Jamaat Publicity & Media

Jamaat Publicity & Media Welcome to official page of Bangladesh Jamaat-e-Islami, Central Publicity & Media Department.

শহীদ মীর কাসেম আলীর দশম শাহাদাত বার্ষিকীশহীদ মীর কাসেম আলী যেসব জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা করেছিলেন তা যুগ যুগ ধরে অ...
03/09/2026

শহীদ মীর কাসেম আলীর দশম শাহাদাত বার্ষিকী
শহীদ মীর কাসেম আলী যেসব জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা করেছিলেন তা যুগ যুগ ধরে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ : ডা. শফিকুর রহমান এমপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ, সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব মীর কাসেম আলীর অবদানের কথা স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি ২ সেপ্টেম্বর বুধবার এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “জনাব মীর কাসেম আলী আজীবন বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও ইসলামী জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সংগ্রাম করে গেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ইসলামী ব্যাংক-বীমা, বহু মসজিদ-মাদ্রাসা এবং নানাবিধ ইসলামী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। বিশেষত দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর উদ্যোগ ছিল যুগান্তকারী, যার সুফল আজও মানুষ পাচ্ছে। বাংলাদেশের জনগণ এজন্য কৃতজ্ঞচিত্তে তাঁর অবদান স্মরণ রাখবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার কারণেই আওয়ামী ফ্যাসিবাদী সরকার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ফ্যাসিবাদী সরকার তাঁর বিরুদ্ধে আনা কোনো অভিযোগই ক্যাঙ্গারু আদালতে প্রমাণ করতে পারেনি। যেসব অভিযোগ তোলা হয়েছিল, তার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু তারপরও সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে বিচারিক হত্যাকাণ্ডের নীলনকশা অনুযায়ী ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় তাঁর ফাঁসি কার্যকর করা হয়।
তিনি বলেন, তিনি দাঈ ইলাল্লাহ হিসেবে বাংলাদেশের জমিনে যে জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা করেছিলেন, তা ইনশাআল্লাহ সুদীর্ঘকাল অব্যাহত থাকবে। বাংলাদেশে ইসলামী আন্দোলনের এই নিবেদিত দায়িত্বশীল তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন জনাব মীর কাসেম আলীর শাহাদাত কবুল করেন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
তাঁর রেখে যাওয়া কাজগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

03/09/2026

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকজাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদে...
03/09/2026

মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর, বুধবার রাত ৯টায় আমীরে জামায়াতের বসুন্ধরাস্থ কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া।

সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে চলমান বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ তাঁদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন।

মাননীয় বিরোধীদলীয় নেতা ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। তিনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

03/09/2026

❝গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা জনদাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর'২৬ (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।❞
- আল্লামা মামুনুল হক
আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস

03/09/2026

“দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করুন।”
- নাসীরুদ্দীন পাটওয়ারী
মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

03/09/2026

🔴LIVE>>
লং মার্চ বাস্তবায়নে ড. রেজাউল করিমের নেতৃত্বে কারওয়ানবাজার এলাকায় প্রচার পত্র বিলি ও গণসংযোগ

02/09/2026

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের ...
02/09/2026

ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

২ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে মতবিনিময় করেছেন সম্মানিত আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ জনাব মতিউর রহমান, এটিএন নিউজের সিইই শহিদুল আজম, চ্যানেল আই’র প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজ, একাত্তর টেলিভিশনের সিইও এন্ড হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টুয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল টুয়েন্টিফোরের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম, এসএ টিভির নিউজ ইনচার্জ ওয়াহিদ মিল্টন, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, জিটিভির হেড অব নিউজ গাউসুল আজম বিপু, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন নবিন, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, মাই টিভির এডিটর ইন চিফ মাহমুদ আল ফয়সাল, বাংলা টিভির পরিচালক বার্তা মীর নূর উস শামস শান্তনু, চ্যানেল এস’র ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সুজিত চক্রবর্তী, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান কামরুজ্জামান বাবলু প্রমুখ।

পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার আমীরে জামায়াতকে উদ্ধৃত করে বলেন, আমীরে জামায়াত সমাজের বিদ্যমান জনদুর্ভোগ নিয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে রাজনীতিতে সংকট তৈরি হবে। তিনি এ ক্ষেত্রে সংসদের ভিতরে এবং বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথা তুলে ধরেছেন।

গোলাম পরওয়ার বলেন, সাংবাদিকদের মধ্য থেকে অনেকে বলেছেন, জুলাই সনদ অনুযায়ী যে গণভোট হয়েছে, সেটির বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন। তাদের আমীরে জামায়াতের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত-কোনো ভিন্নমত ছাড়াই গণভোটের রায় মেনে নেওয়া উচিত। তারা বলবে মেনে নেবো, না হয় বলবেন মেনে নেবো না। আমীরে জামায়াতকে এমন পরামর্শ দিয়েছেন ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের অনেকে।

তিনি আরও বলেন, জনজীবনের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসের সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ নানা উদাহরণ তুলে ধরে বিদ্যমান পরিস্থিতি শীর্ষ নির্বাহীদের কাছে তুলে ধরেছেন আমীরে জামায়াত। ইলেকট্রনিক মিডিয়া সংবাদ পরিবেশন ছাড়াও যে জনমত তৈরি ও জাতীয় ঐকমত্য তৈরিতে ভূমিকা রাখতে পারে, সেটিও তুলে ধরেছেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেছেন, সংবাদ পরিবেশন যেমন একটি দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। জামায়াতের জন্য কোনো ভালো পরামর্শ কিংবা কোনো ত্রুটির বিষয়ে খোলামেলা জানানোর আহ্বান জানিয়েছেন আমীরে জামায়াত।

গোলাম পরওয়ার বলেন, ইলেকট্রনিক মিডিয়ায় বিদ্যমান নানা সমস্যার বিষয়ে শীর্ষ নির্বাহীরা কথা বলেছেন। তারা বলেছেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, সেসব সুবিধা ইলেকট্রনিক মিডিয়ায় নেই। বেতন কাঠামো নাই, ওয়েজ বোর্ড নাই, সেখানে কোনো কাঠামোগত অবস্থান নাই এবং তাদের নিরাপত্তার প্রশ্নও তারা তুলে ধরেছেন। আমীরে জামায়াত এসব সমস্যার বিষয়ে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কথা বলার ও তুলে ধরার পরামর্শ দিয়েছেন। তাহলে জামায়াত এখানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেছেন আমীরে জামায়াত।

তিনি আরও জানান, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বলেছেন, বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াত যে ভূমিকা রাখছে, তা অতীতের যেকোনো সময়ের তুলনায় গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমীরে জামায়াত আশ্বস্ত করেছেন, সংসদের ভিতরে এবং বাইরে দেশের ও জনগণের স্বার্থে সকল ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে আমরা অবস্থান নেবো এবং সেটি হবে- অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। আমরা রাজপথের সকল আন্দোলনই নন-ভায়োলেন্ট করতে চাই। সাংবাদিকরা ভালো ভালো রাজনৈতিক কর্মসূচির পরামর্শ দিয়েছেন, বলেন গোলাম পরওয়ার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ ও জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন প্রমুখ।

02/09/2026

🔴LIVE...
ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি'র মতবিনিময়

🗒️০২ সেপ্টেম্বর ২০২৬। বুধবার। বেলা ১১:৩০ টা
📍২৯ মিন্টো রোড, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন, ঢাকা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী
www.jamaat-e-islami.org

Address

505, Elephant Road, Bara Moghbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Publicity & Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamaat Publicity & Media:

Shortcuts

Share