সপ্তর্ষি Soptorshi

সপ্তর্ষি Soptorshi একের ভিতর সব হাদিস, গল্প, বন্ধু, আড্ডা, ? সপ্তর্ষি Soptorshi
হাদিস, গল্প, কবিতা, আড্ডা, গান, সাথে আচ্ছে ফান এই আমাদের স্লোঘান ।

জীবনের ১০টি তিতা সত্য: যা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ! ​১.  আমাদের আগলে রাখা বাবা-মা একদিন না একদিন চলে যাবেন। তাই যতদিন...
11/06/2026

জীবনের ১০টি তিতা সত্য: যা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ!

​১. আমাদের আগলে রাখা বাবা-মা একদিন না একদিন চলে যাবেন। তাই যতদিন তারা আছেন, তাদের অবহেলা না করে সময় দিন।

​২. আপনি মানসিকভাবে তৈরি থাকুন আর নাই থাকুন—কাউকে মন উজাড় করে ভালোবাসলে জীবনের কোনো না কোনো মোড়ে কিছুটা আঘাত বা কষ্ট পেতেই হবে।

​৩. সময়ের স্রোতে আর স্বার্থের টানে অনেক গভীর বন্ধুত্বও চোখের পলকে বালির বাঁধের মতো ভেঙে যায়। যাকে আজ সবচেয়ে আপন ভাবছেন, সে কাল অপরিচিত কেউ হয়ে যেতে পারে।

​৪. জীবনের কঠিনতম সময়ে কোনো ফাঁকা বুলি বা সাময়িক আবেগ কাজে আসে না। দিনশেষে মাথার ওপর পরিবারের ছায়া আর পকেটে নিজের উপার্জিত টাকাই সবচেয়ে বড় ভরসা।

​৫. পরিস্থিতি কখনো নিজে থেকে সহজ হবে না। বরং লড়াই করতে করতে একসময় আপনি নিজেই মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী ও পরিপক্ব হয়ে উঠবেন।

​৬. জীবনে হোঁচট খাওয়া বা মন ভাঙা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এগুলোকে জীবনের শেষ না ভেবে, পথ চলার একেকটি অংশ বা অভিজ্ঞতা হিসেবে মেনে নিন।

​৭. আপনি কেন পারলেন না, আপনার কী সমস্যা ছিল—তা শোনার সময় কারও নেই। দুনিয়া শুধু আপনার চেষ্টা আর শেষমেশ আপনি কী অর্জন করলেন (ফলাফল) সেটাই দেখতে চায়।

​৮. নিজের চিরচেনা আরাম-আয়েশের গণ্ডি (Comfort Zone) থেকে বের না হলে জীবনে বড় কিছু করা সম্ভব নয়। সফল হতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতেই হবে।

​৯. পৃথিবীর যেখানেই যান না কেন, দিনশেষে নিজের ঘরে ফিরে যে মানসিক শান্তি ও স্বস্তি পাওয়া যায়, তা আর কোথাও মিলবে না।

​১০. দুনিয়াতে কোনো কিছু এমনি এমনি আপনার থালায় সাজিয়ে দেওয়া হবে না। আপনার যা প্রয়োজন, তা নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রম দিয়ে ছিনিয়ে নিতে হবে।




Balaka Refrigeration বলাকা রেফ্রিজারেশন

11/02/2026

ভোট কেন্দ্রে প্রথমবার গেলে যে ভুলগুলো এড়ানো জরুরি!!

প্রথমবার ভোট দিতে গেলে উত্তেজনা বা অজ্ঞতার কারণে কিছু সাধারণ ভুল হয়ে যায়। এসব ভুল এড়াতে পারলে ভোট দেওয়ার অভিজ্ঞতা হবে সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত।
প্রথমবার ভোট দিতে গিয়ে যে ভুলগুলো করবেন না
ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে না নেওয়া
ভোট কেন্দ্রের ঠিকানা ও সময় না জেনে বের হওয়া
মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করা
নির্বাচনী প্রতীকযুক্ত ব্যাজ, পোস্টার বা প্রচারণামূলক কিছু বহন করা
লাইন না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করা
ভোট দেওয়ার সময় অন্যের পরামর্শ বা প্রভাব গ্রহণ করা
ব্যালট পেপারে ভুল জায়গায় সিল দেওয়া বা একাধিক সিল দেওয়া
ভোটের গোপনীয়তা লঙ্ঘন করা
এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার ভোট সঠিকভাবে গণ্য হবে এবং অপ্রয়োজনীয় ঝামেলাও হবে না। পুরো ভোট প্রক্রিয়া তদারকি ও নিয়ন্ত্রণ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

Educational purpose only.

#নতুনভোটার
#ভোটারসচেতনতা
#ভোট২০২৬

13/05/2025

একটি ছোট গল্প,,,,তিনটি ক্ষুধার্ত তেলাপোকা একদিন এক কৃষকের কাছে এসে খাবারের জন্য অনুরোধ করল। কৃষক স্বেচ্ছায় তাদের কিছু র...
24/04/2025

একটি ছোট গল্প,,,,
তিনটি ক্ষুধার্ত তেলাপোকা একদিন এক কৃষকের কাছে এসে খাবারের জন্য অনুরোধ করল। কৃষক স্বেচ্ছায় তাদের কিছু রুটি ও পনির দিলেন। তারা পেট ভরে খেল এবং কিছু খাবার তাদের পরিবারের জন্য রেখে দিল।

খাওয়া শেষে কৃষক তাদের বললেন,

"শোনো তেলাপোকারা, সবসময় মানুষের কাছে হাত পেতে খাবার চাওয়ার পরিবর্তে, আমি তোমাদের আমার খামারে কাজের সুযোগ দিতে পারি। এখানে তোমাদের ভালো বেতন, খাবার এবং পরিবারের জন্য নিরাপত্তা দেওয়া হবে।"

তেলাপোকারা জিজ্ঞাসা করল,

"আমাদের কী কাজ করতে হবে? আর কত টাকা বেতন পাব?"

কৃষক উত্তর দিলেন,

"আমার খামারে চারটি কাজের সুযোগ আছে, প্রত্যেকটির বেতন আলাদা। তোমরা তোমাদের পছন্দমতো যেকোনো কাজ বেছে নিতে পারো!"

১. যে কর্মী মুরগিদের খাওয়ার সময় জানাবে, সে প্রতি মাসে ৩,০০০ টাকা পাবে।
২. যে কর্মী রসুন ছাড়িয়ে ও কাটবে, সে প্রতি মাসে ৫,০০০ টাকা পাবে।
৩. যে কর্মী খামার থেকে গিরগিটিদের তাড়াবে, সে প্রতি মাসে ৪,০০০ টাকা পাবে।
৪. যে কর্মী ছাগলদের জন্য গান গাইবে ও নাচবে, সে প্রতি মাসে মাত্র ২৫০ টাকা পাবে।

প্রথম তেলাপোকা উল্লাস করে বলল,

"আমি ৫,০০০ টাকা বেতনের কাজটা চাই! আমি রসুন ছাড়িয়ে ও কাটতে চাই!"

দ্বিতীয় তেলাপোকা দ্রুত বলল,

"আমি ৪,০০০ টাকা বেতনের কাজটা নেব! আমি গিরগিটিদের তাড়াতে চাই!"

কিন্তু তৃতীয় তেলাপোকা কিছুক্ষণ চিন্তা করল এবং অবাক করে বলল,

"আমি বরং ২৫০ টাকা বেতনের কাজটা নেব! আমি ছাগলদের জন্য গান গাইব ও নাচব!"

অন্য দুই তেলাপোকা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল,

"এ কেমন মূর্খ? আমরা তো সর্বোচ্চ বেতনের কাজ বেছে নিয়েছি, আর ও কিনা সবচেয়ে কম বেতনের কাজ নিতে চায়! ও কি একদমই বোকা?"

পরের দিন সকালে, তিনজন তেলাপোকা তাদের প্রথম কর্মদিবসে উপস্থিত হলো। কিন্তু কাজ শুরু করার পরেই প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ মারা গেল!

এই রহস্য দেখে কৃষক বিস্মিত হলেন এবং বেঁচে থাকা তৃতীয় তেলাপোকাকে ডেকে জিজ্ঞাসা করলেন,

"তুমি কেন সবচেয়ে কম বেতনের কাজ বেছে নিয়েছিলে?"

তেলাপোকাটি গভীর শ্বাস নিয়ে উত্তর দিল,

"প্রথমত, মুরগির প্রিয় খাবার তেলাপোকা! তাহলে আমি কেন এমন কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছে যেতে হবে?
দ্বিতীয়ত, রসুনের তীব্র গন্ধ তেলাপোকার জন্য বিষাক্ত! তাহলে আমি কেন এমন কাজ করব যেখানে আমাকে রসুন ছাড়াতে হবে?
তৃতীয়ত, গিরগিটি তেলাপোকা খেতে খুব ভালোবাসে! তাহলে আমি কেন এমন কাজ করব যেখানে আমাকে গিরগিটিদের সাথে লড়াই করতে হবে?
আমি কখনো শুধু টাকার লোভে নিজের জীবন বিপদে ফেলতে পারব না।"

👉 শেখার বিষয়:
সব সময় মানুষের দেওয়া অফার গ্রহণ করার আগে ভালো করে চিন্তা করতে হবে। কেবল টাকা আর বস্তুগত সম্পদের লোভে পড়ে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেয়া যাবে না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভালো-মন্দ ভালোভাবে যাচাই করা উচিত। বুদ্ধিমান হতে হবে।

26/02/2025

দুনিয়ার বিখ্যাত কিছু মিথ্যেকথা (!)

তেলেভাজাওয়ালা: গরম গরম এইমাত্র নামালাম।

বাসের কন্ট্রাক্টর: পেছনের দিকে একদম ফাঁকা।

কমলা লেবুওয়ালা: চিনির মতো মিষ্টি না হলে পয়সা লাগবে না।

ঘুঘনিওয়ালা: গরম গরম।

দুধওয়ালা: আমার দুধে কোনও জল পাবেন না।

ময়রা: সব আজকের মিষ্টি।

ঘটক: আমি তোমাকে একটা দেখাবো, একটাই পছন্দ হবে।

মেয়ের মা: আমার মেয়ের মতো আপনি এই পাড়ায় আর একটিও মেয়ে খুঁজে পাবেন না।

ছেলের মা: আমার ছেলের কোনও নেশা নেই।

বাঙাল: বাংলাদেশে আমাগো অনেক সম্পত্তি ছিল, বিঘা বিঘা জমি ছিল।

ঘটি: মোহনবাগান জাতীয় ক্লাব। আমরাও খুব ভালো রান্না করতে পারি। বাঙাল মানেই ওরা শুটকি খায়।

ডাক্তার: আপনার কিছুই হয়নি।

উকিল: আমি আজ বেল করাবোই।

ভিখারি: বাবু একটা টাকা দিন, তিন দিন কিছু খাইনি।

বউ: তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিলো আমার।

স্বামী: আমার এখন বিয়ে করার কোনও ইচ্ছাই ছিলো না।

মাছওয়ালা: পাল্লা ছুঁয়ে কেউ মিথ্যা কথা বলে নাকি?

পাড়ার ক্লাব: আর কিছুক্ষণ পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে।

পরীক্ষা হলে শিক্ষক: আমি তো জানি না।

কেরোসিন ডিলার: এই মাসে তেল ওঠে নাই।

প্রেমিক প্রেমিকা: তোমায় না পেলে আমি ম*রেই যাবো।
😂😂😂😂😂
সংগৃহীত।

হাসতে থাকুন ভালবাসতে থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন এবং follow করে পাশে থাকবেন ☺️
😁😁

Refrigeration

"Jony Jony Yes Papa'র আঞ্চ‌লিক ভার্সন১) বগুড়ার ভার্সনজনি জনি! কি কচ্চেন আব্বা? চিনি কি খাচু তুই? না আব্বা। মিছা কতা কিস...
08/01/2025

"Jony Jony Yes Papa'র আঞ্চ‌লিক ভার্সন
১) বগুড়ার ভার্সন
জনি জনি! কি কচ্চেন আব্বা?
চিনি কি খাচু তুই? না আব্বা।
মিছা কতা কিসোক কলু? না আব্বা!
হা করেক...
হা! হা! হা!

২) চাঁপাই ভার্সন
জনি! জনি! জ্বি আব্বা?
চিনি খ্যাছো? না আব্বা।
মিচ্ছ্যা কথা কহিছো? না আব্বা।
মুখ খুল ব্যাডা...
হা! হা! হা!

৩) বরিশাল ভার্সন
জনি জনি! কি অইছে আব্বা?
চিনি খাইতে আছো? না আব্বা।
মিত্তা কতা কইতে আছো? না আব্বা।
আক্কর দেহি...
হা! হা! হা!

৪) নোয়াখালী ভার্সন
এরওই জনি! কিয়া হইচে আব্বা?
চিনি খওরি, কেন? না আব্বা।
মিছা হতা কওরি কিল্লাই? না আব্বা, কিয়া কন এগিন।
আক্কর চাই।
হা হা হা

৫) চট্টগ্রাম ভার্সন
জইন্না জইন্না! ও আব্বা কি ওইয়েদে? কিল্লাই পুজর লর?
চিনি হাইয়ুচ? ন বাপ , আই ন হাই।
মিচা হতা কেল্লাই হদ্দি? ন বাপ। আই আচা হতা হইর।
আ গর.
হা হা হা।

৬) রাজশাহী ভার্সন
জনি জনি। বুলেন আব্বা।
চিনি খ্যাছিস? না আব্বা।
মিথ্যা কথা বুলছিস? না আব্বা।
মুখ খুলতো মামুর ব্যাটা।
হা! হা! হা!

৭) নাটোর ভার্সন
জ‌নি জনি! কি কইচ্চেন আব্বা?
চিনি খাইচ্চু নাকি রে বা? না আব্বা।
মিত্ত্যা কতা কচ্চু নাকি রে বা? না আব্বা।
মুক খুলেক তো...
হা! হা! হা!

৮) পুরান ঢাকা ভার্সন
জনি আব্বে! হালায় ডাকো ক্যালা?
চিনি খাইহালাইছোস? আব্বে না খাইনাইক্কা।
মিছা কথা কছ ক্যালা..। এক্টুও মিছা কইনাইক্কা।
মুখ খুল
হা! হা! হা!

৯) সিলেটি ভার্সন
জনি জনি! জি আব্বা!
ছিনি খাইছছ নি রে ফুত! কিওর? খেগুয়ে খইছে ইতা?
মিছা মাতরে নি? খোদার খছম খাইছি না,
আ খর বেঈমানর ফুয়া !
হা হা হা
১০)জনি জনি...কিতা আব্বা?
ছিনি খাইতাছস? না আব্বা।
মিছ কথা কস? না আব্বা।
আক্কর ছে,,,,হাহাহা।(কিশোরগঞ্জ)

১১) জয়পুরহাট ভার্শন

জনি জনি,কি কচিন আব্বা
চিনি খাচু কা বারে, না আব্বা
মিছা কথা কচু। নাহ আব্বা
হা করেক দিনি রে ছেংড়া
হা হা হা

১২) জনি জনি
হ আব্বা
চিনি খাইতাছছ?
না আব্বা
আক্কর দেহি
হা হা হা
(ময়মনসিংহ ভার্সন)

১৩) টাংগাইল ভার্শন

জনি জনি,
ডাহক্যা আব্বা
চিনি খাইতাছস? না আব্বা
মিছা কতা কস ক্যা, না আব্বা
আ কর দেহি,
হা হা হা

১৪) জনি জনি
কি কন আব্বা
চিনি খাইসচোল
না আব্বা
হা কর দেখোং
হা হা হা
(রংপুর ভার্শন)

Collected Refrigeration

সক্রেটিস করেছিলেন দুই বিয়ে। প্রথম স্ত্রী জ্যানথিপি সুন্দরী ছিলেন বটে, কিন্তু মুখে ছিলো বিষ, আর চোখে আগুন। সক্রেটিসের ঘরে...
06/01/2025

সক্রেটিস করেছিলেন দুই বিয়ে। প্রথম স্ত্রী জ্যানথিপি সুন্দরী ছিলেন বটে, কিন্তু মুখে ছিলো বিষ, আর চোখে আগুন। সক্রেটিসের ঘরে ঝগড়া লেগেই থাকতো।

সারাদিন জ্ঞান বিলোয় লোকটা। বিনিময়ে একটি কড়িও নেন না। কোনো আয় উপার্জন নেই।
ঘরে তিন সন্তান, এক স্ত্রী। এর উপর করেছেন দ্বিতীয় বিয়ে, মির্টো নামের এক মেয়েকে! বাপের কিছু সম্পদ আছে তার। একে বাড়াবে দূরে থাক, গরীবদের বিলিয়েই শেষ করে চলছেন।

কতো আর সহ্য করবেন জ্যানথিপি?
একরাতে ঘরে নেই খাবার, ছেলে-মেয়ে কেঁদেকেটে ঘুমিয়েছে। সক্রেটিস ঘরে বসে ধ্যান করছেন। জ্যানথিপির সহ্য হলো না। শুরু করলেন বকাঝকা।
যেই সেই বকা নয়, ভয়াবহ কিছু! সক্রেটিস নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে এসে চাঁদের আলোয় শুরু করলেন বইপড়া!

জ্যানথিপি এটা দেখে তো আরো আগুন! করলেন কী? ঘরে সারা দিনের জমানো ময়লা পানি ছিলো এক গামলায়। সেই গামলার পানি ঢেলে দিলেন সক্রেটিসের উপর!

সক্রেটিস রাগ করলেন না। বরং হেসে বললেন- এতো গুরুগম্ভীর মেঘের গর্জনের পরে এক পশলা বৃষ্টি না হলে কি আর শোভা পায় ?!

গ্রীষ্ম হোক আর শীত হোক, সক্রেটিসের গায়ে থাকতো একটাই কোট। সব ঋতুতে এটাই পরতেন। অন্য কোনো জামা ছিলো না তার। পায়ে ছিলো না কোনো জুতা। তাকে জিজ্ঞেস করা হলো, সুখের সুযোগ ত্যাগ করে এতো কষ্টের জীবন কেন বেছে নিলেন?

সক্রেটিস বললেন, এটা বেছে নিলাম, যাতে লোভের কুকুরগুলো বুঝে- সত্য, জ্ঞান ও স্বাধীনতা এমন এমন এক সুখ, যাকে ক্রয় করতে হয় কষ্ট ও কৃচ্ছ্রতার বিনিময়ে!

সেখান থেকেই আমরা পাই তাঁর বিখ্যাত উক্তি -
"যদি তুমি ভালো বউ পাও, তাহলে তুমি সুখি হবে, আর না পেলে তুমি দার্শনিক হবে"
সংগৃহীত

Address

Mymensingh
Dhaka
2200

Telephone

1196192733

Website

Alerts

Be the first to know and let us send you an email when সপ্তর্ষি Soptorshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category