Rapid Action Battalion - RAB Online Media Cell

Rapid Action Battalion - RAB Online Media Cell Rapid Action Battalion or RAB, is an elite anti-crime and anti-terrorism unit of the Bangladesh Police.
(3)

র‍্যাব-১৫ এর সফল মানব পাচার বিরোধী অভিযানটেকনাফ ইউনিয়নের শিলখালী ৩নং ওয়ার্ড এলাকায় র‍্যাব-১৫, সিপিসি-২ কর্তৃক পরিচালিত য...
29/10/2025

র‍্যাব-১৫ এর সফল মানব পাচার বিরোধী অভিযান

টেকনাফ ইউনিয়নের শিলখালী ৩নং ওয়ার্ড এলাকায় র‍্যাব-১৫, সিপিসি-২ কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে মানব পাচারের শিকার মোট ২৪ জন ভিকটিম (০৫ জন পুরুষ, ১০ জন মহিলা ও ০৯ জন শিশু) উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের এ ধরনের অভিযান মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

#র‍্যাব১৫ #মানবপাচার_বিরোধী_অভিযান

সিলেটের গোলাপগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও ভুয়া ডাক্তার পদবী ব্যবহারের দায়ে ০২ জনকে মোট ১,২০,০০০/- টাকা জরিমানা করেছে...
28/10/2025

সিলেটের গোলাপগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও ভুয়া ডাক্তার পদবী ব্যবহারের দায়ে ০২ জনকে মোট ১,২০,০০০/- টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

🔹 অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোলাপগঞ্জ সিলেট মহোদয় উপস্থিত ছিলেন।
🔹 র‌্যাব-৯ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

#র‌্যাব #অভিযান #সিলেট #গোলাপগঞ্জ #ভুয়াডাক্তারবিরোধীঅভিযান #মেয়াদোত্তীর্ণঔষধ #জনস্বার্থে_র‌্যাব #বাংলাদেশ

র‌্যাবের মাদকবিরোধী অভিযান চলমান র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৮.০০ ...
28/10/2025

র‌্যাবের মাদকবিরোধী অভিযান চলমান

র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাটের হাতিবান্ধা থানার পূর্ব কাদমা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৬৩৭ বোতল ESKuf ও ৪.১৫০ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

👉 র‌্যাবের দৃঢ় অঙ্গীকার — “মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।” 🇧

#র‌্যাব #মাদকবিরোধীঅভিযান #মাদকমুক্তবাংলাদেশ #রংপুর #লালমনিরহাট #বাংলাদেশ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযানকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসন ও র‌্য...
27/10/2025

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে ১১ জন দালালকে আটক করা হয়েছে।
🔹 রোগী সেবা নিশ্চিতে হাসপাতাল এলাকা দালালমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
🔹 র‌্যাব সর্বদা জনগণের সেবা ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

#দালালবিরোধীঅভিযান #জনসেবায়র‍্যাব

মানবপাচার বিরোধী অভিযানে র‌্যাব-১৫ এর সাফল্যকক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহ...
27/10/2025

মানবপাচার বিরোধী অভিযানে র‌্যাব-১৫ এর সাফল্য

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনী অভিযান পরিচালনা করে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

🔹 উদ্ধারকৃতদের মধ্যে ১ জন বাংলাদেশি নাগরিক ও ২১ জন রোহিঙ্গা (পুরুষ, নারী ও শিশু) রয়েছে।
🔹 অভিযানে অংশ নেওয়া র‌্যাবের চৌকস টিম প্রায় তিন ঘন্টা দূর্গম পাহাড়ে অভিযান চালায়।
🔹 মানবপাচারকারী চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

💬 র‌্যাব মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে বদ্ধপরিকর।

#মানবপাচারবিরোধীঅভিযান

র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ৪০ কে...
26/10/2025

র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ৪০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

#মাদক #মাদকবিরোধীঅভিযান #র‍্যাব #র‍্যাব৯ #ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর #বাংলাদেশ

26/10/2025

চট্টগ্রামে র‍্যাব-৭, ঢাকায় র‍্যাব -১০, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই ও দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা

👉 অবৈধ ও নিষিদ্ধ পলিথিন উৎপাদন এবং নকল বিএসটিআই লোগো ব্যবহার করে পানি বিক্রির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে শাস্তি প্রদান করা হয়েছে।
👉 খাজা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ১,৬৭৫ কেজি পলিথিন জব্দ, দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও কারখানা সিলগালা।
👉 Everpure Drinking Water প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা।
👉 চকবাজারের কামালবাগ এলাকায় ৩টি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা অর্থদণ্ড, একটি কারখানা সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









25/10/2025

শরীয়তপুরে ক্লুলেস খুনের রহস্য উদঘাটন

র‍্যাবের গোয়েন্দা তৎপরতায় শরীয়তপুরের পালং থানা এলাকায় ফ্ল্যাটে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে।
ঘটনায় জড়িত মূল আসামি শাহিন ইসলাম ও সহযোগীকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-১০, ঢাকা।

র‍্যাবের নিরলস অভিযান ও পেশাদার গোয়েন্দা কার্যক্রমের ফলেই ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে।

#র‍্যাব #শরীয়তপুর #হত্যা_মামলার_রহস্য_উদ্ঘাটন

24/10/2025

করিমগঞ্জে পিতা হত্যা মামলার মূল আসামি গ্রেফতার
র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে পিতা হত্যা মামলার প্রধান আসামিকে।
ন্যায়বিচার নিশ্চিত করতে র‌্যাবের অভিযান অব্যাহত। ⚖️💪

23/10/2025

বাংলাদেশ পুলিশের অভিজাত এক বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। যা লোকমুখে 'র‍্যাব' নামেই বেশি পরিচিত। জন্মলগ্ন থেকেই এই নামটি অপরাধীদের কাছেও বিশেষ ভাবনার কারণ হয়ে দাঁড়ায়।

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিঃ আইজিপি একেএম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি মহোদয়।

#একেএমশহিদুররহমান #মুখোমুখি #ঠিকানায়খালেদমুহিউদ্দীন #খালেদমুহিউদ্দীন #ঠিকানা

র‍্যাব-৯ এর মাদকবিরোধী সফল অভিযান গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে র‍্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে ১০৫ ...
21/10/2025

র‍্যাব-৯ এর মাদকবিরোধী সফল অভিযান
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে র‍্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে ১০৫ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র‍্যাবের এ অভিযান অব্যাহত থাকবে। 🇧

#র‍্যাব৯ #মাদকবিরোধীঅভিযান #র‍্যাব

Address

Old Cargo Admin Building, Dhaka Airport Premises, Near Gate No.8
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Rapid Action Battalion - RAB Online Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rapid Action Battalion - RAB Online Media Cell:

Share