30/03/2026
গতকাল পাশের বাড়ির সম্পর্কে কাকা মারা গেলো।শুনলাম লিভারের সমস্যার কারণে মারা গেছেন। সর্বশেষ উনাকে দেখেছিলাম বড়দিনের ছুটিতে। হঠাৎ করে করে খবরটা যখন শুনলাম আমি তখনও জানি না কি কারনে মারা গেছেন। কিন্তু মনে মনে আমি নিশ্চিত ছিলাম যে লিভারজনীত কারনেই হবে। এবং আমার ধারণা সত্যি হলো।
অধিকাংশ মানুষ যারা মাত্রাতিরীক্ত মদ্যপান করে, সাধারণত তারা সবাই লিভার সিরোসিস হয়ে মারা যায়। গত বড়সভাতে একজনের বাবার সম্পর্কেও জেনেছি তারও লিভার নষ্ট হয়ে গেছে। একই কারনে অতিরিক্ত মদ্যপান।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে, নিজের বাবারা, দাদারা, আপনজনেরা মদ্যপান করার কারনে ৫০ বছর পড়েই লিভার নষ্ট হয়ে মারা যাচ্ছে এগুলো দেখেও ছেলেমেয়েরা বুঝতে পারে না। তারাও একই লাইফস্টাইল ফলো করে যাচ্ছে। 🤔
Yesterday, an uncle from the house next to ours passed away. Later I heard that he died because of a liver problem. The last time I saw him was during the Christmas holidays. When I first heard the news, I didn’t yet know the reason for his death. But in my mind I was almost certain that it was related to a liver problem, and sadly my assumption turned out to be true.
Most people who drink alcohol excessively eventually suffer from liver cirrhosis and often die because of it. At a recent gathering, I also heard about someone’s father whose liver had been badly damaged for the same reason—excessive drinking.
What is most surprising is that even after seeing their own fathers, grandfathers, and close relatives die around the age of fifty because of alcohol-related liver damage, many people still do not learn from it. They continue to follow the same lifestyle.