02/07/2023
♠ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ভাই ও বোনদের ঈদ♠
♣ নিজের অন্যান্য সব চাকুরিজীবী এবং ব্যবসায়ী বন্ধুরা যখন ঈদের কেনাকাটায় ব্যাস্ত; একজন ছাত্রদল কর্মী তখন ঈদে বাড়ি যাওয়ার ভারার টাকা কিভাবে জোগাড় করবে সেটা নিয়ে চিন্তিত।
♣ নিজের চেয়ে খারাপ রেজাল্ট করা বন্ধুটি যখন তার মা-বাবার জন্য পাঞ্জাবী-শাড়ী কেনায় ব্যাস্ত; একজন ছাত্রদল কর্মী তখন তার মা-বাবার কাছে নিজের খরচের টাকা কিভাবে চাইবে সেটা নিয়ে চিন্তিত।
♣ প্রতিষ্ঠিত বন্ধুরা যখন তাদের প্রিয়তমা স্ত্রী অথবা গার্লফ্রেন্ডের জন্য দামী গিফট কেনায় ব্যাস্ত;
সদ্য জেলখেটে বের হওয়া একজন ছাত্রদল কর্মী তখন তার মেস ভাড়া, বুয়ার বেতন ইত্যাদি কিভাবে পরিশোধ করবে সেটা নিয়ে চিন্তিত।
♣ বহু কষ্টে বাড়ি যাওয়ার পর শৈশবের বন্ধুরা একসাথে বসে যখন তাদের জীবনের ভবিষ্যত পরিকল্পনার কথা বলে যাচ্ছে; ছাত্রদল কর্মীটি তখন চুপচাপ আনমনে বসে পরবর্তী বিক্ষোভ মিছিলের ছক কষায় ব্যাস্ত।
♣ বাড়ি থেকে ফেরার পথে বন্ধুরা যখন যে যার মা-বাবার হাতে টাকা দিয়ে আসছে; ছাত্রদল কর্মীটি তখন মা,বাবা,অথবা তার বড় ভাইয়ের কাছে আবাসস্থলে ফেরার ভাড়া চাইতে গিয়ে বকুনি শুনছেন।
♠♠ প্রতিটি ছাত্রদল কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ ঢাকার সব নামিদামি কলেজ/ ইন্সটিটিউট, বিশ্ববিদ্যালয় থেকে ভাল রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন/পোস্ট গ্রাজুয়েশন করা।
চাকুরী, ব্যবসা, গার্লফ্রেন্ড, বিয়ে সব বাদ দিয়ে এরা জিয়া পরিবার এবং রাজপথ টাকেই ভালবাসা হিসেবে বেছে নিয়েছে। অথচ এরা নিজেরাই জানেনা যে কখনো এই ভালবাসার মূল্য পাবে কিনা! নিজের অনিশ্চিত জীবনকে হাতের মুঠোয় রেখে
শহীদ জিয়ার স্মরণে
ভয় করিনা মরণে,
আমার নেত্রী আমার মা
বন্দি থাকতে দিবো না,
তারেক রহমান বীরের বেশে
আসবে ফিরে বাংলাদেশে।
স্লোগানে স্লোগানে রাজপথ উত্তপ্ত করে রাখা ছেলেটাই বুক ফুলিয়ে গর্ব করে বলে, আমি একজন ছাত্রদল কর্মী। দল পাগল ছাত্রদলের এই অকুতভয় যোদ্ধাদের হাত ধরেই ইনশা'আল্লাহ্ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে এবং চূড়ান্ত বিজয় আসবেই।
collect