অভি'স GK

অভি'স GK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অভি'স GK, Public School, Dhaka.

সাফল্যের জন্য তোমাকে ৩টি বিষয় মনে রাখতে হবে- ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।মনে রাখবে,পরিশ্রম এবং নিষ্ঠা থাকলে যে কোন কিছুই সম্ভব।

একদম!হাল ছাড়া যাবেনা।
18/08/2026

একদম!
হাল ছাড়া যাবেনা।

17/08/2026

🔶 SDG (Sustainable Development Goals) এর ১৭টি লক্ষ্য মনে রাখার উপায়:

🔹 প্রেক্ষাপট ১:

একজন (১) ❝দরিদ্র❞ বালকের (২) ❝ক্ষুধা-মুক্তি❞ না হওয়ায় সে (৩) ❝সুস্বাস্থ্য❞ নিশ্চিত করতে পারেনি। এইজন্য সে (৪) ❝মানসম্মত শিক্ষা❞ গ্রহণ করতে পারেনি, যার জন্য সে জানেনা (৫) ❝নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা❞ কী?

▫️লক্ষ্য ১: সব ধরনের দারিদ্র্যের অবসান।
▫️লক্ষ্য ২: ক্ষুধা মুক্তি, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষির উন্নয়ন।
▫️লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা।
▫️লক্ষ্য ৪: অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা।
▫️লক্ষ্য ৫: জেন্ডার সমতা অর্জন ও নারীর ক্ষমতায়ন।

🔹 প্রেক্ষাপট ২:

সকলের জন্য (৬) ❝নিরাপদ পানি❞, (৭) ❝টেকসই জ্বালানি❞ ও (৮) ❝অর্থনৈতিক প্রবৃদ্ধির❞ জন্য (৯) ❝উদ্ভাবন ও অবকাঠামো❞ একান্ত জরুরি। এর মাধ্যমেই সম্ভব (১০) ❝বৈষম্য বিলোপ❞ করা।

▫️লক্ষ্য ৬: নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা।
▫️লক্ষ্য ৭: সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক জ্বালানি।
▫️লক্ষ্য ৮: টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মর্যাদাপূর্ণ কাজ।
▫️লক্ষ্য ৯: টেকসই শিল্পায়ন, উদ্ভাবন ও অবকাঠামো।
▫️লক্ষ্য ১০: বৈষম্য হ্রাস।

🔹 প্রেক্ষাপট ৩:

(১১) ❝শহরে❞ (১২) ❝ভোগ❞ বাড়ায় (১৩) ❝জলবায়ুতে❞ বিরূপ প্রভাব পড়েছে। ফলে (১৪) ❝জলজ জীবন❞ ও (১৫) ❝স্থলজ জীবন❞ বাধাগ্রস্থ হচ্ছে। এই অবস্থায় (১৬) ❝শাস্তি ও ন্যায়বিচারের❞ জন্য সকলের (১৭) ❝অংশীদারিত্ব❞ দরকার।

▫️লক্ষ্য ১১: টেকসই শহর ও জনবসতি।
▫️লক্ষ্য ১২: দায়িত্বশীল ভোগ ও উৎপাদন।
▫️লক্ষ্য ১৩: জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ।
▫️লক্ষ্য ১৪: জলজ জীবনের সুরক্ষা ও টেকসই ব্যবহার।
▫️লক্ষ্য ১৫: স্থলজ জীবনের সুরক্ষা ও বন ব্যবস্থাপনা।
▫️লক্ষ্য ১৬: শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
▫️লক্ষ্য ১৭: টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব।

©

13/08/2026

সরকারি দায়িত্বে মন্ত্রীর পরিবর্তন:

১। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী: সালাহউদ্দিন আহমেদ।
২। স্বরাষ্ট্রমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

01/08/2026

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট:

১। জোটটির নাম: Multinational Maritime Defense Alliance.
২। ঘোষণা করেন: ৩০ জুলাই, ২০২৬।
৩। সদর দপ্তর: রিয়াদ, সৌদি আরব।
৪। এটি একটি প্রতিরক্ষামূলক জোট।
৫। সদস্য দেশ: ১৪টি। যথা: বাংলাদেশ, সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস।
৬। মূল লক্ষ্য: বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর (রেড সি) এবং গালফ অব এডেনে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা। বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

বিসিএস লিখিত অংশের পরিমার্জিত সিলেবাস।
31/07/2026

বিসিএস লিখিত অংশের পরিমার্জিত সিলেবাস।

বিসিএস প্রিলির পরিমার্জিত সিলেবাস।
31/07/2026

বিসিএস প্রিলির পরিমার্জিত সিলেবাস।

23/07/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুসারে, স্পীকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।

23/07/2026

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
সংবিধানের ১২৩নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৬০-৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
সহজ সংবিধান

17/07/2026

🔥 ২০২৫-২৬ অর্থবছরের আপডেট তথ্য জেনে নিন:

🔹 মাথাপিছু আয় — ৩০২০ মার্কিন ডলার।
🔹 মাথাপিছু জিডিপি — ২৮৮৬ মার্কিন ডলার।
🔹 জিডিপির আকার — ৫০১ বিলিয়ন ডলার।
🔹 জিডিপির প্রবৃদ্ধি — ৪.১৪%।
🔹 সেবা খাতে প্রবৃদ্ধি — ৪.৫৯% (সবচেয়ে বেশি)।
🔹 শিল্প খাতে প্রবৃদ্ধি — ২.৮৬%।
🔹 কৃষি খাতে প্রবৃদ্ধি — ২.৭৮%।

▫️২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি কমলেও শিল্প খাতে বেড়েছে।

🔹 বেসরকারি বিনিয়োগ অনুপাত — ২১.৫৩%।

➡️ ব্যাংক সংক্রান্ত আপডেট তথ্য

🔸 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ — ৩৭.৫৮ বিলিয়ন ডলার; ৩২.৯৩ বিলিয়ন ডলার (IMF BPM6 মতে) [জুন, ২০২৬ রিপোর্ট]
🔸 Policy Rate (Repo Rate) — 10.00%।
🔸 SLF Rate — 11.50%।
🔸 SDF Rate — 7.50%।
🔸 Bank Rate — 4.00%।
🔸 SLR — Traditional Bank - 13%, Islamic Bank - 5.5%।
🔸 CRR (Cash Reserve Ratio) — 4%।

[তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) রিপোর্ট (২০২৫-২৬), পত্রিকা রিপোর্ট ও বাংলাদেশ ব্যাংক ]

13/07/2026

১৯৯২ সালে যুগোস্লাভিয়া ভেঙে ৫টি রাষ্ট্র গঠিত হয়।
১. স্লোভেনিয়া
২. ক্রোয়েশিয়া
৩. বসনিয়া ও হার্জেগোভিনা
৪. মেসিডোনিয়া (বর্তমান নাম উত্তর মেসিডোনিয়া)
৫. ফেডারেল রিপাবলিক অব যুগোস্লাভিয়া (সার্বিয়া ও মন্টিনিগ্রো নিয়ে গঠিত)

→ ২০০৬ সালে সার্বিয়া ও মন্টিনিগ্রো আলাদা হলে দেশের সংখ্যা হয় ৬টি।
→ ২০০৮ সালে কসোভো স্বাধীনতা ঘোষণা করলে প্রচলিত হিসাবে মোট ৭টি দেশ হয়।

Address

Dhaka
HTTPS://WWW.FACEBOOK.COM/DELOWAR.OVIKHAN

Telephone

+8801794902325

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভি'স GK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to অভি'স GK:

Shortcuts

Share

Category