Francis Dilip Gomes

Francis Dilip Gomes সাবেক সফল ও অভিজ্ঞ মেম্বার | ৫ নং ওয়ার্ড
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে কাজ করে যাচ্ছি

03/08/2026

টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হওয়ায় প্রথমবারের মতো আমাদের পানি নিষ্কাশনের পাম্প ব্যবহার করা হয়েছে।

পাম্পের মাধ্যমে জমে থাকা পানি পাশের ড্রেনে সরিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে পানি নদীর দিকে প্রবাহিত হয়। পাশাপাশি মানুষ যেন সাময়িকভাবে নিরাপদে চলাচল করতে পারেন, সে জন্য বালুর বস্তা দিয়ে হাঁটার পথ তৈরি করা হয়েছে।

যেসব জায়গায় এখনো পানি জমে আছে, সেসব স্থানেও আমরা পর্যায়ক্রমে কাজ করব এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।

এটি একটি সাময়িক ব্যবস্থা। স্থায়ী সমাধানের জন্য ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা আরও উন্নত করার চেষ্টা চলবে।

যাঁরা এই কাজে সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। মানুষের দুর্ভোগ কমাতে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব।

গতকাল হাসনাবাদ ও মোলাশীকান্দা গ্রামের সম্মানিত সমাজপ্রধান, প্রবীণ ব্যক্তি, দুই ক্লাবের সভাপতি, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ...
28/06/2026

গতকাল হাসনাবাদ ও মোলাশীকান্দা গ্রামের সম্মানিত সমাজপ্রধান, প্রবীণ ব্যক্তি, দুই ক্লাবের সভাপতি, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

সভায় আমাদের এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের পরিকল্পনা এবং ভবিষ্যতে হাসনাবাদ ও মোলাশীকান্দা গ্রামকে আরও সুন্দর, নিরাপদ ও উন্নত করার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত সবাই তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

উপস্থিত সকলের আন্তরিক পরামর্শ, আস্থা ও সমর্থন আমাকে আরও অনুপ্রাণিত করেছে। তাঁদের এই ভালোবাসা, সহযোগিতা ও উৎসাহকে সঙ্গে নিয়েই আমি আসন্ন ওয়ার্ড সদস্য নির্বাচনে জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যম একসাথে থাকলে হাসনাবাদ ও মোলাশীকান্দা গ্রামকে একটি নিরাপদ, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।

সবার দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। সকলের পাশে থেকে, সকলকে নিয়েই এগিয়ে যেতে চাই। 💙🙏

06/06/2026

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তবে জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই শতভাগ সফল হতে পারে না।

মাদক, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মাননীয় সাংসদ খন্দকার আবু আশফাক ভাইও সবসময় সমাজের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জনগণের নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা হাসনাবাদ ও মোলাশীকান্দা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছি। আমাদের বিশ্বাস, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং জনগণের সচেতন অংশগ্রহণের মাধ্যমে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

নিরাপদ সমাজ গড়তে সবার সহযোগিতা, পরামর্শ ও সচেতনতা একান্ত প্রয়োজন।

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা সকলকে।সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই পবিত্র ঈদ। 🌙💙
28/05/2026

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা সকলকে।
সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই পবিত্র ঈদ। 🌙💙

   আমাদের হাসনাবাদ এলাকার ছেলে, সৌরভ, গত ১ মাস ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে ঢাকা Holy Family হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
15/05/2026



আমাদের হাসনাবাদ এলাকার ছেলে, সৌরভ, গত ১ মাস ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে ঢাকা Holy Family হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হঠাৎ করে লিভার ও কিডনির জটিল রোগে আক্রান্ত হওয়ায় তাঁর চিকিৎসার খরচ অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে।

পরিবারের পক্ষে এত বড় চিকিৎসার খরচ বহন করা খুব কঠিন হয়ে গেছে। তাই সকলের কাছে আন্তরিক অনুরোধ—যার যতটুকু সামর্থ্য আছে, দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং সৌরভের সুস্থতার জন্য প্রার্থনা করুন। 🙏💙

বিকাশ:

01851550591

(বাবা: পরিমল গমেজ)

দেশে ও দেশের বাইরে যারা আছেন, আপনাদের প্রতিও বিশেষ অনুরোধ রইলো—একটু সহযোগিতা হয়তো একটি জীবন বাঁচাতে পারে।

06/05/2026

আজ হাসনাবাদ গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ও রাস্তা মেরামতের কাজ করা হয়েছে, যাতে বৃষ্টির পরেও আমরা সহজে চলাচল করতে পারি।

আমাদের পরবর্তী কাজ হচ্ছে ড্রেন পরিষ্কার করা।

ভারী বৃষ্টির পরে কোথাও পানি জমে থাকলে আমাদের জানাবেন। আমাদের কাছে পানি নিষ্কাশনের পাম্প রয়েছে—প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

আজ (০২-০৫-২০২৬) হাউজিং হাসনাবাদ শাখায় সেবা মাস (মে–জুন ২০২৬) এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উদ্বোধন করেন হাসনাবাদ ধর...
02/05/2026

আজ (০২-০৫-২০২৬) হাউজিং হাসনাবাদ শাখায় সেবা মাস (মে–জুন ২০২৬) এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উদ্বোধন করেন হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত রেভাঃ কল্লোল রোজারিও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ মিশনের বিভিন্ন গ্রামের সমাজ প্রধানগণ ও কেবিনেট সদস্যবৃন্দ। উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে আমিও অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির উপদেষ্টা মিঃ সেলেস্টিন রোজারিও।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঃ ম্যানুয়েল অসিত গমেজ এবং হাউজিং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মিঃ গিলবার্ট নির্মল গমেজ।

মিঃ গিলবার্ট নির্মল গমেজ তাঁর বক্তব্যে হাউজিং সোসাইটির ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা সুন্দরভাবে তুলে ধরেন। এজন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।

✝️ একটি বিশেষ শোক সংবাদগভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,গতকাল (২৬-০৪-২০২৬) বিকাল আনুমানিক ৪:০০ টায়মোলাশীকান্দা নিবাসী, ...
27/04/2026

✝️ একটি বিশেষ শোক সংবাদ

গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,
গতকাল (২৬-০৪-২০২৬) বিকাল আনুমানিক ৪:০০ টায়
মোলাশীকান্দা নিবাসী, হাসনাবাদ মিশন, নবাবগঞ্জ, ঢাকা
পুরান সুমুস্তি বাড়ীর
মিসেস রীনা গমেজ (আমার ভাস্তি) পরলোকগমন করেছেন।

গত ৬ মাস আগে তাঁর স্বামী নরেন গমেজ (ভাস্তি জামাই)
এবং গত ১ মাস আগে তাঁর ভাই জনি গমেজ (আমার ভাইস্তা)ও পরলোকগমন করেছেন।

প্রভু যেন তাঁদের আত্মাকে চিরশান্তি দান করেন। আমরা পরিবারের সবাই গভীরভাবে শোকাহত—সবাই তাঁদের জন্য প্রার্থনা করবেন। 🙏🕊️

আজ ২৭শে এপ্রিল ২০২৬, বিকাল ৩:০০ টায়
মিসেস রীনা গমেজের আত্মার চিরশান্তির উদ্দেশ্যে হাসনাবাদ গীর্জায় পবিত্র মীসা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে হাসনাবাদ মিশন কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

বান্দুরা অরুণাচল সংঘ আয়োজিত টি-১০ ক্রিকেট খেলার অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল।উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য খন্দ...
25/04/2026

বান্দুরা অরুণাচল সংঘ আয়োজিত টি-১০ ক্রিকেট খেলার অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল।
উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মহোদয়।

এসময় তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানান।

এ ধরনের উদ্যোগ আমাদের সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক।💙

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Francis Dilip Gomes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category