13/08/2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী
হ্যাপি বই পড়তে খুব ভালোবাসে। অথচ প্রায় দুই বছর হলো ওর বই পড়া হয় না—বিশেষ করে ওর বাবার ক্যান্সার ধরা পড়ার পর থেকে বই যেন ধীরে ধীরে ওর জীবন থেকে দূরে সরে গেছে।
আমার আর ওর পরিচয়ের শুরুটাও হয়েছিল বইয়ের রিভিউ নিয়ে। প্রথম ইমিউনোথেরাপিতে যাওয়ার সময়ও ও ব্যাগে করে সৈয়দ মুজতবা আলীর শবনম বইটা নিয়ে গিয়েছিল। হয়তো ভেবেছিল, এত দীর্ঘ সময় থেরাপিতে থাকতে হবে, বই পড়ে সময়টা কাটিয়ে দেবে।
কেমো শুরু হওয়ার পর প্রথমদিকে ওর খুব খারাপ লাগছিল। প্রায় এক ঘণ্টা পর যখন একটু স্বাভাবিক বোধ করলো, তখন বইটা হাতে নিয়ে পড়ার চেষ্টা করলো। কিন্তু বেশিক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকতে পারলো না। পরে আমিই ওকে কিছুক্ষণ পড়ে শুনিয়েছি। শেষ পর্যন্ত বইটা আর শেষ করা হয়নি।
প্রথম দিন ছিল বলে থেরাপিতে কতটা সময় লাগবে, সেটাও আমাদের জানা ছিল না। শেষ পর্যন্ত প্রায় ৯–১০ ঘণ্টা হাসপাতালে থাকতে হয়েছে। সময়টা ওর জন্য খুব একটা ভালো যায়নি। পরের দিন থেকে চেষ্টা করবো, থেরাপির এই দীর্ঘ সময়টুকু যেন ওর জন্য একটু স্বস্তির, একটু আনন্দের হয়।
আপনাদের মধ্যে যারা নিজেরা বা কাছের কাউকে নিয়ে এমন চিকিৎসার মধ্য দিয়ে গেছেন, তারা আমাকে একটু জানাবেন—থেরাপির সময়টা কীভাবে আরও ভালোভাবে কাটানো যায়? কী ধরনের খাবার বা ছোটখাটো কী কী জিনিস সঙ্গে রাখলে ওর শারীরিক ও মানসিকভাবে একটু ভালো লাগতে পারে?
আপনাদের অভিজ্ঞতা আমাদের জন্য অনেক কাজে আসবে। ❤️
এই পোস্টের মাধ্যমে আরেকটা বিষয়ও পরিষ্কার করতে চাই। হ্যাপির চিকিৎসার ব্যয় নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে—এত টাকা কেন লাগবে?
ওর চিকিৎসায় বর্তমানে ব্যবহৃত হচ্ছে—
Medicine:
• Inj. Pembrolizumab 100 mg
• Inj. Paclitaxel 300 mg
• Inj. Carboplatin 600 mg
• Inj. Filgrastim 30U
এর পাশাপাশি আরও কিছু প্রয়োজনীয় ওষুধ, হাসপাতাল ও পুশিং চার্জ, পরীক্ষা-নিরীক্ষাসহ অন্যান্য খরচ রয়েছে। বিশেষ করে Pembrolizumab 100 mg একটি অত্যন্ত ব্যয়বহুল ওষুধ।
আর হ্যাপির জন্য কেন এই ইমিউনোথেরাপি দেওয়া হচ্ছে—সেটাও সহজভাবে বলি আমি যতটুকু জানি।
হ্যাপির বয়স মাত্র ২৫ বছর এবং ওর রোগটি Triple-Negative Breast Cancer (TNBC)। এই ধরনের ব্রেস্ট ক্যান্সারে ER, PR ও HER2—এই তিনটি প্রচলিত রিসেপ্টর থাকে না, ফলে হরমোন থেরাপি বা HER2-targeted চিকিৎসা এখানে কার্যকর নয়।
তবে high-risk early-stage TNBC-এর ক্ষেত্রে কেমোথেরাপির সঙ্গে Pembrolizumab-এর মতো ইমিউনোথেরাপি ব্যবহার করে চিকিৎসার ফল ভালো করার শক্ত প্রমাণ রয়েছে। KEYNOTE-522-এর মতো বড় ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতেই এই চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে।
সহজভাবে বললে, কেমোথেরাপি ক্যান্সার কোষকে আক্রমণ করে, আর Pembrolizumab শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সারের বিরুদ্ধে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে।
যাদের পরিবার এই চিকিৎসার মধ্য দিয়ে গেছে, তারা বিষয়টি জানেন। আর যারা জানেন না, তারা চাইলে ওষুধের দাম সম্পর্কে গুগলে একটু খোঁজ নিতে পারেন। প্রয়োজন হলে ওষুধ কেনার ইনভয়েসও দেখাতে পারবো। আশা করি, এতে চিকিৎসার খরচ নিয়ে কারও মনে আর কোনো প্রশ্ন থাকবে না।
এখন পর্যন্ত আপনাদের যে সাহায্য, ভালোবাসা ও দোয়া পাচ্ছি, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হ্যাপি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
💳 সহায়তা পাঠানোর মাধ্যম
Agrani Bank PLC
Branch: Jahangirnagar University Branch
Account Name: MST SHAHIDA AKTER
A/C No.: 0200023010000
Routing number : 010262267
Dutch-Bangla Bank
Account Name: FAHIMA KHANAM HAPPY
A/C No.: 1371050613457
Routing number : 090264122
বিকাশ (Personal): 01812-684100/01939110505
নগদ / রকেট: 01770-399328
সবাই হ্যাপির জন্য দোয়া করবেন। ❤️
লেখা- হ্যাপির স্বামী ইমানুল ইসলাম শান্তর(জাবি ইতিহাস -৫০) ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত