাসানাহ" বলা হয়েছে। কেমন ছিলো যার যাপন যেকারণে অমুসলিমরা পর্যন্ত তার জীবনকে "শ্রেষ্ঠতম" বলে স্বীকৃতি দিয়েছে? কেমন ছিলো তা আনীত ব্যবস্থা যা পাল্টে দিয়েছে গোটা জাতি,গোটা অঞ্চল,গোটা সভ্যতা!
হয়তো সেই বোধ আর আগ্রহ কেউ কেউ ইতোমধ্যে অনুভব করেছেন আর সেই তাড়না থেকে ছোট বেলার ইসলাম শিক্ষার সেই মহানবী নামক ছোট্ট প্যারাগ্রাফের গন্ডি পেরিয়ে কিনে ফেললেন গোটা একটা সীরাহের কিতাব। আগ্রহ নিয়ে পড়াও শুরু করলেন। কিন্তু ঢাউস সাইজের সেই বই আর কাটখোট্টা লিখা মনে করে আগ্রহ হারিয়ে ফেললেন কয়েক পাতা পড়েই! অথবা অনেক পৃষ্ঠা পড়েও বুঝতে পারছেন না সেই সীরাহ থেকে কিভাবে নিজের জীবনে উপকৃত হবেন? কীভাবে নিজের জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করবেন সেই ১৪০০ বছর আগের জীবনী থেকে? মিলাতে পারছেন না উম্মাহর উত্তরণের রূপরেখা?
আপনি যে পর্যায়েরই হোন না কেন যদি সীরাহ নিয়ে আপনার সামান্য ভাবনাও হয়ে থাকে,তৈরি হয় জানার আগ্রহ— তাহলে আমরা আপনাকে সাধুবাদ জানাচ্ছি। সাধুবাদ জানাচ্ছি আপনার চিন্তা, চেষ্টা আর ফিকিরকে।কেননা আমরা এসকল সমস্যাকে চিহ্নিত করেই শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন এক নতুন জার্নি!সিরাতের পথে জার্নি! নবিজির সীরাহকে জানা, বুঝা আর তা জীবন চলার পথে প্রয়োগ করার সেই বরকতময় জার্নিতে আপনাকে জানাই সাদর স্বাগতম।
সীরাহ বুঝা ও মানার সেই জার্নিটি আমরা সাজিয়েছি গোটা ১০ টি পর্বে। ক্যাম্পাসের মসজিদগুলোতে পর্যায়ক্রমে তা আলোচনা হতে থাকবে।যার প্রতিটি পর্বেই আলোচনা করবেন সীরাহপ্রেমী এক্সপার্টগণ। থাকবে জীবনে এপ্লাই করার দিকনির্দেশনা এবং সীরাহ নিয়ে যত সংশয় বা প্রশ্ন আছে তার উত্তর।
১০ পর্বের সেই সীরাহ-র পাঠচক্রটির মডিউল নিম্নরূপ:
"সীরাত: আজকের জীবনের জন্য নববী পথনির্দেশ"
(السيرة النبوية: هداية للحياة المعاصرة)
এখানে প্রতিটি সেশন তিনটি স্তরে এগোবে—
ঘটনা (Seerah), শিক্ষা (Principle) , জীবনে প্রয়োগ (Application)
---
১ম পাঠচক্রঃ
সীরাত কেন পড়ব?—একজন মুসলিমের জীবনে রাসূল ﷺ-এর প্রয়োজনীয়তা
মূল প্রশ্ন
একবিংশ শতাব্দীর একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য রাসূল সা.এর জীবনী কেন অপরিহার্য?
আলোচ্য
· সীরাত ও ইতিহাসের পার্থক্য
· কুরআনে রাসূল ﷺ-কে অনুসরণের নির্দেশ
· কেন সাহাবারা সীরাতকে শুধু তথ্য হিসেবে নয়, জীবন হিসেবে গ্রহণ করেছিলেন
· সীরাত কীভাবে কুরআন বুঝতে সাহায্য করে
লক্ষ্য
অংশগ্রহণকারী যেন সীরাত পড়ার একটি শক্তিশালী প্রেরণা নিয়ে বের হয়।
---
২য় পাঠচক্র
চরিত্রই প্রথম দাওয়াহ—নবুয়তের আগের মুহাম্মদ ﷺ
মূল প্রশ্ন
দাওয়াহ শুরু হওয়ার আগেই কেন পুরো মক্কা তাঁকে বিশ্বাস করত?
আলোচ্য
· আল-আমীন পরিচয়
· আমানতদারিতা
· সততা
· হিলফুল ফুদুল
· হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনা
ক্যাম্পাস সংযোগ
বিশ্ববিদ্যালয়ে একজন মুসলিমের সবচেয়ে বড় পরিচয় তার চরিত্র।
---
৩য় পাঠচক্র
"ইকরা"—জ্ঞান, চিন্তা ও আত্মগঠনের নববী দর্শন
মূল প্রশ্ন
আমি কেন পড়াশোনা করি?
আলোচ্য
· প্রথম ওহী
· ইলম ও ঈমান
· জ্ঞানের উদ্দেশ্য
· চিন্তা, পর্যবেক্ষণ ও প্রশ্ন করার গুরুত্ব
ক্যাম্পাস সংযোগ
একজন মুসলিম ছাত্রের পড়াশোনার দর্শন।
---
৪র্থ পাঠচক্র
একজন মানুষ কীভাবে সমাজ বদলায়?—প্রথম মুসলিমদের গল্প
মূল প্রশ্ন
একজন মানুষ বা একটি ছোট দল কি সত্যিই সমাজ পরিবর্তন করতে পারে?
আলোচ্য
· খাদিজা (রা.)
· আবু বকর (রা.)
· আলী (রা.)
· যায়েদ (রা.)
· দারুল আরকাম
ক্যাম্পাস সংযোগ
বন্ধু নির্বাচন, স্টাডি সার্কেল, ছোট উদ্যোগের শক্তি।
---
৫ম পাঠচক্র
যখন সবাই বিরোধিতা করে—মক্কা থেকে ধৈর্য ও দৃঢ়তার শিক্ষা
মূল প্রশ্ন
মানুষের সমালোচনা, বিদ্রূপ ও চাপের মধ্যে ঈমান নিয়ে কীভাবে টিকে থাকব?
আলোচ্য
· নির্যাতন
· সামাজিক বয়কট
· তায়েফ
· সবরের প্রকৃত অর্থ
ক্যাম্পাস সংযোগ
Peer Pressure, পরিচয় সংকট, ইসলামী মূল্যবোধ ধরে রাখা।
---
৬ষ্ঠ পাঠচক্র
রাসূল ﷺ কীভাবে মানুষ গড়েছিলেন?—দাওয়াহ ও তারবিয়াহর শিল্প
মূল প্রশ্ন
মানুষকে বদলানো কি বক্তৃতা দিয়ে সম্ভব?
আলোচ্য
· ব্যক্তিভেদে দাওয়াহ
· ভালোবাসা ও সম্পর্ক গড়া
· ধাপে ধাপে পরিবর্তন
· সাহাবিদের গড়ে তোলার পদ্ধতি
ক্যাম্পাস সংযোগ
বন্ধু, রুমমেট ও সহপাঠীদের কাছে দাওয়াহ।
---
৭ম পাঠচক্র
হিজরত—পরিকল্পনা, ত্যাগ ও আল্লাহর উপর ভরসার শিক্ষা
মূল প্রশ্ন
জীবনের বড় সিদ্ধান্ত কীভাবে নিতে হয়?
আলোচ্য
· হিজরতের প্রস্তুতি
· কৌশল ও তাওয়াক্কুল
· সাওর গুহা
· নতুন শুরু করার মানসিকতা
ক্যাম্পাস সংযোগ
ক্যারিয়ার, পরিবেশ নির্বাচন, জীবনের কঠিন সিদ্ধান্ত।
---
৮ম পাঠচক্র
মদিনা—একটি আদর্শ সমাজ গঠনের নববী মডেল
মূল প্রশ্ন
শুধু ভালো মানুষ হলেই কি ভালো সমাজ তৈরি হয়?
আলোচ্য
· মসজিদে নববী
· মুহাজির–আনসার ভ্রাতৃত্ব
· মদিনা সনদ
· সামাজিক দায়িত্ব
ক্যাম্পাস সংযোগ
সংগঠন, ক্লাব, হলজীবন, ক্যাম্পাস সংস্কৃতি।
---
৯ম পাঠচক্র
উহুদ ও হুদাইবিয়া—ব্যর্থতা, ধৈর্য ও দূরদর্শিতার শিক্ষা
মূল প্রশ্ন
ব্যর্থতা ও আপাত পরাজয় কি সবসময় পরাজয়?
আলোচ্য
উহুদ থেকে
· শৃঙ্খলার গুরুত্ব
· ভুলের মূল্য
· আত্মসমালোচনা
হুদাইবিয়া থেকে
· কৌশলগত ধৈর্য
· দীর্ঘমেয়াদি চিন্তা
· আবেগ নয়, প্রজ্ঞা
ক্যাম্পাস সংযোগ
পরীক্ষায় ব্যর্থতা, সংগঠনের সংকট, মতবিরোধ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
---
১০ম পাঠচক্র
মক্কা বিজয় থেকে বিদায় হজ—একজন মুসলিমের জীবনদর্শনের পরিপূর্ণতা
মূল প্রশ্ন
জীবনের শেষ পর্যন্ত একজন মুসলিমের লক্ষ্য কী?
আলোচ্য
· ক্ষমা ও বিনয়
· বিজয়ের নৈতিকতা
· মানব মর্যাদা
· বিদায় হজের মৌলিক বার্তা
· কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা
ক্যাম্পাস সংযোগ
নেতৃত্ব, সামাজিক দায়িত্ব ও আজীবন ইসলামের পথে চলার অঙ্গীকার।
সিরাতের দীর্ঘ এ জার্নিতে আপনাকে স্বাগতম! সীরাহের আলোয় উদ্ভাসিত হোক গোটা জীবন।