ধানমন্ডি থানা বিএনপি

ধানমন্ডি থানা বিএনপি ধানমন্ডি থানা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

03/08/2026

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের বৈঠক | Cabinet Meeting | Prime Minister

02/08/2026

ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস চালু করতে কাজ করছে সরকার : শেখ রবিউল আলম, এমপি

মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু , রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়।

31/07/2026

২০২৫ সালের আজকের এই দিনে ভিওডি বাংলা'র বিশেষ আয়োজনে '৩৬ জুলাই' অনুষ্ঠানে যা বলেছিলেন শেখ রবিউল আলম, এমপি

মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়।

বাংলাদেশ রেলওয়ের ২০২৬–২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অন্তর্ভুক্ত চলমান ও নতুন অনুমোদিত প্রকল্পসমূহের অ...
30/07/2026

বাংলাদেশ রেলওয়ের ২০২৬–২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অন্তর্ভুক্ত চলমান ও নতুন অনুমোদিত প্রকল্পসমূহের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে রেলপথ মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা আজ ৩০ জুলাই অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শেখ রবিউল আলম, এমপি, মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়।

সভায় বাংলাদেশ রেলওয়ের চলমান ও নতুন অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

29/07/2026

সংকটে বিএনপি রাষ্ট্রের পাশে থেকেছে : শেখ রবিউল আলম, এমপি

মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়।

29/07/2026

দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রামের চূড়ান্ত ফসল জুলাই : শেখ রবিউল আলম, এমপি

মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়।

29/07/2026

জুলাইয়ে যাদের একদিনও দেখিনি, তারাই এখন জুলাইয়ের হোতা : শেখ রবিউল আলম, এমপি

মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়।

29/07/2026

জুলাই নতুন করে শাণিত হতে শিখিয়েছে: শেখ রবিউল আলম, এমপি

মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়।

29/07/2026

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি।আজ ঢাকা কলেজের ‘শাশ্বত জুলাই’ আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি বলেন জুলাইয়ের ঐতিহাসিক অর্জন কোনো ব্যক্তি বা দলের একাংশ নয়, এটি পুরো জাতির সম্পদ। জনগণের ভোটে নির্বাচিত সরকার এই জুলাই সনদ বাস্তবায়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

কোনো অপশক্তিকে এই অর্জন নস্যাৎ করতে দেওয়া হবে না।

জুলাই নিয়ে অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: শেখ রবিউল আলম, এমপিজুলাইকে ঘিরে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভ...
29/07/2026

জুলাই নিয়ে অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: শেখ রবিউল আলম, এমপি

জুলাইকে ঘিরে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘জুলাইয়ের চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়েই রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে’।

বুধবার, ২৯ জুলাই ঢাকা কলেজের বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. ন. ম. নজীর উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ’শ্বাশত জুলাই’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ’জুলাই আমাদের নতুন করে শাণিত হতে, সংশোধিত হতে এবং সমৃদ্ধ জাতি হতে শিখিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হওয়ার শিক্ষা দিয়েছে। এ আন্দোলন ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের শিক্ষা দিয়েছে এবং সেই পরিবর্তন বাধ্যতামূলকভাবে এসেছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠার সূতিকাগার হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলার শিক্ষা দিয়েছে’।

মন্ত্রী বলেন, ’ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে এবং রাষ্ট্রের কাঙ্ক্ষিত সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য জনগণের সরকারও নিশ্চিত হয়েছে। এখন বাকি রয়েছে রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণকে সমৃদ্ধ করা, মানসম্মত করা এবং শাণিত করা। জনগণের নির্বাচিত সরকার সেই লক্ষ্যেই কাজ করছে এবং সেই সরকারের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান’।

শেখ রবিউল আলম বলেন, ’ঢাকা কলেজ তাঁর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। এ কারণে এ প্রতিষ্ঠানের প্রতি তাঁর আলাদা দায়বদ্ধতা রয়েছে’। তিনি বলেন, ’ঢাকা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠানের শিক্ষা, অবকাঠামো, আবাসন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন’। ঢাকা কলেজের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

ঢাকা কলেজের ঐতিহ্যের কথা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ’দেশের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগে ঢাকা কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। একসময় সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে ঢাকা কলেজে ভর্তি হওয়া ছিল একটি স্বপ্ন বলেও উল্লেখ করেন তিনি’।

এর আগে ঢাকা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন শেখ রবিউল আলম। এসময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক, ঢাকা কলেজের সাবেক শিক্ষক ও বর্তমান অধ্যক্ষ, সাবেক ছাত্রনেতা, ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Address

28/1 VIP Road, Nayapaltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ধানমন্ডি থানা বিএনপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share