Education & Solidarity Organization

Education & Solidarity Organization সার্বজনীন শিক্ষা এবং সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নের লক্ষ্য বা ভিশন নিয়ে সংগঠনটি শুরু হয়েছে। রেজি. # ০৯৯৪৪

25/08/2026

শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার আবেদন:

একজন মেধাবী ছাত্রী সদ্য HSC সম্পন্ন করেছে এবং বর্তমানে নার্সিংয়ে ভর্তি ও পড়াশোনার প্রস্তুতি নিচ্ছে। নার্সিং পড়ার মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন রয়েছে তার।
কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, সম্প্রতি তার বাবা মারা গেছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বর্তমানে তার পড়াশোনার খরচ বহন করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ফলে তার নার্সিং পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
আমরা চাই, অর্থের অভাবে যেন একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়। তাই তার নার্সিং পড়াশোনা ও শিক্ষার খরচে সহায়তার জন্য একজন/একাধিক দাতা (Donor) খুঁজছি।
আপনি নিজে সহায়তা করতে পারেন অথবা আপনার পরিচিত কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে পারেন। এককালীন অথবা নিয়মিত—যেকোনো ধরনের সহযোগিতা তার ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
📩 সহযোগিতা করতে আগ্রহী হলে অনুগ্রহ করে ইনবক্সে যোগাযোগ করুন।

লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
20/08/2026

লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

12/08/2026

“এসো পরিবার আনন্দ ও শিক্ষা ভ্রমণ: সিলেট, ৩০ জুলাই ২০২৬”
৩০ জুলাই থেকে ০১ আগস্ট ২০২৬—Education and Solidarity Organization (ESO)-এর বার্ষিক সিলেট ট্যুর ছিল আনন্দ, ভ্রমণ, পারস্পরিক বন্ধন এবং সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর সমন্বয়।
৪১ জন সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণে এই সফরে আমরা উপভোগ করেছি সিলেটের প্রকৃতি, পাশাপাশি পরিদর্শন করেছি আমাদের সহযোগিতায় পরিচালিত লালা নন-গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো, তাঁদের সঙ্গে মতবিনিময় এবং বিদ্যালয়ের অবকাঠামো ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
ভ্রমণের আনন্দের পাশাপাশি শিক্ষা ও সমাজের জন্য কাজ করার অঙ্গীকারই আমাদের এই পথচলার মূল শক্তি। 💚
যদি কেউ আমাদের এই পথচলায় সহযোগিতা করতে চান, তারা নিচের বিকাশ নাম্বারে সহায়তা পাঠাতে পারেনঃ
📌 বিকাশ (Send Money): +880 19 4146 0148

যোগাযোগ করুন বা ভিজিট করুন:
📍 বাড়ি নং-৬৬০, ব্লক-এ, রোড নং-২৩, খিলগাঁও, ঢাকা-১২১৯
📞 +880 1957-159161
🌐 esobd.org
ফেসবুক পেজ লিঙ্ক- https://www.facebook.com/share/191uDf64UP/?mibextid=wwXIfr


03/08/2026

লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছানোর পর শিক্ষার্থীরা সালাম দিয়ে এসো সদস্যবৃন্দদের আন্তরিকভাবে স্বাগত জানায়।

11/05/2026

🌱 স্বপ্নগুলোকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত।
লালা নন-গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির একজন শিক্ষার্থীর শেখার একটি সুন্দর মুহূর্ত।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই এই শিশুদের শিক্ষার পথকে আরও সহজ করে তোলে।
যদি কেউ আমাদের এই শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করতে চান, তারা নিচের বিকাশ নাম্বারে সহায়তা পাঠাতে পারেনঃ
📌 বিকাশ (Send Money): +880 19 4146 0148
যোগাযোগ করুন বা ভিজিট করুন:
📍 বাড়ি নং-৬৬০, ব্লক-এ, রোড নং-২৩, খিলগাঁও, ঢাকা-১২১৯
📞 +880 1957-159161
🌐 esobd.org
ফেসবুক পেজ লিঙ্ক- https://www.facebook.com/share/191uDf64UP/?mibextid=wwXIfr

Today, we celebrate the unconditional love, strength, and sacrifices of every mother. Happy Mother’s Day to all the amaz...
10/05/2026

Today, we celebrate the unconditional love, strength, and sacrifices of every mother. Happy Mother’s Day to all the amazing moms who inspire us every day. 🌸❤️

এসো- এডুকেশন এন্ড সলিডারিটি অরগানাইজেশন, একটি সেচ্ছাসেবী, অলাভজনক, সমাজসেবামূলক সংগঠন।‘সবার জন্য শিক্ষা ও সুবিধাবঞ্চিতদে...
07/05/2026

এসো- এডুকেশন এন্ড সলিডারিটি অরগানাইজেশন, একটি সেচ্ছাসেবী, অলাভজনক, সমাজসেবামূলক সংগঠন।‘সবার জন্য শিক্ষা ও সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্যে ২০১৫ সাল থেকে এসো নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে। ২ জন ছাত্র নিয়ে এই কার্যক্রম শুরু হয় এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে।২০১৫ থেকে এ পর্যন্ত এসো ৩৪ জন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাভাতা প্রদান করে আসছে। শিক্ষা প্রকল্পের আওতায় এসো'র চলমান কার্যক্রম:

১. লালাখাল সিলেটে অবস্থিত, লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ মাসিক আর্থিক সহায়তা প্রদান। উল্লেখ্য এই স্কুলে বর্তমানে ১৬৫জন শিক্ষার্থী রয়েছে।

২. সারা বাংলাদেশ এ ২০ জন শিক্ষার্থী এসো'র শিক্ষাভাতা নিয়ে পড়াশোনা করছে। এরা হলো:

# কুমুদিনী উইমেনস মেডিক্যাল কলেজ, মির্জাপুর, টাংগাইল এ এমবিবিএস শেষ বর্ষে- ১ জন

# নটর ডেম কলেজ, ঢাকা- ২ জন

# ভারতেশ্বরী হোমস, মির্জাপুর, টাংগাইল, স্কুলে- ৪ জন
এবং কলেজে- ১ জন

# বিয়াম ল্যাবরেটরি স্কুল, নওগা- ১ জন

# ক্যামব্রিয়ান কলেজে, ঢাকা- ১ জন

# আইডিয়াল স্কুল এন্ড কলেজে, ঢাকা- ১ জন

# মতিঝিল মডেল কলেজ, ঢাকা - ১ জন

# ব্রাহ্মণবাড়িয়া কলেজ অনার্স- ১ জন এবং হাই স্কুল এ- ১ জন

# সরকারি বজ্রমোহন কলেজ, বরিশাল- ১ জন

# সুটিয়াকাঠি ইউনিয়ন হাই স্কুল, বরিশাল- ১ জন

# সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল- ১ জন

# মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়- ১ জন
# মির্জাপুর সরকারি হাইস্কুল- ১ জন

# শহীদ আনোয়ার কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছে ১ জন

যদি কেউ আমাদের এই শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করতে চান, তারা নিচের বিকাশ নাম্বারে সহায়তা পাঠাতে পারেনঃ
📌 বিকাশ (Send Money): +880 19 4146 0148

যোগাযোগ করুন বা ভিজিট করুন:
📍 বাড়ি নং-৬৬০, ব্লক-এ, রোড নং-২৩, খিলগাঁও, ঢাকা-১২১৯
📞 +880 1957-159161
🌐 esobd.org
ফেসবুক পেজ লিঙ্ক- https://www.facebook.com/share/191uDf64UP/?mibextid=wwXIfr

ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশান-এর আর্থিক সহায়তায় লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক টিউ...
11/03/2026

ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশান-এর আর্থিক সহায়তায় লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক টিউবওয়েল এবং টয়লেট স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এই মহৎ উদ্যোগে সহযোগিতা ও সমর্থনের জন্য সম্মানিত আজিজুল বারী স্যার এবং ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশান-এর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

24/01/2026

সিলেটের লালাখালে অবস্থিত লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাব এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত টয়লেটের সংকট দীর্ঘদিন ধরে চলে আসছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আমাদের সংগঠন ‘এসো’ বিদ্যালয়টিতে টয়লেট নির্মাণ ও টিউবওয়েল স্থাপনের উদ্যোগ গ্রহণ করে।
গত ডিসেম্বরে আজিজুল বারী স্যার (এসো'র সম্মানিত উপদেষ্টা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর, ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশন) বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।
পাহাড়ি এলাকা হওয়ায় এবং মাটির নিচে পাথর থাকার কারণে টিউবওয়েল স্থাপন ব্যয়বহুল হয়ে পড়ে।

উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে "ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশন
বর্তমানে টয়লেট ও টিউবওয়েল স্থাপনের কাজ চলমান।

আমরা বিশ্বাস করি—নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা মানেই একটি শিশুর সুন্দর ভবিষ্যতের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া

নতুন বছরের প্রথম দিনে লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ।🩷
05/01/2026

নতুন বছরের প্রথম দিনে লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ।🩷

Address

660/A , Road # 23 , Tilpapara, Khilgaon
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801941460148

Alerts

Be the first to know and let us send you an email when Education & Solidarity Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Education & Solidarity Organization:

Shortcuts

Share