13/08/2024
১৫ বছরে ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকা লুট।
২০০৮ থেকে ২০২৩ এই ১৫ বছরে ২৪টি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ১২ শতাংশ বা জিডিপি’র দুই শতাংশের সমান। অন্যদিকে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকায়।
দৈনিক মানবজমিন,
ঢাকা, ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার,
২৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ সফর ১৪৪৬ হিঃ