10/08/2026
Ramesa Anjum Roshni আমাদের ছোট বোন। সে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেত্রী এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে অনলাইনে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে। সম্প্রতি রিলস প্রতিযোগিতার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর দেখা করার সুযোগ হয়।
আজ আমাদের সেই বোন রামিসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তি, সালাউদ্দিন আহম্মোকের ফেসবুক পেজের মাধ্যমে ধর্ষণের হুমকির শিকার হচ্ছে। রাষ্ট্রের আইন কি আজ এক উগ্রবাদীর কাছে জিম্মি হয়ে পড়েছে? এই নারীবিদ্বেষী ব্যক্তিটি প্রতিনিয়ত নারীদের প্রতি তীব্র বিষোদ্গার ছড়াচ্ছে এবং চরম কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে।
বাংলাদেশের রাজনীতিতে এমনিতেই নারীদের অংশগ্রহণ অত্যন্ত সীমিত। সেখানে যদি নারীরা এভাবে প্রতিনিয়ত সাইবার বুলিং ও হুমকির শিকার হয়, তবে অদূর ভবিষ্যতে রাজনীতি পুরোপুরি নারীশূন্য হয়ে পড়বে। তাই আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজনীতিতে তাঁদের অংশগ্রহণ টিকিয়ে রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এই ডিজিটাল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।