26/09/2026
বিদায়সংবর্ধনা এবং সাবেক ও বর্তমান ক্যাডেটদের মিলন মেলা ২০২৬।
গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনে অনুষ্ঠিত হয় পিইউও মাহফিল আরা বেগম এবং পিইউও আসমা খানম ম্যামদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ মহোদয় ,উপাধ্যক্ষ,ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি সহ বর্তমান পি ইউ ও গণ। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সাবেক ও বর্তমান ক্যাডেটদের মিলনমেলার সম্মেলন ঘটে। ২০০১ সাল থেকে বর্তমান পর্যন্ত সকল ক্যাডেট আন্ডার অফিসার এবং প্লাটুন ইনচার্জ হিসেবে যারা ছিলেন তারা একত্রিত হয়ে একটি সুন্দর দিনের সমাপ্তি করেন।
অনুষ্ঠানের সাথে জড়িত সকল ক্যাডেটদের আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলার জন্য। ধন্যবাদ সকল সাবেক সিনিয়রদের, আপনাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলার জন্য।