27/08/2026
বিদ্রোহী কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ(১২ই ভাদ্র)।শুধু বিদ্রোহী বললে তার নামে অপূর্ণতা থেকে যায়। তিনি একই সাথে প্রেমের কবি,দ্রোহের কবি। শীতের ঝরা পাতায় মর্মরিয়ে উঠে তার কবিতা। গানের তালে ফিনিক্স পাখির মতো বারবার জেগে উঠে তার কথা। সাম্যের গান গেয়েছেন যিনি, কবি কাজী নজরুল ইসলাম তিনি।