বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (Bangladesh Students' Union) বিপ্লবী ধারার স্বাধীন ছাত্র গণসংগঠন।

শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র, মানবতা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় ছাত্র ইউনিয়ন-এর পতাকা তলে সমবেত হোন।সদস্য আবেদন ফর্ম:https://f...
17/08/2026

শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র, মানবতা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় ছাত্র ইউনিয়ন-এর পতাকা তলে সমবেত হোন।

সদস্য আবেদন ফর্ম:
https://forms.gle/iM8yTyfpbiwJExBz8

ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এই ভূখণ্ডের প্রথম অসাম্প্রদায়িক ছাত্র গণসংগঠন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণ থেকে ১৪৪ ধারা ভঙ্গের মিছিলের নেতৃত্বদানকারী ছাত্র নেতৃত্বের নেতৃত্বে ১৯৫২ সালের ২৬ এপ্রিল প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, যা আজকের বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

জন্মলগ্ন থেকেই ছাত্র ইউনিয়ন এ দেশের মুক্তিসংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানের পাশাপাশি শিক্ষার অধিকার আদায়; একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়ন; সমাজপ্রগতি তথা একটি শোষণ-বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লড়াই করে আসছে।

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, '৬২-র শিক্ষা আন্দোলন, '৬৯-র গণ-অভ্যুত্থান, '৭১-র মহান মুক্তিযুদ্ধ, '৯০-র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, ২০০৭ এর আগস্ট ছাত্র বিদ্রোহ, '১৩-র গণজাগরণ মঞ্চ, '১৫-র ধর্ষণ ও নিপিড়নবিরোধী আন্দোলন, '২৪-র গণ-অভ্যুত্থানে ছাত্র ইউনিয়ন সামনের সারিতে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে। মহান মুক্তিযুদ্ধে ন্যাপ ও কমিউনিস্ট পার্টির সাথে যৌথভাবে ২০ হাজার সদস্যের প্রশিক্ষিত গেরিলা বাহিনী গঠন করে ছাত্র ইউনিয়ন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।

শিক্ষার অধিকার আদায়, সাম্রাজ্যবাদ-সন্ত্রাস-স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে ছাত্র ইউনিয়ন। লড়াই, সংগ্রাম ও শত শহীদের রক্তে গড়ে উঠেছে ছাত্র ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব।

ছাত্র ইউনিয়ন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : bsu1952.org.bd

সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র ইউনিয়নের সাথে সংযুক্ত হতে:
ফেসবুক: Bangladesh Students' Union
ইন্সটাগ্রাম: instagram.com/bsu1952.org.bd
এক্স (টুইটার): x.com/bsu1952

এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।
01/07/2026

এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।

সংবাদ বিজ্ঞপ্তি ১৬ জুন, ২০২৬প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি ধার্যের নিন্দা ছাত্র ইউনিয়নের, অবিলম্বে ফি ধার্যের সিদ্ধান্ত ...
16/06/2026

সংবাদ বিজ্ঞপ্তি
১৬ জুন, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি ধার্যের নিন্দা ছাত্র ইউনিয়নের,
অবিলম্বে ফি ধার্যের সিদ্ধান্ত বাতিল এবং সঙ্গীত ও চারু-কারুকলার শিক্ষক নিয়োগের দাবি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি ধার্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল এবং প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও চারু-কারুকলার শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি ধার্যের মত অবিবেচক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, " সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা সচিব প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি ধার্যের কথা জানিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার খরচ মেটানোর দোহায় দিয়ে ফি ধার্য করা হচ্ছে। এর ভেতর দিয়ে সরকারের দেউলিয়াত্ব ও শিক্ষাকে পণ্য হিসেবে দেখার মানসিকতা ফুটে উঠেছে। আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাই। প্রাথমিক বিদ্যালয়ে কোন অবস্থাতেই পরীক্ষার ফি ধার্য করা চলবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, যা ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। কিন্তু কয়েকদিন যেতেই আমরা জানতে পারলাম মন্ত্রিপরিষদ নাকি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলার শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে সম্মত হয়নি! এটিও সরকারের মৌলবাদ তোষণের ফল। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরোধিতা করেই জনগণ তাদের ভোট দিয়েছে। মৌলবাদের কাছে নতজানু মনোভাব দেখানোর জন্য জনগণ আপনাদের নির্বাচিত করেনি। অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করতে হবে। একইসাথে আগামী অর্থবছরে শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত ও পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা ফিরিয়ে আনতে হবে। সরকার জনদাবির প্রতি কর্ণপাত না করলে তার পরিণতি ভালো হবে না।"

বার্তা প্রেরক,

মেরাজ খান আদর
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

শোষণের কৃপাণ ভেঙ্গে উৎসব আসুক ফিরেঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক
27/05/2026

শোষণের কৃপাণ ভেঙ্গে উৎসব আসুক ফিরে

ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক

Hands off CubaCuba is not aloneDenouncing illegal US indictment of Raul Castro
25/05/2026

Hands off Cuba
Cuba is not alone

Denouncing illegal US indictment of Raul Castro

আসন্ন বাজেটে জনগণের উপর পরোক্ষ করের বোঝা কমাও
22/05/2026

আসন্ন বাজেটে জনগণের উপর পরোক্ষ করের বোঝা কমাও

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, ছাত্র ও জন সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছ...
20/05/2026

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, ছাত্র ও জন সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা।
20/05/2026

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা।

সাম্যবাদী ভিয়েতনামের জনক কমরেড হো চি মিনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা।Tribute and red salute to Comrade Ho Chi Minh on his b...
19/05/2026

সাম্যবাদী ভিয়েতনামের জনক কমরেড হো চি মিনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা।

Tribute and red salute to Comrade Ho Chi Minh on his birth anniversary.

শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে,প্রাথমিকে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং শারীরিক শিক্ষক ও...
16/05/2026

শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে,প্রাথমিকে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং শারীরিক শিক্ষক ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে হবে,একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে উক্ত দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাষ্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ'র সঞ্চালনায় বক্তব্য বাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সালমান রাহাত,স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সুজন, কেন্দ্রীয় সংসদের সদস্য ও মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি প্রশান্ত কৈরী।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share