বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন

বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন জ্ঞান★শৃঙ্খলা★স্বেচ্ছাসেবক

“পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত জীবন গড়ি” - এই মূল প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রতিরোধমূলক সতর্ক...
27/08/2026

“পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত জীবন গড়ি” - এই মূল প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রতিরোধমূলক সতর্কতা ও সচেতনতা র‍্যালি।
সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান স্যারের অংশগ্রহণে বিএনসিসি নৌ উইং এর সচেতনমূলক কার্যক্রম ও বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ সম্পাদিত হয়।

23/08/2026
গত ১২ই আগস্ট, ২০২৬ ইং তারিখ রমনা রেজিমেন্টের আয়োজনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহনের মাধ্যমে ...
15/08/2026

গত ১২ই আগস্ট, ২০২৬ ইং তারিখ রমনা রেজিমেন্টের আয়োজনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহনের মাধ্যমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চত্বরে উক্ত রক্তদান কর্মসূচি পরিচালিত হয়।

গত ৬ জুলাই, ২০২৬ ইং তারিখ নিয়মিত ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদবীতে পদো...
08/08/2026

গত ৬ জুলাই, ২০২৬ ইং তারিখ নিয়মিত ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদবীতে পদোন্নতির জন্য লিখিত, মৌখিক ও মাঠ পর্যায়ে (ড্রিল ও টার্ন আউট বিয়ারিং) পরীক্ষা গ্রহণ করা হয়। বিএনসিসি নৌ শাখার সম্মানিত পিইউও লাকী রানী হালদার ম্যাম ও সামরিক প্রশিক্ষক হিসেবে ওয়ারেন্ট অফিসার কাজী স্যার ও পিও জিআই জয়নুল স্যার উপস্থিত থেকে ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা গ্রহণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

23/07/2026

রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি-কে বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভের পর তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

গত ৬ই জুলাই,২০২৬ হতে ১০ই জুলাই,২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ সম্পন্ন হয়। এতে জঙ্গল এলাক...
14/07/2026

গত ৬ই জুলাই,২০২৬ হতে ১০ই জুলাই,২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ সম্পন্ন হয়। এতে জঙ্গল এলাকায় সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, যুদ্ধ-প্রস্তুতি এবং কৌশলগত মহড়া পরিচালিত হয়।

❝৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড❞ এর অধীনে ৫১ বিএনসিসি ঢাকা ফ্লোটিলার ২০জন ক্যাডেট উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে। যেখানে বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর ৩ জন চৌকস ক্যাডেট অন্তর্ভুক্ত ছিল। উক্ত প্রশিক্ষণটি গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট এলাকায় পরিচালিত হয়।
ক্যাডেটদের জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের বিভিন্ন কৌশলমূলক পদক্ষেপ প্রদর্শন করা হয়।

মহড়া চলাকালীন ১৩ জুলাই ২০২৬ইং তারিখ, বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে পৌঁছান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়া চলাকালে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাঁকে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি, কৌশলগত সক্ষমতা এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

গত ১০ই জুলাই, ২০২৬ইং তারিখ সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা (১৯৬২ হতে ২০২৬ সাল) অনুষ্ঠিত হয়। উক...
12/07/2026

গত ১০ই জুলাই, ২০২৬ইং তারিখ সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা (১৯৬২ হতে ২০২৬ সাল) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কার্যক্রমে বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর ক্যাডেটগণ অংশগ্রহণ করে।

গতকাল ২৯ শে জুন,২০২৬ ইং তারিখ (সোমবার) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ❝মেধা, বিজ্ঞান, ...
30/06/2026

গতকাল ২৯ শে জুন,২০২৬ ইং তারিখ (সোমবার) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ❝মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ❞ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘National Level Startup, Science Project and Innovation Idea Showcasing’ এবং ‘Tree Plantation Launching Program’-এর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)- এর চৌকস ক্যাডেটগণ। যেখানে সেনা, নৌ ও বিমান - ৩ উইং এর সমন্বয়ে ৪১০ জন ক্যাডেটসহ সম্পূর্ণ অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন ক্যাডেট উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘National Level Startup, Science Project and Innovation Idea Showcasing’-এর উদ্বোধন করেন, বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তিনি উদ্ভাবন, বিজ্ঞানমনস্কতা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সচেতন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত ন্যাশনাল প্রোগ্রামে বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর ২৭ জন ক্যাডেট অংশগ্রহণ করেন এবং নিজেদের দক্ষতার পরিচয় দেন।

আজ ২৫শে জুন, ২০২৬ ইং তারিখ মিরপুর ক্যান্টনমেন্টের অন্তর্ভুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর  ❝৬ স্বতন্ত্র এডি ব্রিগেড❞  এর প্রশিক...
25/06/2026

আজ ২৫শে জুন, ২০২৬ ইং তারিখ মিরপুর ক্যান্টনমেন্টের অন্তর্ভুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ❝৬ স্বতন্ত্র এডি ব্রিগেড❞ এর প্রশিক্ষণ পরিদর্শন করে বিএনসিসি ক্যাডেটগণ।

উক্ত পরিদর্শনে বাংলাদেশ এয়ার ডিফেন্স, কমান্ড সেক্টর, এয়ার মিসাইল,স্কাই গার্ড, রাডার জোন ইত্যাদি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। যেখানে ৫১ বিএনসিসি ঢাকা ফ্লোটিলার হয়ে বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন এর ১০ জন চৌকস ক্যাডেট অংশগ্রহণ করে।

Happy Birthday!!To our respected Platoon Commander and BNCCOSub-Lieutenant Md. Faruk Dhali Sir.Govt. Bangla College Plat...
22/06/2026

Happy Birthday!!

To our respected Platoon Commander and BNCCO
Sub-Lieutenant Md. Faruk Dhali Sir.
Govt. Bangla College Platoon, 51 BNCC Dhaka Flotilla, Naval Wing

For a long time, you have guided, directed, and looked after us like a guardian. We're grateful for that.
On this special day, we wish you good health and a long life.

Address

Dhaka

Telephone

+8801580347875

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিএনসিসি নৌ উইং, সরকারি বাঙলা কলেজ প্লাটুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category