Dhaka Water Supply and Sewerage Authority

Dhaka Water Supply and Sewerage Authority Dhaka Water Supply & Sewerage Authority (DWASA). In 1990, Water Supply service of Narayangonj city also came under the purview of DWASA.

Dhaka Water Supply & Sewerage Authority (DWASA) was established on 1963 as an independent organization with the mandate of Water Supply and Sewage disposal to the city dwellers of Dhaka. It’s activities have been reorganized by ‘WASA Act, 1996’ and according to this act, DWASA is now operating as an autonomous body with corporate culture in its management & operation.

https://www.facebook.com/share/p/1BhPNu5RNk/
15/08/2026

https://www.facebook.com/share/p/1BhPNu5RNk/

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি ‘আপসহীন’ নেত্রীর উপাধি পান।

১৫ আগস্ট মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। স্বামী মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া মা, মাটি ও মানুষের রাজনৈতিক দল হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বেগম খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শেকড়ে পৌঁছে। ইতিহাসের বাঁকে বাঁকে নানা রাষ্ট্রীয় নিপীড়ন ও সংকটের মুখে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো ফের ঘুরে দাঁড়িয়ে দলটিতার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা বার বার প্রমাণিত হয়েছে।

বিএনপি’র চেয়ারপার্সন এবং দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন, যা মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজায় পরিণত হয়। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানায় দেশের মানুষ।

গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। হয়ে উঠেছেন এক জীবন্ত ইতিহাস।

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম এই জন্মদিনে মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করি।

"গন্ধর্বপুর পানি শোধনাগার" প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শন গত ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা ওয়াসার সম্মানিত ব্যবস্...
14/08/2026

"গন্ধর্বপুর পানি শোধনাগার" প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শন

গত ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা ওয়াসার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত "গন্ধর্বপুর পানি শোধনাগার" এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরিশোধিত পানি সরবরাহ পাইপলাইন (Raw Water Pipeline—RWP)-এর অবশিষ্ট কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।

বিশেষ করে, ঢাকা–সিলেট মহাসড়ক ক্রসিং পয়েন্টে PK-17 অংশের বক্স কালভার্ট নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে কাজের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

এছাড়া, পের্টেক্স টিস্যু ফ্যাক্টরি নিকট অবস্থিত East Pond ও West Pond-এর ২টি জলাধারে পাইপলাইন স্থাপনের কাজ এবং তিতাস গ্যাসের বিদ্যমান লাইন স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট অবশিষ্ট কাজের অগ্রগতিও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় প্রকল্পের গুরুত্বপূর্ণ অবশিষ্ট কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) জনাব মোঃ আজিজুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএ্যান্ডএম) জনাব মির্জা গোলাম কিবরিয়া, কমার্শিয়াল ম্যানেজার, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ADB, AFD ও EIB এর পাশাপাশি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতাসম্পন্ন এ গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার পানি সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে। বিশেষ করে প্রগতি সরণি, কাকলী, বনানী, গুলশান, উত্তরা, মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের পানি সরবরাহ-সংক্রান্ত সমস্যা অনেকাংশে নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির অবশিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করে জুন ২০২৭-এর মধ্যে প্রকল্পটি সমাপ্ত করার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার, বিভিন্ন সরকারি সংস্থা, মন্ত্রণালয় এবং প্রকল্পসংশ্লিষ্টদের সমন্বিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

এই প্রকল্পটি সম্পন্ন হলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা যুক্ত হবে এবং সংশ্লিষ্ট এলাকার জনগণের নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

ঢাকা ওয়াসা বোর্ড এর নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয় জনাব ড. মোঃ সাব্বির মোস্তফা খান আজ ৬ আগস্ট,২০২৬ রোজ বৃহস্পতিবার ঢাকা ওয়াস...
06/08/2026

ঢাকা ওয়াসা বোর্ড এর নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয় জনাব ড. মোঃ সাব্বির মোস্তফা খান আজ ৬ আগস্ট,২০২৬ রোজ বৃহস্পতিবার ঢাকা ওয়াসা ভবনস্থ শীতলক্ষ্যা হল এ ওয়াসার সকল বিভাগ/সার্কেল প্রকৌশলী/কর্মকর্তা এবং সকল প্রকল্পের পিডিদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম , সকল উইং এর ডিএমডি মহোদয়গণ।

অনুষ্ঠানে চেয়ারম্যান মহোদয়ের জন্য ওয়াসা বিষয়ে এক সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেয়া হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান মহোদয় তাঁর শিক্ষা ও কর্মজীবন সংক্ষিপ্তভাবে সকলের সাথে শেয়ার করেন।

সেই সাথে ঢাকা ওয়াসার ভবিষ্যৎ পানি সরবরাহ ও পয়ঃসেবা নিয়ে যথাযথ কর্মপরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন।

সকল শহীদ, আহত এবং সংগ্রামী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা, রক্তিম শুভেচ্ছা ও বিজয়ী অভিনন্দন।
05/08/2026

সকল শহীদ, আহত এবং সংগ্রামী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা, রক্তিম শুভেচ্ছা ও বিজয়ী অভিনন্দন।

ঢাকা ওয়াসা বোর্ড এর নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয়
02/08/2026

ঢাকা ওয়াসা বোর্ড এর নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয়

ছবি: ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান ড. সাব্বির মোস্তফা খান

সম্মানিত গ্রাহকদের সদয় অবগতির জন্য....
22/07/2026

সম্মানিত গ্রাহকদের সদয় অবগতির জন্য....

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় এর সাথে আজ ১৪ জুলাই, ২০২৬ রোজ মঙ্গলবার রিয়েল স্টেট এ্যান্ড হ...
14/07/2026

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় এর সাথে আজ ১৪ জুলাই, ২০২৬ রোজ মঙ্গলবার রিয়েল স্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহাব) এর নির্বাহী কমিটির একটি বৈঠক কারওয়ান বাজারস্থ ওয়াসা ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে রিহাব এর পক্ষে সংগঠনের সভাপতি জনাব আলী আফজাল, ভাইস প্রেসিডেন্ট ড. এম ডি হারুণ অর রশিদ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে ভবন নির্মাণকালীন সময়ে পানির বিল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ওয়াসার পক্ষ থেকে এ বিষয়ে যথাযথভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

বৈঠকে ওয়াসর পক্ষ থেকে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক ( মানবসম্পদ ও প্রশাসন) জনাব এ কে এ এম ফজলুল হক সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

14/07/2026

গতকাল সোমববার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে
৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু বকর ৯২ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি ঢাকা ওয়াসার প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা (পিআরএল রত) জনাব এ এম মোস্তফা তারেক এর পিতা। তাঁর আরেক সন্তান বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর অতিরিক্ত সচিব, ড. রোকসানা তারান্নুৃম।

এই বীর মুক্তিযোদ্ধা ষাটের দশকে তিনি মাগুরা কলেজ, কুষ্টিয়া কলেজ, ঝিনাইদহ কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস (প্রশাসন) ক্যাডার এর একজন কর্মকর্তা হিসেবে তিনি অবসরে যান।
একুশে বই মেলাতে তাঁর অনেক বই প্রকাশিত হয়েছে।

পৈতৃক বাড়ি ঝিনাইদহের পারিবারিক কবর স্থানে আজ মঙ্গলবার যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

ঢাকা ওয়াসা পরিবার মরহুম এই মহান মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

বৈরী আবহাওয়ার কারনে প্রয়োজনীয় বোতলজাত পানি সংগ্রহ করতে সমস্যা হচ্ছে? (প্লান্ট রেট/ডিলার প্রাইস এ)  মাত্র ৬ টাকায় আপনি...
12/07/2026

বৈরী আবহাওয়ার কারনে প্রয়োজনীয় বোতলজাত পানি সংগ্রহ করতে সমস্যা হচ্ছে?

(প্লান্ট রেট/ডিলার প্রাইস এ) মাত্র ৬ টাকায় আপনি একটি ২৫০ মিলি এবং মাত্র ৯ টাকায় আপনি একটি ৫০০ মিলি বা হাফ লিটারের শান্তি বোতল পানি কিনতে পারছেন।

গুণগত মানে সেরা কিন্তু বাজারের সকল বোতল ওয়াটারের চেয়ে সস্তা “শান্তি” বোতলজাত পানি নির্দিষ্ট পরিমাণ অর্ডারে ঢাকা ওয়াসা আপনার দরজায় পৌঁছে দিতে প্রস্তুত ।

যোগাযোগঃ ০১৮৩৮৪৪৪০০৭( সেলস)
০১৮৪৭০৬২৬০২ ( প্ল‍্যাট ম‍্যানেজার)

২৫০ মিঃলিঃ প্রতি কেস (১৫ পিস) ৯০ টাকা ( নূন‍্যতম ১০ কেস)
• ⁠৫০০ মিঃ লিঃ প্রতি কেস ( ১২ পিস) ১০৮ টাকা ( নূন‍্যতম ১০ কেস)
• ⁠⁠১ লিঃ প্রতি কেস ( ৬ পিস) ৭৮ টাকা ( নূন‍্যতম ২০ কেস)
• ⁠⁠১.৫ লিঃ প্রতি কেস ( ৬ পিস) ৯৬ টাকা ( নূন‍্যতম ২০ কেস)
• ⁠২ লিঃ প্রতি কেস ( ৬ পিস) ১২০ টাকা ( নূন‍্যতম ২০ কেস)
• ⁠৫ লিটার ⁠প্রতিটি ৪৫ টাকা
* ভাড়া ২০০ টাকা প্রযোজ্য

Address

98 Kazi Nazrul Islam Avenue
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809611016162

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Water Supply and Sewerage Authority posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka Water Supply and Sewerage Authority:

Shortcuts

Share