01/07/2026
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. মারুফুজ্জামানের এস.বি'র চেক হস্তান্তর*
সাতক্ষীরা কর্পোরেট সেবা দপ্তরের উদ্যোগে জীবন বীমা কর্পোরেশনের সম্মানিত গ্রাহক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. মারুফুজ্জামানকে ১২ লক্ষ টাকা বীমা অংকের প্রত্যাশিত সুবিধা বাবদ ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কর্পোরেট সেবা দপ্তরের ম্যানেজার ইনচার্জ দিপঙ্কর কুমার শিউলি, সাতক্ষীরা সেল্স অফিস-৭২ এর সেল্স ম্যানেজার সুব্রত কুমার সানা, সাতক্ষীরা কর্পোরেট সেবা দপ্তরের সহকারি ম্যানেজার হাসানুজ্জামান, ভোমরা বন্দর শাখার শাখা ম্যানেজার শেখ খুরশিদ আলম, উত্তর কাটিয়া শাখার শাখা ম্যানেজার মন্ডল পুষ্কর কুমার, তালা শাখা অফিসের শাখা ম্যানেজার মো. আবুল হোসেন, বীমা সংগ্রহকারি উন্নয়ন কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মো. তরিকুল ইসলাম, এস.এম মাসুদ রানা, তরুন কুমার আইচ, বিপ্লব সানা প্রমুখ।