Impala 1987

Impala 1987 Tourism,Medical,Science & Technology
(1)

04/06/2025
10/02/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য এক বছরের কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। আপনি কি এই পরিকল্পনা সমর্থন করেন?

ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরী করে .......তারা প্রথমে গাঁয়ে-মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেঁয়ো বন্ধুদের সাথে ল...
26/01/2025

ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরী করে .......
তারা প্রথমে গাঁয়ে-মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেঁয়ো বন্ধুদের সাথে লেখাপড়া শেখে।
তারপর ------- ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়।
তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ......
ব্যাঙ্গালোর কিংবা দিল্লী, কিংবা পুণে .......
সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায়! পজিশন পায়!
তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানীতে ভালো ভালো চাকরি পায়!
প্রচুর স্যালারি! দামি ফ্ল্যাট! ভালো গাড়ী .......!!
ব্রিলিয়ান্ট ছেলেরা ..... এরপর বিদেশের বিমানে গিয়ে বসে।
পৌঁছে যায় ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবী .... অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা!
ব্রিলিয়ান্ট ছেলেদের, ওই সব দেশ টপাটপ কিনে নেয় ।
ওই সব ব্রিলিয়ান্ট দেশ, আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল
বাড়ি - গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় ....
সেখানে আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে।
সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা ....
গাঁয়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে!
মনে রাখতে পারে না ----- খুড়তুতো, জ্যাঠতুতো সব অসফল ভাই বোনেদের কথা।
ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই!! প্রোমোশন আছে!!
ব্রিলিয়ান্টদের অতীত নেই! কেবল ভবিষ্যৎ, কেবল ফিউচার।
ছোট চেয়ার থেকে বড় চেয়ার ..... নন এসি থেকে এসি।
ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা - মা কে মাঝে মধ্যে টাকা পাঠায় .... সে অবশ্য
অ - নে - ক টাকা!!!
সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টদের বাবা মায়ের মুখে ফুটে ওঠে হাসি।
(সব বাবা মায়ের না অবশ্য)
ব্রিলিয়ান্টরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না।
এত ভিড়! এত ধুলোকাদা! এত কোরাপশন!
এসবের মধ্যে তাদের গা ঘিনঘিন করে
তবু যদি কখনও আসে ........
অনেক অনেক বিদেশী জিনিস নিয়ে আসে ।
মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট ..... সঙ্গে জাপানি লাইটার,
আলো জ্বললেই যা থেকে টুং টাং করে বাজনা বেজে ওঠে।

ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপারই আলাদা ........
ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানী বাবাকে যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপাকলা কিংবা
একটাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন ......
কতকাল যে মা কোনো নতুন শাড়ী কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়ীতে দিন কাটিয়েছেন !!!
এসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকেনা। ব্রিলিয়ান্টদের ল্যাপটপে নায়াগ্রার দূরন্ত জলোচ্ছ্বাস, কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে .......
এই শ্যামল বাংলার নদী গাছ, বর্ষার মেঘ -----
এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না ।
ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত! ভীষণ ব্যস্ত ......!!
তারা সঙ্গীত শোনেনা, তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করেনা।
তারা আকাশ দেখে না, বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না।
তারা কেবল কাজ করে, কেবল ব্যাস্ততায় ডুবে থাকে।

বৃষ্টি নেমেছে আকাশ ভেঙ্গে ....... শ্রাবণ মাস।
মা মৃত্যুশয্যায় .....বাড়ি ভর্তি লোকজন।
অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে ......
ডাক্তার জবাব দিয়ে গেছেন .... গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা!!!
কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন ..... খোকন এলো ?
খো - ক - ন .............!!!!
ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে .....
সবাই মা কে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন এলো বলে!
কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়।
কানাডায় কোম্পানীর নতুন শাখা উদ্বোধন।
খোকন যাচ্ছে আরও বড়ো দায়িত্ব নিয়ে, আরও বেশী ডলার ........
এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা
ছেলের মুখ না দেখেই শেষ বারের মতো চোখ বুঁজলেন .....!!!

আমরা এখন ঘরে ঘরে সবাই ------ এমন ব্রিলিয়ান্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত .......!!!
সক্কলে ..............!!!!!!

আর আমরা চাইও আমাদের সকলের ছেলে ব্রিলিয়ান্টতম হয়ে উঠুক।

কলমে ✍️ : শুভ দাশগুপ্ত

ধান খেতে যাওয়ার স্মৃতিগুলো ছোটবেলার এক অসাধারণ অংশ ছিল। ছোট্ট পায়ে কাঁদা মাটির ওপর হাঁটা, গায়ে বাতাসের মিষ্টি সুবাস আর স...
06/11/2024

ধান খেতে যাওয়ার স্মৃতিগুলো ছোটবেলার এক অসাধারণ অংশ ছিল। ছোট্ট পায়ে কাঁদা মাটির ওপর হাঁটা, গায়ে বাতাসের মিষ্টি সুবাস আর সবুজ ধানক্ষেতের চারপাশে খোলা আকাশ—সব মিলিয়ে সেই অভিজ্ঞতা ছিল অপূর্ব।
আজ অনেক দূরে থাকলেও, শৈশবের দুরন্তপনায় নিজেকে খোঁজে ফিরি।

ছবি : Md Al Imran

রয়েল এনফিল্ড দামের দিক দিয়ে যে চমক দেখিয়েছে, বাংলাদেশের অন্যে প্লাস্টিক বাইক গুলোর মার্কেট মনে হচ্ছে শেষের দিকে, অন্যে ব...
21/10/2024

রয়েল এনফিল্ড দামের দিক দিয়ে যে চমক দেখিয়েছে, বাংলাদেশের অন্যে প্লাস্টিক বাইক গুলোর মার্কেট মনে হচ্ছে শেষের দিকে, অন্যে বাইক কোম্পানিগুলো যদি দাম না কমায় তাহলে নিঃসন্দেহে বলা যায় রয়েল এনফিল্ড বাংলাদেশে রাজত্ব করবে।

Royal Enfield Hunter - 3,40,000/-
Royal Enfield Classic - 4,05,000/-
Royal Enfield Bullet - 4,10,000/-
Royal Enfield Meteor - 4,35,000/-

এই শূন্য পথে হেটে চলছি ভীষণ বিষন্নতা দীর্ঘশ্বাস নিয়ে,কিছু অব্যক্ত কাব্য অদেখা রয়ে যাবে দুচোখ, কিছু কষ্ট আর কখনোই কান্না ...
20/10/2024

এই শূন্য পথে হেটে চলছি ভীষণ বিষন্নতা দীর্ঘশ্বাস নিয়ে,
কিছু অব্যক্ত কাব্য অদেখা রয়ে যাবে দুচোখ,
কিছু কষ্ট আর কখনোই কান্না হয়ে আসবেনা চোখে,
কান্নার জন্য দয়া উদ্রেক হওয়ার মতো হৃদয় দরকার,
অদ্ভুত কিছু বিষয় মনকে সবসময়ই নাড়িয়ে যায় আমায়,
নীল রঙের পরিবর্তন চাই এই দেহ- মনে প্রাণে।

ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করুন, যাতে ক্ষমতা চলে যাওয়ার পরেও সাধারন মানুষ আপনাকে সম্মান করে।
28/08/2024

ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে
এমনভাবে ব্যবহার করুন,
যাতে ক্ষমতা চলে যাওয়ার পরেও
সাধারন মানুষ আপনাকে সম্মান করে।

Address

Saad Trade International
Dhaka
1230

Telephone

+8801819005403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Impala 1987 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Impala 1987:

Share